
এতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় শুক্রবার দুপুরে ২৮৯টি পিসিআর রিপোর্ট আসে। পিসিআর রিপোর্টে ৫৩জনের পজিটিভ এসেছে। এরমধ্যে জেলা সদরের ১৮জন, আশুগঞ্জ উপজেলায় ২জন, আখাউড়া উপজেলা ৩জন, নাসিরনগর উপজেলায় ৩ ও কসবা উপজেলায় ২৭জন পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, দুই জন পুলিশ সদস্য ও দুইজন স্বাস্থ্যকর্মী।
সিভিল সার্জন অফিসের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ৭৬জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৭১জন।