Main Menu

বিকট শব্দে মর্টার সেল নিষ্ক্রিয়

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টার সেল নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া হেলিপেড মাঠে সেলটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়। গত ২২ মার্চ সেলটি উদ্ধার করা হয়।

সেল নিষ্ক্রিয় কাজে থাকা ১১ সদস্যের নেতৃত্ব দেন, কুমিল্লা সেনানিবাসের মেজর ফাহমিদা সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামীসহ অন্যান্যরা। গর্তে রেখে সেলটি নিষ্ক্রিয় করার সময় কালো ধোঁয়ার কুন্ডলী দেখা দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ আখাউড়া আব্দুল্লাহপুর মো. রিপন হোসেনের বাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ওজনের মর্টার শেলটি উদ্ধার হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে। একাত্তরের মুক্তিযোদ্ধের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার নামে খ্যাত আখাউড়ায় মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের বারবার সম্মুখযুদ্ধ হয়েছিল। নিষ্ক্রিয় করা মর্টারটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারণা করা হয়।সূত্র: কালের কন্ঠ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares