Main Menu

May, 2020

 

উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৭  জন

নবীনগরে আবারো নতুন করে করোনায় আক্রান্ত ৭জন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  আজ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.মোসরাত ফারখান্দা জেবিন। এ নিয়ে নবীনগর উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৭  জন,  এর মধ্যে  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬  জন। নবীনগর উপজেলায় করোনা আক্রান্তরা হচ্ছেন, উপজেলা পরিষদের ১জন , উপজেলার কনিকারা শিবপুর গ্রামের ১ জন, সোনালী ব্যাংকের আনসার সদস্য ১জন, কৃষি ব্যাংকের গাার্ড ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, জিনোদপুর বাঙ্গরা গ্রামের ২ জন। নবীনগর স্বাস্থ্য   কমপ্লেক্সেরRead More


মাস্ক পরুন অবশ্যই, বলছেন নোবেলজয়ী

করোনাভাইরাস অতিমারির মোকাবিলায় বিশ্বের অনেক দেশের সরকারই এখন মাস্ককে বাধ্যতামূলক  করার পথে হেঁটেছে। বরিস জনসনের সরকার এ বিষয়ে নির্দিষ্ট নিয়ম জারি না-করলেও সবাইকে মুখাবরণ পরার ‘পরামর্শ’ দিয়ে রেখেছে। বিষয়টি নিয়ে এ দেশে যথেষ্ট বিতর্কও হচ্ছে। এই পরিস্থিতিতে মাস্কের পক্ষেই সওয়াল করলেন বিজ্ঞানী বেঙ্কি রামকৃষ্ণন।  ভারতীয় বংশোদ্ভূত এই নোবেলজয়ী বর্তমানে রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট। সেই সঙ্গে ব্রিটিশ সরকারের আপৎকালীন বৈজ্ঞানিক প্যানেলেরও সদস্য তিনি। সম্প্রতি একটি ব্রিটিশ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে মাস্ক অত্যন্ত কার্যকর ভূমিকা নিয়েছে। রয়্যাল সোসাইটির করা একটি সমীক্ষাতেই এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন বিজ্ঞানী। রামকৃষ্ণনRead More


ঝড়ে উড়ে গেল সেন্দ বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মোকতাদির চৌঃ উচ্চ বিদ্যালয়ের চালা

  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামে অবস্থিত সেন্দ বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল মোকতাদির চৌধুরী উচ্চ বিদ্যালয়ের টিনের চালা ঝড়ে উড়ে গেছে। বিদ্যালয়ের দুটি টিনশেড ঘরের চালা উড়ে ২০০ মিটার দূরে গিয়ে পড়ে। বুধবার সকালে বয়ে যাওয়া ধরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমদ জানান ২০১৬ সালে গ্রামবাসীর উদ্যোগে এ বিদ্যালয় স্থাপিত হয়। গ্রামবাসীর আর্থিক সহায়তার পাশাপাশি সেসময় ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও আর্থিক সহযোগিতা দেন। বর্তমানে বিদ্যালয় ৩২০ জন ছাত্র-ছাত্রী ও, ১২ জন শিক্ষকRead More


নবীনগরের এমপি বুলবুল করোনায় আক্রান্ত

  ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন তথা নবীনগরের সংসদ সদস্য ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবাদুল করিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের দুইদিন আগে এবাদুল করিমের করোনাভাইরাস টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে।’ বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।


কসবায় আগুনে পুড়ে মারাগেল দরিদ্র খামারীর ০৪টি গরু,  আইনমন্ত্রীর সহায়তা কামনা।

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর কোনাপাড়া জগীরবাড়ীর স্বপন মিয়ার গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঐ ঘরে থাকা ৪টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ঘরের বেশীর ভাগ অংশ পুড়ে গেছে। গতকাল রাত আনুমানিক ১১টার দিকে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বাড়ীর মালিক মোঃ স্বপন মিয়া ও প্রত্যেক্ষদর্শীরা। মারা যাওয়া গরু ও ক্ষতিগ্রস্থ ঘরের মূল্যসহ আনুমানিক প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান খামারী স্বপন মিয়ার স্ত্রী। ৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.এ মান্নান জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থ স্বপন মিয়া একজন ক্ষুদ্র খামারী, সে গরুগুলোRead More


