Main Menu

May, 2020

 

রবিবার থেকে চলবে ট্রেন, প্রস্তুত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াসহ পূর্বাঞ্চলের রেলওয়ে স্টেশনগুলো

রবিবার থেকে চালু হবে পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল। রেলওয়ে বিভাগ ট্রেন চলাচল স্বাভাবিক ও স্টেশন গুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় কোন ট্রেনের বিরতি না থাকলেও ৩ জুন থেকে উপকূল এক্সপ্রেস যাত্রা বিরতী দেবে। তবে ট্রেন চলাচলের জন্য প্রস্তুতি চলছে। শনিবার পূর্বাঞ্চল রেলপথ ঘুরে দেখা যায় স্টেশনে স্টেশনে রেলকর্মীরা রেলপথ সংস্কারে কাজ করছে। পাশপাশি রেল পথে লাইন ও নাটবল্টু গুলোও পরীক্ষা করে দেখছে। শনিবারের মধ্যে শেষ হবে তাদের সংস্কার ও মেরামত কাজ। বাংলাদেশ রেলওয়ের কারিগরি দলের সুপার ভাইজার মো. হোসেন জানান, এদিকে পূর্বাঞ্চল রেলপথে রেল স্টেশন গুলোও ধুয়ে মুছেRead More


স্বাস্থ্যবিধি নিয়ে সংশোধিত ১২ নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সংক্রান্ত সংশোধিত ১২টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সংশোধিত স্বাস্থ্যবিধি সকল মন্ত্রণালয়, বিভাগ, অধীনস্থ দফতর ও প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হয়েছে। শনিবার (৩০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ এর শাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে এ অনুরোধ জানানো হয়। যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো ১. অফিস চালু করার আগে অবশ্যই প্রতিটি অফিস কক্ষ/আঙিনা/রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে হবে। ২. প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠানে প্রবেশপথে থার্মাল স্ক্যানার থার্মোমিটার দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের শরীরেRead More


রবিবার থেকে খুলছে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক দূরত্ব না মানলেই সিলগালা

চলমান করোনা সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা অম্যান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের ঘোষনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩১ মে রবিবার থেকে বিভিন্ন বিপনী বিতান ও দোকানপাট সীমিত আকারে খোলার বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিমসভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানগুলোতে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে এবং সরকার নির্দেশিত সকল নির্দেশনা বাস্তবায়নে চেম্বার নেতৃবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সভায় জানানো হয়, জেলায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা যা উদ্বেগ জনক। সেজন্য যারাই সরকারি আইনের কোন রকম ব্যাত্যয় ঘটাবে তাদের জরিমানাRead More


সাংসদ এবাদুল করিম বুলবুলের করোনা নেগেটিভ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের শরীরে করোনাভাইরাস নমুনা পরীক্ষায় ২য় বারের মতো নেগেটিভ এসেছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে ২য় বার নমুনা পরীক্ষা করতে দেন সাংসদ এবাদুল করিম বুলবুল ও তার পরিবার। সেই পরীক্ষার ফলাফলে তার করোনা নেগেটিভ আসে। তিনি আরো জানান, সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বেশRead More


সরাইলে ২১বস্তা সরকারী চাল উদ্ধার 

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রাম থেকে ২১ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে অরুয়াইল ক্যাম্প ইনচাজ এসআই কামরুজ্জামান।  বৃহস্পতিবার (২৮ মে) গত রাত ৯ টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা’র দেয়া তথ্যে এবং  নির্দেশে এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পাকশিমুল বাজার সংলগ্ন নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে আপন দুই ভাই  হাবিবুর রহমান ও আজিজুর রহমানের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারী বস্তা থেকে অন্য বস্তায় ভরা ছিলো। খালি বস্তাগুলোও  উদ্ধার করেছে পুলিশ। প্রতিটি বস্তায় লেখা রয়েছে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধাRead More


নবীনগরে প্রশাসনের কঠোর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদী পারাপারে দ্বিগুন ভাড়া আদায়

