Main Menu

জেলায় ১১৭৮ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকসহ নতুন ৫৮ জন করোনা ভাইরাস পজিটিভ (৪ঠা জুলাই)

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসকসহ জেলায় নতুন ৫৮জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১১৭৮ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। শনিবার (৪ঠা জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৪টি নমুনার রিপোর্টে ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৪১০টি নমুনা রিপোর্টে সর্বমোট জেলায় ৪৭৪টি নমুনা রিপোর্টে নতুন ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।

৪ঠা জুলাই শুক্রবারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন শনাক্ত ২৩জনের মধ্যে সদর হাসপাতালের  ১জন চিকিৎসক আক্রান্ত হয়েছে৷ তাছাড়া আখাউড়া উপজেলায় ০৬জন, বিজয়নগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১০জন, নবীনগর উপজেলায় ০৭জন, সরাইল উপজেলায় ০৪জন, আশুগঞ্জ উপজেলায় ০৪জন ও কসবা উপজেলায় ০৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলায় গত শনিবার পর্যন্ত ১১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪০১ জন, আখাউড়া উপজেলায় ৮২ জন, বিজয়নগর উপজেলায় ৩৯ জন, নাসিরনগর উপজেলায় ৫২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৯৬ জন, নবীনগর উপজেলায় ১৭৪ জন, সরাইল উপজেলায় ৮৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৬২ জন ও কসবা উপজেলায় ১৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । জেলায় নতুন সুস্থ হয়েছে ১৩জন। নতুন মৃত্যু ১জন। সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ জানান, সর্বশেষ জেলায় আক্রান্তদের মধ্যে ২৫২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২০জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৬২ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১০৭৭৭ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৯৯৭৯ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১১৭৮ জন আক্রান্ত হয়েছে৷






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares