Main Menu

June, 2020

 

সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মজাহার মিয়ার ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সাবেক উপদেষ্টা ও সরাইল উপজেলা আওয়ামীলীগের  সাবেক  সভাপতি হাজী মোহাম্মদ মজাহার মিয়া (৮৫) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিওন।) বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পাঁচ ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মজাহার মিয়ার নাতি ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম সুহৃদ। সরকারি সকল নিয়মকানুন মেনেই নিজ বাড়ির আঙ্গিনায় জুম্মা নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মজাহার মিয়া জেলা আওয়ামী লীগের দূর দিনে দীর্ঘ সময়Read More


জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৪০৬ জন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় নতুন করে আরও ৫৩ জনের করোনা ভাইরাস আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে আরও ৫৩জনের করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত আসা রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৪০৬জনে দাঁড়িয়েছে। এতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় শুক্রবার দুপুরে ২৮৯টি পিসিআর রিপোর্ট আসে। পিসিআর রিপোর্টে ৫৩জনের পজিটিভ এসেছে। এরমধ্যে জেলা সদরের ১৮জন, আশুগঞ্জ উপজেলায় ২জন, আখাউড়া উপজেলা ৩জন, নাসিরনগর উপজেলায় ৩ ও কসবা উপজেলায় ২৭জন পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, দুই জন পুলিশ সদস্য ও দুইজন স্বাস্থ্যকর্মী। সিভিল সার্জন অফিসের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ৭৬জন সুস্থRead More


করোনা উপসর্গ নিয়ে ছেলের পরে মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ছেলের পর মা মারা গেছেন। গত ২২ মে ছেলে মারা যাওয়ার পর ১১ জুন মা মারা গেলেন। স্বাস্থ্যবিধি মেনেই দুইজনের সৎকার সম্পন্ন হয়। ছেলের করোনা বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। তবে মায়ের নমুনা নেওয়া হয়েছে। ওই পরিবারের আরো চার সদস্য করোনায় আক্রান্ত। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন কর্মকার পাড়ার এক যুবক চট্টগ্রাম থাকতেন। তিনি করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চলে আসেন। তবে তিনি বিষয়টি কাউকে বলেননি। বাড়িতে আসার পর থেকেই তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে চলতেন। এক পর্যায়ে অসুস্থ হলে ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More


নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ২ ষ্টাফ সহ এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজনসহ থানার এক পুলিশের এএসআই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নাসিরনগরে নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ষ্টাফের শরীরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর আগে নাসিরনগর থানা পুলিশের এক এসআই, ৫ কনষ্টেবল, উপজেলাRead More


কসবায় আর্থিক সহায়তার দাবীতে ডেকোরেটার ও সাউন্ড সিষ্টেম মালিক সমিতির মানববন্ধন

কসবা প্রতিনিধি:: আর্থিক সহায়তার দাবীতে কসবা উপজেলা সদরে মানববন্ধন করেছে কর্মহীন হয়েপরা কসবা উপজেলা ডেকোরেটার ও সাউন্ড সিষ্টেম মালিক সমিতির সদস্যবৃন্দ। আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করাহয়। মানববন্ধনে “করোনা থেকে বাঁচতে চাই, আর্থিক সহায়তা পেতে চাই” এই শ্লোগানকে সামনে বিভিন্ন পোষ্টার ব্যানার নিয়ে উপজেলা ডেকোরেটার ও সাউন্ড সিষ্টেম মালিক সমিতির সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। এসময় কসবা উপজেলা ডেকোরেটার ও সাউন্ড সিষ্টেম মালিক সমিতির সভাপতি আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন; মফিজ উদ্দিন, জহিরুল ইসলাম,জলিল খা, বুলবুল,আরিফ,মনির হোসেন, হাসান ও দুলাল মিয়া প্রমুখ। বক্তরাRead More


কসবায় করোনায় মৃত্যুর ঘটনার মিথ্যা গুজবের জের:: হামলায় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনায় মৃত্যুর ঘটনার মিথ্যা গুজবের জের ধরে প্রতিপক্ষের হামলায় ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিসাধন লুটপাট আহত, থানায় মামলা দায়ের করার সংবাদ গেছে। কসবা উপজেলা কুটি ইউনিয়নের বাইসার গ্রামের মোঃ মনির আহাম্মেদ করোনা পজিটিভ। এই করোনা পজিটিভকে কেন্দ্র করে কে বা কাহারা মিথ্যা গুজব ছড়িয়েছে মোঃ মনির আহাম্মেদ মারা গেছে। এর জের ধরে  মনির আহাম্মেদ তার ভাইসহ আরও কয়েকজন  কুটি বাজারের মেসার্স নাজমুল করিম এন্টার প্রাইজ নামক সারের দোকানে হামলা করে। গত ৯জুন প্রায় ২টার সময় হামলার ঘটনাটি ঘটে।হামলাকারীদের কিছু অংশ সিসিটিভির ফুটেজে দেখা যায়। হামলাকারীরা দেশিয় অস্ত্র দিয়েRead More


বিকট শব্দে মর্টার সেল নিষ্ক্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টার সেল নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া হেলিপেড মাঠে সেলটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়। গত ২২ মার্চ সেলটি উদ্ধার করা হয়। সেল নিষ্ক্রিয় কাজে থাকা ১১ সদস্যের নেতৃত্ব দেন, কুমিল্লা সেনানিবাসের মেজর ফাহমিদা সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামীসহ অন্যান্যরা। গর্তে রেখে সেলটি নিষ্ক্রিয় করার সময় কালো ধোঁয়ার কুন্ডলী দেখা দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ আখাউড়া আব্দুল্লাহপুর মো. রিপন হোসেনের বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ওজনের মর্টার শেলটি উদ্ধার হয়।Read More


নবীনগর পৌর এলাকা রেড জোন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। জরুরি সেবা ছাড়া সবধরনের যানবাহন ও নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবীনগর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। নবীনগর উপজেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৫ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আর মৃত্যুবরণ করেন ১জন । অপরদিকে হু হু করে বাড়ছে নতুন আক্রান্ত রোগী। এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসের কয়েকজন স্টাফ সহ নবীনগর সরকারি কলেজ পাড়া,টিএন্ডটিপাড়া,পশ্চিমপাড়া,হাসপাতাল পাড়া,ভোলাচং ও বাঙ্গরা এলাকায় বেশ কিছু ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে নবীনগর উপজেলা করোনাRead More


নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজেবিশাড়া গ্রামের স্থানীয় ওয়ার্ড মেম্বার ফকরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাজেবিশাড়া ও দুবাচাইল গ্রামের আবুল হোসেন ও রতনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন দুইটি গ্রুপের নেতৃত্বে রয়েছে। দুটি গ্রুপের মধ্যে মামলা-হামলা ও লুটপাটের ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। বুধবার সন্ধ্যায় দুবাচাইল গ্রামের সীমান্তবর্তী মুরাদনগর উপজেলার পিপিড়িয়াকান্দি বাজারে আবুলের সাথে রুহুলRead More


ইউপি চেয়ারম্যান কবির আহমেদের বরখাস্তের আদেশ স্থগিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদের বরখাস্ত একমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ৮ জুন হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিমের বেঞ্চের এক আদেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। ওই স্থগিতাদেশের কাগজপত্র নবীনগরে এসে পৌঁছলে, বিষয়টি নিয়ে আজ বিকালে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। জানা যায়, চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এককালীন ২৫০০ টাকা সহায়তার তালিকায় নানা অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ ওঠে। যদিও তিনি তালিকা করার সময় এলাকাতেই ছিলেন না। পরে জেলা প্রশাসনের নির্দেশে বিষয়টির তদন্ত শেষে গত ২৮ মে চেয়ারম্যান কবির আহমেদকে সাময়িক বরখাস্ত করেRead More


This site is protected by wp-copyrightpro.com