Main Menu

July, 2020

 

নজর কাড়ছে আখাউড়ার টাইগার

স্বভাবে শান্ত। তবে দেহটা বাঘের মতোই! ওজন প্রায় ২৫ মণের মতো। তাই নাম তার টাইগার। দাম উঠেছে চার লাখ টাকা। তবে মালিকের দাবি সাড়ে ছয় লাখ। টাইগারের মালিক অপেক্ষায় আগামী ঈদুল আযহার। কোনো একটা হাটে টাইগারকে নেয়া হবে। টাইগার হলো ব্রাহমা জাতের ষাঁড়। বয়স প্রায় চার বছর। কোরবাবানির উপযোগী হওয়ার এর মালিক বিক্রির চিন্তাভাবনা করছেন। আর এতেই এলাকায় বেশ সাড়া পড়ে গেছে। বাড়িতে এসেই দাম হাঁকাচ্ছেন ক্রেতারা। এমনিতেও দেখতে আসছেন লোকজন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের প্রবাসী মো. রফিক সরকারের (মিন্টু মিয়া) খামারে রয়েছে এ ষাঁড়টি। তারRead More


ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। শনিবার রাতে সিভিল সার্জন অফিসে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। এছাড়াও একই আদালতের বেঞ্চ সহকারী শরিফ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, নমুনা পরীক্ষা পর শনিবার রাতে আসা রিপোর্টে ৫৮ জনের পজিটিভ আসে। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও বেঞ্চ সহকারী শরিফের পজিটিভ আসে। তারা বর্তমানে আইসোলেশনে আছেন। এদিকে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাRead More


উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪ জন

নবীনগরে উপজেলা চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহ ৭ জন করোনায় আক্রান্ত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবীনগর উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মো.হাবিবুর রহমান সহ নতুন করে সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। আজ ৪জুলাই সোমবার বিকেলে এই ফলাফল পাওয়া গেছে। এই নিয়ে নবীনগরে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪ জনে দাঁড়ালো। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন। আর মারা গেছেন চারজন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন।উপজেলা চেয়ারম্যানের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন জানান, আমরা চেয়ারম্যান ও তার ছেলেকে বাসায় পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা রুমে হোমRead More


সাংবাদিক মাসুদ করোনা মুক্ত

স্টাফ রির্পোটার ॥ সরাইল প্রেসক্লাবের সদস্য, বেসরকারি চ্যানেল বিজয় টিভি ও দৈনিক খবর পত্রিকার সরাইল প্রতিনিধি মাসুদ মিয়া করোনা থেকে মুক্ত হয়েছেন। কোভিড-১৯ দ্বিতীয় পরীক্ষায়ও তার নেগেটিভ আসে। করোনার প্রাদূর্ভাবের শুরূ থেকেই সরাইল প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক মাসুদ পেশাগত দায়িত্ব পালন করেছেন। সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা করোনার শুরূ থেকেই করোনা বিষয়ের সরকারি বেসরকারি সভা, সেমিনার, ত্রাণ বিতরণ ও প্রাকৃতিক দূর্যোগে নিরলস ভাবে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এ ছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকেও করোনার প্রভাবে অসহায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের দ্বারে দ্বারে ঘুরে ত্রাণ বিতরণ করেছেন। উপজেলারRead More


জেলায় ১১৭৮ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকসহ নতুন ৫৮ জন করোনা ভাইরাস পজিটিভ (৪ঠা জুলাই)

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসকসহ জেলায় নতুন ৫৮জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১১৭৮ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। শনিবার (৪ঠা জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৪টি নমুনার রিপোর্টে ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৪১০টি নমুনা রিপোর্টে সর্বমোট জেলায় ৪৭৪টি নমুনা রিপোর্টে নতুন ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়। ৪ঠা জুলাই শুক্রবারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন শনাক্ত ২৩জনের মধ্যে সদর হাসপাতালের Read More


‘প্রধানমন্ত্রীর সহায়তা’ আখাউড়ার তালিকা নিয়ে আইনমন্ত্রীর ক্ষোভ

প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তার তালিকায় অনিয়ম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় (কসবা-আখাউড়া) সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বিকেলে ওই এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আখাউড়া পৌরসভার সম্মেলনকক্ষে হওয়া টেলিকনফারেন্সে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী ঢাকার বাসভবন থেকে টেলিকনফারেন্সে অংশ নেন। টেলিকনফারেন্সে আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেনসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এ সময় জনপ্রতিনিধিরাও মন্ত্রীর নির্দেশনামতো কাজ করবেন বলে জানান। খোঁজ নিয়ে জানা গেছে, বেলা পৌনেRead More


কসবায় কাজের আগেই বিল, ‘দৈনিক আমাদের সময়’এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ১৩ঠিকাদার

‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার ৯১ সংখ্যা, বর্ষ ১৬, ৬ষ্ঠ পৃষ্ঠার ৭ ও ৮ কলামে ৪ জুলাই ২০২০ তারিখে “এডিপির ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্ধ কসবায় ৯০ শতাংশ কাজের হদিস নেই” শিরোনামে একটি মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সঠিক নয় ও দূরভিসন্ধিমূলক । ১৩ জন ঠিকাদার যৌথ প্রতিবাদলিপিতে উল্লেখ করেন,সংবাদে প্রকাশ করা হয়েছে ঠিকাদাররা বিল উঠিয়ে নিয়ে গেছেন যা মিথ্যা, সত্যের অপপ্রলাপ ও উদ্দেশ্য প্রনোদিত। উল্লেখ্য, করোনাকালীন সময়ে ২০১৯/২০ অর্থ বছরের শেষ পর্যায়ে অর্থাৎ ৯জুন মাননীয় আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা কসবায় এডিপি’র ৫০ লাখ টাকার বরাদ্ধ আসে। রাস্তাঘাট, ব্রিজ, কালবার্ট, ঘাটলা,Read More


কসবায় জিয়াউল মাইজ ভান্ডারীরর ট্রাস্টের হক কমিটির উদ্যোগে অসহায়দের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ

কসবা প্রতিনিধি::  শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাগুারী ট্রাস্ট গাউছিয়া হক কমিটি কুটি ইউনিয়ন শাখার উদ্যোগে করোনা ভাইরাসের কবল থেকে মুক্তিসহ জনসচেতনতা বৃদ্ধি করতে কসবা উপজেলা সদর, কুটি চৌমুহনী,কাঠের পুল এবং কুটি ইউনিয়ন পরিষদের সামনে অসহায় মানুষের মাঝে ৫ হাজার স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়। আজ শনিবার দুপুর থেকে এই র্কমসূটি পালিত হয়। মাস্ক বিতরণ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদুর রহমান স্বপন। বক্তব্য রাখেন; ব্রাহ্মণবাড়িয়া জেলা গাউছিয়া হকRead More


আশুগঞ্জ থানার ওসির অপসারণ চেয়ে ৭ ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। শনিবার (০৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব হলরুমে শারীরিক দূরত্ব মেনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন। তিনি বলেন, ওসি যোগদান করার পর থেকে উপজেলার জনপ্রতিনিধিসসহ সর্বসাধারণের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। পর্যায়ক্রমে এ অবস্থার শিকার হয়েছেন তালশহর ইউপি চেয়ারম্যান আবু শ্যামা, তারুয়া ইউপি চেয়ারম্যান ইদ্রিস হাসান, চরচারতলা চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার। এছাড়া আরোRead More


নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম দাঁড়ালেন নিহত জয়নালের পরিবারের পাশে

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আলী আকবর গং কতৃক প্রতিবেশী জয়নাল নিহত হওয়ার পর থেকে অসহায় নিহতের পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল।শুরু থেকেই এই অসহায় পরিবারের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছেন নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম (NOAF)নামের একটি অরাজনৈতিক সংগঠন। আজ ৪ জুলাই দুপুরে লাউর ফতেপুর ইউনিয়নের লাউর গ্রামে সন্ত্রাসী আলী আকবর গংদের হামলায় নিহত দরিদ্র জয়নাল মিয়ার মা, স্ত্রী ও পুত্রকে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন উক্ত সংগঠনটি। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেব নাথ অপু,Read More


This site is protected by wp-copyrightpro.com