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের ‘মনতলা ঘাট থেকে সীতারামপুর’ ঘাট পর্যন্ত নৌকা পারাপারে ১০টাকার পরিবর্তে মাথাপিছু ২০টাকা করে আদায় করছেন ইজারাদারের লোকজন। প্রশাসনের কঠোর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মূল তালিকায় ১০ টাকা নেওয়ার কথা থাকলেও পারাপারে প্রভাব খাটিয়ে তারা মাথাপিছু দ্বিগুন ২০ টাকা নিচ্ছেন। আর এ নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রীদের সঙ্গে ভাড়া আদায়কারীদের সাথে কথা কাটাকাটি সহ নানান সমস্যা হচ্ছে। সরজমিনে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, দু’বছর আগে প্রথমে ভাড়া ৫টাকার স্থলে ১০ টাকা করা হয়,সেটাই আমাদের কাছে বেশি মনে হয়েছিলো। তারপর জেলা পরিষদ ভাড়া ১০টাকা করেRead More


জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় স্বাস্থ্য কর্মী সহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৩ দিনে জেলায় ৩১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১ জন এ দাঁড়ালো। এছাড়াও করোনার শুরুতেই জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। সিভিল সার্জন কার্যালয় জানায়, আজ শুক্রবার ঢাকা থেকে আসা রিপোর্টে ১৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলো জেলা সদর উপজেলার রাধিকা গ্রামের ১ জন, সদর হাসপাতালের ১ জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, শহরের মধ্যপাড়ায় ৪ জন, পীরবাড়ি ২ জন,Read More


করোনাভাইরাস চিকিৎসা: বাড়িতে বসে কোভিড-১৯ চিকিৎসায় যে ছয়টি বিষয় মনে রাখবেন

বিবিসি বাংলা:: যে কোন ব্যক্তির ভেতর যখন করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেয় তখন তিনি আতঙ্কিত হয়ে উঠেন। কী করতে হবে? কোথায় যোগাযোগ করা প্রয়োজন? ডাক্তার পাবো কোথায়? হাসপাতালে যেতে হবে কি না? – এসব প্রশ্ন তখন সামনে আসে। সর্বপ্রথমে মনে রাখতে হবে করোনাভাইরাস সংক্রমণের কোন সুনির্দিষ্ট চিকিৎসা নেই। সারা পৃথিবীতে যত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের ৮০ শতাংশেরও বেশি বাসায় থেকে নানাভাবে উপশমের চেষ্টা করছেন। বাসায় অবস্থান করে চিকিৎসা নেবার নেবার ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখতে হবে সেগুলো নিচে তুলে ধরা হলো। ১. নিজেকে বিচ্ছিন্ন করুন যদি সন্দেহRead More


টাকা চাওয়ায় হামলার শিকার, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তা ই নয়, ভুক্তভোগীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও জেলে পাঠানোর অভিযোগ করেছেন তারা। ওই পরিবারগুলো এখন হামলা ও পুলিশী ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত আট মাস আগে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেঁজামুড়ার ইউপি সদস্য বাছিরের ভাতিজা রাশেদ একই এলাকার মিন্টুর কাছ থেকে ২০হাজার টাকা ধার নেয়। প্রায় তিন মাস আগে ধার নেওয়া টাকা রাশেদের কাছে ফেরত চান মিন্টু। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাRead More


নবীনগরে ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে নাকে খত কাটানোর অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শালিসের নামে এক বীর মুক্তিযোদ্ধাকে নাকে খত কাটানোর অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার রছুল্লাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. আলি আকবরের বিরুদ্ধে এ অভিযোগ। তিন বছর আগের এ ঘটনা সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনার ঝড় উঠছে। জানা যায়, বাংলাদেশ নৌবাহীনির অবসর প্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাছান বশিরের সাথে তার চাচা ফরিদ মিয়ার (৯০) জমি নিয়ে একটি মতবিরোধ হয়। যা হাতাহাতিতে গড়ায়। এ বিষয়ে ফরিদ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা হাছান বশিরের বিরুদ্ধে। মামলা চলাকালীনRead More


This site is protected by wp-copyrightpro.com