কসবায় এক বৃদ্ধাকে কুপিয়ে খুন

কসবা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার গভীর রাতে হোসনেয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে নিজ বাড়িতে কুপিয়ে খুন করেছে দুবৃত্তরা। পুলিশ ধারণা করছেন, বৃদ্ধা মহিলার কাছে থাকা ৪৮ হাজার টাকার জন্য খুন করেছে  দুবৃত্তরা। পুলিশ গতকাল ১৮মে মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতে ছেলে মো. সোহাগ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলার এজহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলা কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের মৃত জোনাব আলী স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০)। ছেলে সোহাগ মিয়া থাকলেও কেউ তারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে আইসোলেশনে থাকা রোগীদের জন্য নিজের বাসার খাবার পাঠালেন ডিসি

ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা ১৭ রোগী ও চিকিৎসকদের জন্য নিজ বাসায় রান্না করা খাবার পাঠিয়েছেন ডিসি হায়াত-উদ-দৌলা খান। সোমবার দুপুরে ডিসির পক্ষ থেকে সেমাই, মিষ্টি, ভিটামিন সি-সমৃদ্ধ ফলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে মেড্ডা বক্ষব্যাধি হাসপাতালে হাজির হন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী। সহকারী কমিশনার (ভূমি) মশিউজ্জামান বলেন, ডিসি মহোদয়ের নির্দেশে আমরা করোনা রোগী ও চিকিৎসকদের জন্য ঈদের খাবার নিয়ে এসেছি। তিনি আজ যা খাবেন, আইসোলেশনে থাকা ১৭Read More


ঈদের দিনে বিজয়নগরে হোম কোয়ারেন্টাইনে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মিষ্টি ও ফল বিতরন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হাসপাতালে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারাইন্টাইনে করোনা ভাইরাসের কারনে অবস্থানরত ৫৫জনের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিল্পবী সভাপতি,ডাকসুর সাবেক ভিপি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে মিষ্টি ও ফল বিতরন করা হয়েছে। পবিএ ঈদুল ফিতরের দিন সকাল ১১টায় বিজয়নগর ওয়ার্কার্স পার্টির নেতা সন্জয় রায় পোদ্দার, শ্রমিক নেতা সাহিন শাহ,অপূর্ব দেব, কাউসার আলম মিষ্টি ও ফল ৫৫ জনের হাতে উপহার হিসাবে তুলে দেন। নেতৃবৃন্দ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ভাইরাসকে পরাস্ত করার আহবান জানান। নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারসহ সরকারি কর্মকর্তাদের হোম কোয়ারাইনটানে অবস্হানরতদের সাথেRead More


সামাজিক দুরুত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজারেরও বেশী মসিজদে ঈদের জামাত অনুষ্ঠিত

চলমান করোনা সংকট মোকাবেলায় সচেতনতার অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায়ও খোলা মাঠের পরিবর্তে মসজিদ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে মসজিদগুলোতে সামাজিক দুরুত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সকাল ৭ টা, পৌনে ৮ টায় ও সাড়ে ৮টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়াও জেলার ৪ হাজারেরও বেশী মসিজদে একাধিক জামাতের মাধ্যমে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পরেRead More


নবীনগরে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুচি

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: করোনাভাইরাস মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সনি আক্তার সুচি দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে নবীনগর উপজেলার জল্লীকান্দি গ্রামে চেয়ারে বসিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় ত্রাণ নিতে বিভিন্ন গ্রামের নারী পুরুষ উপস্থিত ছিলেন। সবাইকে চাল, ডাল, আটা, তেল, চিনি, সেমাই সমৃদ্ধ একটি প্যাকেট দেয়া হয়। এসব খাদ্যসামগ্রী পেয়ে দরিদ্র ও কর্মহীন মানুষেরা ভীষণ খুশি। জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেনRead More


This site is protected by wp-copyrightpro.com