Main Menu

July, 2020

 

ভারতে চিকিৎসা করতে গিয়ে পিতা-পুত্র করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশী পিতা-পুত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ পিতা-পুত্রের আক্রান্ত হওয়ার বিষয়টি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশকে জানিয়েছে। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। আক্রান্ত পিতার বয়স ৫৬ বছর ও পুত্রের বয়স ২৩ বছর। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার পশ্চিম কদুরখিল এলাকায়। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে আটজন গত বুধবার (১ জুলাই) দেশে ফিরেন। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর নিয়মRead More


আওয়ামী লীগ নেতা এড. খোকনের মায়ের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শফিউল আলম লিটন ও জেলা পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সম্পাদক মমিনুল আলম বাবুর মাতা হাজী শাহানা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আওয়ামী লীগ নেতা এড. খোকনের মায়ের মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শফিউল আলম লিটন ও জেলা পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সম্পাদক মমিনুল আলম বাবুর মাতা হাজী শাহানা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


নবীনগরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি;  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহম্মেদপুর গ্রামে চাচাতো ভাইয়ের ঘুষির আঘাত ভাই মারা গেছে। গতকাল শুক্রবার(০৩/০৭)বিকালে জুম্মার নামাজে তাবারক বিতরণের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. হেবজু মিয়া সরকার (৫৫) পিতা মনির হসেন সরকার। স্থানীয়রা জানায়, একই গোষ্ঠির নিহতের চাচা আমির হোসেন সরকারের ছেলে মামুন সরকার(৩৫) এর সাথে জুম্মার নামাজের সময় তাবারক বিতরণ নিয়ে বড় ভাই হেবজু মিয়া তাকে গালমন্দ করে এবং তর্কাতর্কি হয়। তারই সুত্র ধরে বিকালে মামুন সরকার বড় ভাইয়ের (চাচাতো) বাড়িতে হামলা চালিয়ে কিল ঘুষি মারে। ছোট ভাইয়েরRead More


এড. মাহবুবুল আলম খোকন এর “মা” শাহানা বেগম আর নেই। সামাজিক দূরত্ব মেনে ৪টি জানাযা অনুষ্ঠিত।

মুহাম্মদ রফিকুল ইসলামঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলার বারের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এড. মাহবুবুল আলম খোকন ও জেলা বারের সভাপতি এড. শফিউল আলম লিটন এর রত্নগর্ভা  মা শাহানা বেগম (৭৮) আর আমাদের মাঝে নেই। তিনি আজ ০৩ জুলাই শুক্রবার সকাল ৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ০৫নং ওয়ার্ডের মধ্যপাড়ার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগে ২০০৯ সালে এড. মাহবুবুল আলম খোকন এর পিতা আলহাজ্ব নূরুল আলম ৭৬ বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ০৬ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্যRead More


করোনায় বাঞ্ছারামপুরের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম (৪৩) নামে নার্সের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জহিরুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার নাগেরচর গ্রামে। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১৭ জুন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জহিরুল। নমুনা দেওয়ার পর তিনি বাঞ্ছারামপুরে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২০ জুন রাতে তাকেRead More


নবীনগরে প্রতিপক্ষের হামলায় নিহত জয়নালের ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন যুবলীগ নেতা আলামিন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা লাউর ফতেহপুর গ্রামের নিহত জয়নালের অসহায় স্ত্রী-পুত্রের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক ও দৈনিক যায়যায় কাল পত্রিকার সম্পাদক আলামিনুল হক আলামিন। দরিদ্র জয়নালের মৃত্যুর সংবাদ শুনে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী নিয়ে নিহতের বাড়ি লাউর ফতেহপুর এলাকায় যান আলামিনুল হক আলামিন। এ সময় তিনি নিহত জয়নালের স্ত্রী ও পুত্রের খোঁজ-খবর নেন এবং তাদের তিনি শান্তনা দেন। পরে তিনি নিহত জয়নালের ৪ বছরের ছেলের মোস্তাকিমের লেখাপড়ার খরচ বহন সহ অসহায় পরিবারটিকে বিভিন্নভাবে সাহায্যেরও আশ্বাস প্রদান করেন। এ সময়Read More


নাসিরনগরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক::  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মেরাজ মিয়া (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকালে ইঁদুর মারার বিষ খেয়ে ওই যুবক আত্মহত্যা করেন। মেরাজ উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের রৌশন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মেরাজ একজন দরিদ্র পরিবারের ছেলে। স্থানীয় হাটবাজারে গরু কেনাবেচা করে চলত তার সংসার। বাড়ির পাশেই প্রায় ৬ বছর পূর্বে বিয়ে করেন মেরাজ। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ লেগে থাকতো। অভাবের সংসার আর পারিবারিক কলহ কিছুতেই মেনে নিতে পারছিলেন না মেরাজ। ঘটনার দিন দুপুরে স্ত্রীরRead More


নাসিরনগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক::  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৮০টি পারবারের মাঝে বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় ক্ষতিগ্রস্থদের চাল, ডাল, পেঁয়াজ, আলু মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর উপজেলা সদরের জামিয়া কাসেমিয়া মাদরাসা চত্বরে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা এ কে এম আশরাফুল হক। এ সময় তিনি বলেন, ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে সামান্য কিছু সহযোগিতা নিয়ে দাঁড়াতে পেরেছি। সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। যারা বেশি ক্ষতিগ্রহস্ত হয়েছে তাদেরকেই আমরা এ ত্রাণ সহযোগিতা দিয়েছি। আমরা বিশ্বাস করিRead More


কসবায় কাজের আগেই এডিপি’র বরাদ্ধের ৫০ লাখ টাকার বিল পরিশোধ !

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রায় বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) প্রায় ৫০ লাখ টাকার কাজের ৯০ শতাংশের হদিস নেই। অথচ কাজ শেষ হয়েছে প্রত্যায়ন পেয়ে ঠিকাদাররা বিল উঠিয়ে নিয়েছেন। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট এডিবি’র বিশেষ বরাদ্দের ৫০ লাখ টাকা আসে। উন্নয়নের জন্য কিছু প্রকল্প তৈরি করেন সংশ্লিষ্টরা। এর মধ্যে রয়েছে রাস্তা, রিটার্নিং ওয়াল, ঘাটলা, কালভার্ট নির্মাণ, সড়ক সংস্কার, সেতুর সৌন্দর্য্যবর্ধন, নলকূপ স্থাপন, মাদ্রাসার উন্নয়ন ইত্যাদি। পৌর এলাকাসহ উপজেলার চারগাছ, বাদৈর, শ্যামবাড়ি নোয়গাঁও, মূলগ্রাম, নয়নপুর, চকচন্দ্রপুর, আকছিনা, রাইতলা এলাকায় এসব উন্নয়ন হওয়ার কথা।Read More


This site is protected by wp-copyrightpro.com