June, 2020
দিশেহারা নাসিরনগরের চাতলপাড়ের মানুষ
করোনার দুর্গতিতে যোগ হচ্ছে নদী ভাঙনের দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক:: একদিকে করোনাভাইরাসের প্রভাবে ধুঁকছে মানুষ। লকডাউনের প্রভাবে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতির সম্মখীন হয়েছে। চলছে চারদিকে হাহাকার। এরই মধ্যে আবারো শুরু হয়েছে মেঘনার ভাঙন। বাড়িয়ে দিচ্ছে অভাবী মানুষের দুঃখ-কষ্ট। এমনই চিত্র এখন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার, চাতলপাড় বড় বাজার ও বিলের পাড়ের আফিস পাড়ার। ইতোমধ্যে মেঘনার ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে শতাধিত পরিবার। অচিরেই এই ভাঙন রোধ করা না গেলে গৃহহীন হয়ে পড়বে আরো এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা এ ব্যাপারে প্রশাসন ও সরকারের সহযোগিতা চেয়েছেন। সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থদের সাথে বলে জানা যায়, মেঘনা তীরবর্তী শতবছরের ঐতিহ্যের সাক্ষী চাতলপাড়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন আসেনি করোনার ফল, বাড়ছে সংক্রামণের ঝুকি
আল মামুন:: করোনাভাইরাস পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে পাঠানো নমুনার ফলাফল গত ৭২ ঘন্টার মধ্যে আসেনি। সর্বশেষ ১২ জুন জেলার বিভিন্ন এলাকার ৫৩ জনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল আসে। তিন দিনে প্রায় ১ হাজার ৬’শ নমুনা পাঠানো হলেও এখনো আসেনি কোন ফলাফল। ফলাফল আসতে দেরি হওয়ায় অনেকেই হোম কোয়ারেন্টিন মানছে না। অন্যদিকে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে অনেকই ঘুরছেন দেদারসে। এতে করে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে মনে করছেন সচেতনমহল। এনিয়ে জেলাজুড়ে চলছে করোনা আতংক। তবে সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে দ্রুত রিপোর্ট পাওয়ার জন্য বার বার তাগিদ দিচ্ছেনRead More
কসবা পৌরসভার মেয়রের উদ্যোগে অসহায় মাইক্রো চালকদেরকে ৫শত কেজি চাউল বিতরণ
কসবা প্রতিনিধি::আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্দেশে করোনা মহামারিকালে ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌরসভার উদ্যোগে মাইক্রো চালক ১০কেজি কর ৫শত কেজি চাউল ৫০জন অসহায় চালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আজ দুপুরে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল নিজে উপস্থিত থেকে ইমাম প্রি ক্যাডেট স্কুল মাঠে ত্রাণ উপহার প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন সরকার, পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ও জাবেদ প্রমুখ। কসবা পৌর মেয়র বলেন, মাস্ক পড়ুন, ঘরেRead More
কাতারে প্রথম ধাপে খুলে দেওয়া হয়েছে ৫০০ মসজিদ
আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি:: কাতারে করোনা মহামারীতে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অর্থনীতির চাকা সচল করতে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে দোকান পাট, কলকারখানা ও বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান কয়েক ধাপে চালু করে নতুন সময় সূচি নির্ধারণ করা হয়েছে।পূর্ব নির্ধারিত সময় সূচি পরিবর্তে করে বৃহস্পতিবার থেকে সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ১৫ জুন সোমবার ভোর থেকে কাতারজুড়ে প্রায় ৫০০ মসজিদ খুলে দেওয়া হয়েছে নামাজ আদায়ের জন্য।এতে তিন মাস বন্ধRead More
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে ৬ আগস্ট পর্যন্ত
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৬ আগস্ট পর্যন্ত বাংলা ট্রিবিউন রিপোর্ট প্রকাশিত : ১৫:২১, জুন ১৫, ২০২০ | সর্বশেষ আপডেট : ১৫:৩১, জুন ১৫, ২০২০ 2.1K . ” onclick=”return false;” href=”https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2016/04/18/14c4af93a565a8640a18a847d691dcea-5714d7f865a4e.png” title=”” id=”media_0″ class=”jw_media_holder media_image jwMediaContent aligncenter”> দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনাভাইরাস জনিত বৈশ্বিক মহামারির কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সোমবার (১৫ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কয়েকRead More
কসবা পৌরসভার মেয়রের উদ্যোগে ৫শত অসহায় পরিবারকে ত্রাণসহ নগদ অর্থ বিতরণ
কসবা প্রতিনিধি:: আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্দেশে করোনা মহামারিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডে ৫শত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রীসহ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। আজ১৪জুন দুপুরে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল নিজে উপস্থিত থেকে শাহপুর, সাহাপাড়া, কল্যাণ সাগরপাড়, কসবা ৮নং ওয়ার্সডসহ ৯টি ওয়ার্ডে ১০কেজি করে চাউল পৃথক পৃথক ভাবে ৫শত অসহায় পরিবারের মাঝে ত্রাণ উপহার প্রদান করেন। একই সাথে করোনাকালে ১৮০ গরীবদের মাঝে ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদRead More
রূপালী ব্যাংক ‘শিওরক্যাশের’ মাধ্যমে প্রাথমিক উপবৃত্তি এবং সরকারি সহায়তা প্রদান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যেও রুপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে সারাদেশে প্রাথমিক পর্যায়ের প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর অভিভাবকের ‘শিওরক্যাশ’ অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলায় ১১০৮টি স্কুলের ২২,২,১৯২ জন শিক্ষার্থীর অভিভাবকের ‘শিওরক্যাশ’ অ্যাকাউন্টে ৭ কোটি ৬২লক্ষ টাকা রুপালী ব্যাংক ‘শিওরক্যাশের’ মাধ্যমে প্রদান করা হয়েছে। অভিভাবকের ‘শিওরক্যাশ’ অ্যাকাউন্টে সরাসরি চলে যাচ্ছে এই টাকা, যার ফলে তাদের বাড়তি কোন ঝামেলা পোহাতে হয় না । এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর করোনায় ক্ষতিগ্রস্ত দের উপহার সারাদেশের ৫০ লক্ষ পরিবারের মধ্যে ৮ লক্ষ পরিবারের ২৫০০Read More
করোনা ভাইরাস:: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কয়েকটি এলাকা ‘লক ডাউন’
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তিনটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে এই লকডাউন কার্যকর হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া। তিনি জানান, লকডাউনের কারণে ওই তিন এলাকার প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হবে। আগামী ২৭ জুন পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে শনিবার দুপুরে বৈঠকে বসে সদর উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি। ওই বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব পাইকপাড়া, কালাইশ্রীপাড়া, ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া ওRead More
রেড জোনে ঘরেই প্রার্থনার নির্দেশ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে রেড জোন হিসেবে ঘোষিত এলাকাগুলোর সর্বসাধারণকে ইবাদত বা উপাসনা নিজ নিজ ঘরে পালনের জন্য নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ভয়াবহ মহামারি আকার ধারণ করায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ৬ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের জনসাধারণের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে ইবাদত ও উপাসনা করার নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তী সময়ে গত ৬ মে অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্তRead More
করোনার কারণে এবার হজে অংশ নিচ্ছে না ৪ দেশ
করোনার সংক্রমণের আশঙ্কা ও চিকিৎসায় টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা নিশ্চিত করেছেন দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। তিনি বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন। পৃথক এক বিবৃতিতে দেশটির তাবুং হজ বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে। এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষেরRead More



















