May, 2020
ভারী বর্ষণে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ভেঙ্গে খাদ, যান চলাচল বন্ধে দূর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর উপজেলার আঞ্চলিক সংযোগ সড়কের মাটি সরে গিয়ে খাদের সৃষ্টি হয়ে সড়কটি বিভক্ত হয়ে গেছে। গত মঙ্গলবার দিনগত রাত ও বুধবার ভোর সকালের ভারী বর্ষণে রাস্তাটির এই অবস্থা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে রয়েছে লক্ষাধিক মানুষ। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর উপজেলা পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার সড়কটি জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পড়েছে। পাঁচ থেকে ছয় বছর আগে তিতাস নদের পাড় ঘেঁষা এই সড়কটি ছিল না। তখন সদর ও নবীনগর দুই উপজেলার মধ্যে যাতায়ত করতে নৌপথ ব্যবহার করতে হতো। এতে সময় ওRead More
করোনায় সাবেক যুগ্ম সচিব ইসহাক ভূইয়ার মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক যুগ্ম সচিব, মুক্তিযোদ্ধকালীন মুজিববাহিনীর কমান্ডার ইসহাক ভূইয়া (৭৫)। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। ইসহাক ভূইয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামের সন্তান। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। প্রায় দু-বছর ধরে নানা রোগে ভোগছিলেন তিনি। জানা গেছে, ইসহাক ভূইয়া সরকারি চাকরিকালীন নাটোরের জেলা প্রশাসক ছিলেন। ছাত্রজীবনে ভৈরব হাজী আসমত মহাবিদ্যালয় ছাত্রসংসদের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন তিনি। চাকরি থেকে অবসরে এসে সমাজসেবা ও রাজনীতিতে নিয়োজিত হন । গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)Read More
অনিয়মের অভিযোগে বীরগাঁও ইউপির কবির চেয়ারম্যান ও তাহের মেম্বার সাময়িকভাবে বরখাস্ত
সরকারি নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগে নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির কবির আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একই অভিযোগে বীরগাঁও ইউপির ২নং ওয়ার্ডের তাহের মিয়াকেও বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৭১ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৩ জনRead More
অনিয়ম ও আত্মসাতের অভিযোগে বিষ্ণুপুরের চেয়ারম্যান জামাল উদ্দিন বরখাস্ত
সরকারি নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৭১ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৩ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জনRead More
রবিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন
আগামী রবিবার (৩১ মে) থেকে স্বল্প সংখ্যক আন্তঃনগর ট্রেন চলবে। তবে এখনই চালু হচ্ছে না মেইল ও লোকাল ট্রেন। রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী যান চলাচল। সাত দফা বাড়ানো সাধারণ ছুটি শেষ হবে আগামী ৩০ মে। এর পরদিন থেকে সীমিত আকারে গণপরিবহন চলতে পারবে এ নির্দেশনার আওতায় ট্রেন চলতে পারবে।
আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরল ১০৯ ভারতীয়
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকে পড়া ১০৯ জনকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণে এসেছিল। এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয়হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। তাদেরকে অভ্যর্থনা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম দফায় আটকে পড়া ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদেরকে ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পরামর্শ দেন এই হাই কমিশনার। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বাংলাদেশে আটক পড়া ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে যেতে পারবে বলে সন্তোষ্টি প্রকাশRead More
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৩
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ আরো ১৩ জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ আরো ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেলে আসা প্রায় ৩শ জনের নমুনা ফলাফলে ১৩ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মরত ডা.সানজিদা জানান, জেলার নবীনগরের সাত জন, কসবার তিন জন, সরাইলের দুই জন ও সদর উপজেলার এক জনের করোনা পজেটিভ এসেছে। তাদেরকে আইসোলেশনের আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১৩ জনে দাঁড়ালো। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্ জানান, জেলায় আক্রান্তদের মধ্য থেকে ইতিমধ্যেই ৫৭ জন আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবেRead More
নবীনগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রচন্ড ঝড়ো হাওয়ায় বিভিন্ন বাড়ির চালা, বিদ্যুতের খুটি,গাছ ভেঙ্গে বহুমানুষের বহু ক্ষতি সাধিত হয়েছে জানা যায়। সরজমিনে গিয়ে দেখা যায, গতকাল মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে প্রবল বর্ষনে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও ভোরের দিকে আকস্মিক ঝড়ো হাওয়া বইতে শুরু করলে এতেই অনেকস্থানের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। নবীনগরের উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ো হাওয়ায় উপজেলার আলমনগর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান,তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারনা করা না গেলেও বিভিন্ন স্থানের তথ্যমতে গোটা উপজেলায় প্রায় অর্ধশত কাচাঘর বিধ্বস্ত হয়। এছাড়াও বাতাসের তোড়ে মসজিদেরRead More
লকডাউন শিথিল হওয়া বা উঠে যাওয়ার পর করোনা ভাইরাস থেকে কীভাবে নিজেকে রক্ষা করবো?
করোনাভাইরাস মহামারিতে বিশ্বের নানা দেশে যখন লকডাউন ধীরে ধীরে তুলে নেয়া হচ্ছে, তখন মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই: কীভাবে সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। বিজ্ঞানীরাও প্রশ্নটি নিয়ে চিন্তা-ভাবনা করছেন এবং জবাব খুঁজে বের করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। সমস্যা হলো, করোনাভাইরাসের সংক্রমণের চিত্রটি এখনও ঠিক পরিষ্কার না। আর বৈজ্ঞানিক ব্যাখ্যাও এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু তার পরও জীবিকার প্রয়োজনে লকডাউন তুলে নেয়া হচ্ছে। এর পেছনে ব্যবসায়িক মহলের যেমন চাপ রয়েছে। তেমনি সাধারণ মানুষের একাংশও ভাবতে শুরু করেছেন যে এত কঠোর বিধিনিষেধের আদৌ কোন প্রয়োজন রয়েছে কিনা।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট ও খড় শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ
মোহাম্মদ মাসুদ,সরাইল । ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার খাঁটিহাতা ও সরাইল সদর উপজেলার কুট্রাপাড়া এলাকার লোকজনের মধ্যে ঈদগাহ মাঠে ক্রিকেট ও খড় শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। বুধবার দুপুর আনুমানিক ২:৩০টার দিকে দুইদল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কের পূর্বপাশে ঈদগাহ মাঠে ক্রিকেট খেলা ও খড় শুকানো কে কেন্দ্র করে খাটিহাতা এবং কুট্রাপাড়া এলাকার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষের লোকজন বসার কথা ছিলো। বিষয়টি মিমাংসার আগেই খাটিহাতা গ্রামেরRead More



















