Main Menu

সুলতানপুরে মহাসড়কের পাশ থেকে পৈরতলার যুবকের মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর থেকে শাহ আলম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পঞ্চবটী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহ আলম শহরের উত্তর পৈরতলার মৃত আজগর আলীর ছেলে। সে সুলতানপুরের একটি মুরগির খামারে কাজ করতো।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, মরদেহের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি মহাসড়ক থেকে উদ্ধার করা হলেও এটি সড়ক দুর্ঘটনা না অন্য কিছ, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

শাহ আলমের স্ত্রী অভিযোগ করে জানান, সদর উপজেলার পঞ্চবটি এলাকার একটি মুরগির খামারে চাকরি করতেন শাহ আলম। কয়েক মাস ধরে তার বেতন-ভাতা বন্ধ। এ নিয়ে ঝামেলা চলছিল। বেতন-ভাতা চাওয়ায় শাহ আলমকে নির্যাতন করা হয়েছে। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares