Main Menu

জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৪০৬ জন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় নতুন করে আরও ৫৩ জনের করোনা ভাইরাস আক্রান্ত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে আরও ৫৩জনের করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত আসা রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৪০৬জনে দাঁড়িয়েছে।

এতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় শুক্রবার দুপুরে ২৮৯টি পিসিআর রিপোর্ট আসে। পিসিআর রিপোর্টে ৫৩জনের পজিটিভ এসেছে। এরমধ্যে জেলা সদরের ১৮জন, আশুগঞ্জ উপজেলায় ২জন, আখাউড়া উপজেলা ৩জন, নাসিরনগর উপজেলায় ৩ ও কসবা উপজেলায় ২৭জন পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, দুই জন পুলিশ সদস্য ও দুইজন স্বাস্থ্যকর্মী।

সিভিল সার্জন অফিসের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ৭৬জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৭১জন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares