Main Menu

July, 2020

 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাসপাতালের ফার্মাসিস্ট ও নার্সিং সুপারভাইজারসহ ২৬জন শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাসপাতালের ফার্মাসিস্ট ও নার্সিং সুপারভাইজারসহ নতুন ২৬জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সদর উপজেলায় ৪২৮ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। যা নাকি উপজেলাভিত্তিক শনাক্ত তালিকায় সর্বোচ্চ। রবিবার (৫ই জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬টি নমুনার রিপোর্ট ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৩৮৬টি নমুনা রিপোর্টে সদর উপজেলায় ২৬জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ফার্মেসীর ফার্মাসিস্ট ১জন, নার্সিং সুপারভাইজার ১জন ও আয়া ১জন আক্রান্ত হয়েছে। এছাড়াRead More


মফিজুর রহমান লিমনের পিতার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের শোক

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সভাপতি মফিজুর রহমান লিমনের পিতা হাজী ফিরোজুর রহমান (অলি মিয়া) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি) ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের শোক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সভাপতি মফিজুর রহমান লিমনের পিতা হাজী ফিরোজুর রহমান (অলি মিয়া) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াRead More


এড. মাহবুবুল আলম খোকনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শফিউল আলম লিটন এবং ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক আলহাজ্ব মমিনুল আলম বাবুর মমতাময়ী মাতার মৃত্যুতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সকল উপদেষ্টাগণ, উচ্চ পরিষদ কর্মকর্তাবৃন্দ, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যবৃন্দের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। এক শোকবার্তায় ক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল বাছেদ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গুণীজন সংবর্ধনা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া’র শোক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীRead More


গোকর্ণে টাকা লেনদেন নিয়ে বাবার আঙ্গুল ও ছেলের ঠোঁট কেটে দিল প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে নারায়ন সূত্রধর (৭০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষ। এ সময় তার ছেলে উত্তম সূত্রধরের (৩৮) ঠোঁটও কেটে নেয়া হয়েছে। রোববার (০৫ জুলাই) বিকেলে জেলা শহরের পৌর এলাকার গোর্কণ গ্রামে এ ঘটনা ঘটে। আহতের ছেলে সুমন সূত্রধর জানান, ওই এলাকার বাসিন্দা মুছা মিয়া ও সুমন সূত্রধর পেশায় ট্রাক চালক ছিলেন। তিনবছর পূর্বে মুছা ভাগ্য পরিবর্তনের জন্য ইরাকে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর উত্তমের ব্যাংক হিসাবে ১লক্ষ বিশহাজার টাকার পাঠান এবং তার এক পরিচিত ব্যক্তিকে টাকাগুলো দিতে বলেন। সুমন সেই মোতাবেক টাকা পৌঁছেRead More


জেলায় ১২৬০ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৮২জনের করোনা শনাক্ত (৫ই জুলাই)

মোঃ আজহার উদ্দিন ।। ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৮২জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১২৬০ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। রবিবার (৫ই জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬টি নমুনার রিপোর্টে ২৪জন ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৩৮৬টি নমুনা রিপোর্টে ৫৮ জন সর্বমোট জেলায় ৪৩২টি নমুনা রিপোর্টে নতুন ৮২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়। ৫ই জুলাই রবিবারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


নবীনগরে ঘর থেকে ডেকে নিয়ে এক কিশোরকে মারধর :: থানায় অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চড়িলাম গ্রামের বায়েজিদ (১৩) নামক এক কিশোরকে গত ৪ জুলাই কাল নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করেন নারুই গ্রামের ৩/৪ জন। আহত অবস্থায় ঐ কিশোরকে নবীনগর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে প্রেরণ করেন। ঘটনার বর্ননা দিতে গিয়ে অভিযোগকারী খুরশেদ আলম বলেন, আমরা গরীব মানুষ তাছাড়া আমাদের গ্রাম ছোট বলে কথায় কথায় নারুই গ্রামের লোকজন যাকে তাকে ধরে নিয়ে যাবে তাহলে আমরা এলাকায় থাকব কি করে? আমি আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েRead More


নাসিরনগরে অসচ্ছল কর্মহীনদের নগদ সহায়তা প্রদান

নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসচ্ছল কর্মহীনদরে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। । আজ রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম তাঁর ঐচ্ছিক তহবিল থেকে ১০০ পরিবারকে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এদিকে অসহায় ও কর্মহীন ৪৪ প্রতীবন্ধীদের মাঝে পাঁচশ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন সমাজসেবা অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিজনকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও মহলিা বিষক কার্যালয় থেকে দুজনকে সেলাই মেশিন ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্রRead More


সুলতানপুরে মহাসড়কের পাশ থেকে পৈরতলার যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর থেকে শাহ আলম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পঞ্চবটী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহ আলম শহরের উত্তর পৈরতলার মৃত আজগর আলীর ছেলে। সে সুলতানপুরের একটি মুরগির খামারে কাজ করতো। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, মরদেহের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি মহাসড়ক থেকে উদ্ধার করা হলেও এটি সড়ক দুর্ঘটনা না অন্য কিছ, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। শাহ আলমের স্ত্রী অভিযোগ করে জানান, সদর উপজেলারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ‘করোনা পজিটিভ’ গোপন রেখে হাসপাতালে ভর্তি! আইসোলেশনে নেয়ার পথে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই রবিবার সকালে সন্ধ্যা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি গোপন রেখে স্বজনরা চিকিৎসা সেবা দিতে ওই নারীকে হাসপাতালে আনেন। তিনি জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের মৃত শচীন্দ্র সরকারের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা রানী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে শনিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নারীর নমুনা দেওয়া হয়। রাতে আসা ফলাফলে তিনি করোনা আক্রান্ত বলে জানা যায়। রবিবার সকালে শ্বাসকষ্টRead More


ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় ৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৩ শিশু আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটানাটি ঘটেছে শহরের দক্ষিণ পৈরতলা এলাকায়। নির্যাতনের শিকার শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা অভিযোগ করে বলেন, শনিবার দুপুরে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে একই এলাকার লিসান, শাওন, হাসান ও ইতন নামের তিন শিশু ওই শিশুটিকে ডেকে একটি সিএনজি অটোরিক্সাতে নিয়ে যৌন নির্যাতন করে। আকটকৃতদের বয়স ৭-১০ বছরের মধ্যে। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনাটি জানায়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। নির্যাতনের শিকার শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত)Read More


This site is protected by wp-copyrightpro.com