Main Menu

May, 2020

 

চৌকশ এডিশনাল এসপি মকবুল হোসেনের সাঁড়াশি অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের মার্সেল ডিলার রফিকুল ইসলামের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলি করার আলোচিত ঘটনাটি ঘটার দু’দিনেই সেটি উদঘাটন করে ফেলেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন। এঘটনার সাথে জড়িত সন্ত্রাসী মো. আলাল হোসেন (৩০) মো. ইয়াছিন মিয়া (৩১), মো. চাঁন বাদশা (৩৭) ও পালাতক সন্ত্রাসী সাদেকুরের স্ত্রী…. (২২) কে গ্রেফতার করা হয়। গত ১৫ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার মহন মিয়ার বাড়ি থেকে নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুলRead More


কসবায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সংঘর্ষ :: ৩০ টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট – আটক ১০

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনার জের ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট। এ ঘটনায় ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের শিপন মিয়ার পুত্র ইমন মিয়া (১৮) ও একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের লাক্সু মিয়ার পুত্র  আলামিনের সাথে ১২০০ টাকা লেনদেন নিয়ে মতবিরোধ চলে আসছিল। গত ২৩ মে ইমন মিয়া নোয়াগাঁও গ্রামের আলামিনের বাসায় টাকা চাইতে গেলে তাকে আলামিনের লোকজন মারধোর করে। এক ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে তাদের লোকজন মুখোশRead More


নবীনগরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোশরাত ফারখান্দা জেবিন এ তথ্য জানান। আক্রান্তরা  হলেন, ওষুধ কোম্পানীতে কর্মরত বাঙ্গরার অধিবাসি শফিক মিয়া (৩০), টিয়ারা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (৪৮) ও শ্রীঘর গ্রামে বেড়াতে আসা পাশ্ববর্তী বাঞ্ছারামপুরের বাসিন্দা মামুন মিয়া (২৪)। এ নিয়ে নবীনগরে মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আরএমও বলেন, ‘নতুন করে আক্রান্ত হওয়া তিনজনকেই শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শুক্রবার ৭ জনের রক্তের নমুনাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৮জনের করোনা সনাক্ত, মোট আক্রান্ত ১০০জন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ঘন্টায় আরও ৮জন করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানায়। সূত্র মতে, রোববার ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে ৮জন পজিটিভ এসেছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরের ২জন, আশুগঞ্জে ২জন, নাসিরনগর একজন, নবীনগরে একজন, আখাউড়ায় একজন ও সরাইল উপজেলায় একজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এনিয়ে রোববার দুপুর পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্ত ১০০জন রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৬জন ও দুইজন মারা গেছেন।


বিজয়নগরে পলাশ বিন আমির হোসেন ফাউন্ডেশন এর প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মো,জিয়াদুল হক বাবু । প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও এই পরিস্থিতি মোকাবেলায় ঈদ উল ফিতর কে সামনে রেখে ১০০ দরিদ্র ( দুঃস্থ ও প্রতিবন্ধী) পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেছে পলাশ বিন আমির হোসেন ফাউন্ডেশন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তে্ল, সেমাই, চিনি, কিচমিচ, দুধ ইত্যাদি।আজ শুক্রবার সকালে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের প্রতিবন্ধীদের মাঝে পলাশ বিন আমির হোসেন ফাউন্ডেশন এর সব সদস্যদের উপস্থিতিতে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ বিষয়ে ‘পলাশ বিন আমির হোসেন ফাউন্ডেশন’ এর প্রতিস্থা্তা সদস্যRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৪জনের করোনা সনাক্ত, মোট আক্রান্ত ৯২জন

গত ২৪ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও ৪জন করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে। শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। এসময় জানানো হয়, শনিবার ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে ৫জন পজিটিভ এসেছে। এরমধ্যে জেলার নবীনগর উপজেলায় ৩জন ও সরাইল উপজেলায় একজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্ত ৯২ জন রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৬জন ও দুইজন মারা গেছেন।


বিজয়নগরে রিয়াজুল হক রুবেল এর পক্ষ থেকে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মো,জিয়াদুল হক বাবু:: আজ শনিবার বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইসলামপুর সর্দারপাড়া সমাজকল্যাণ সংসদের উপদেষ্টা রিয়াজুল হক রুবেল এর পক্ষ থেকে ১নং বুধন্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর নধ্যে ছিল চাল,তেল,লবন,আলু,সেমাই,চিনি,দুধ,পিয়াজ, কিচমিচ ইত্যাদি।এ সময় উপস্থিত ছিলেন সর্দারপাড়া সংসদের সাধারন সম্পাদক জুয়েল ভুইয়া,হাসান ভূইয়া, মেজবাউল হক পলাশ, রৌশন আলী, রফিকুল ইসলাম, মোঃ জাহিদ হাসান সজিব, ফাইজুল ইসলাম ভূঁইয়া, আতিক মাহমুদ রনি ও কাজী রিফাত প্রমুখ। রিয়াজুল হক রুবেল বলেন, করোনার মহামারীতে কর্মহারা পরিবারের হাতে আমার সাধ্যমত খাদ্য সামগ্রী তুলে দিয়েছি ও সমাজের বিক্তবানদেরকেRead More


নাসিরনগরে করোনায় ওয়ানুর শুভেচ্ছা উপহার

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওয়েলফেয়ার এসোসিয়েশন (ওয়ান) এর উদ্যোগে করোনা সংকটে বিপদগ্রস্থ ৫’শ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) নাসিরনগর সরকারি কলেজ মাঠে এ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের ৫০০ নিম্ন মধ্যবিত্ত,অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে এ শুভেচ্ছা উপহারগুলো সংগঠনের ইউনিয়ন প্রতিনিধির মাধ্যমে তাদের বাড়িতে পৌছে দিচ্ছেন। এ উপহারের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, দুধ,সেমাই, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ মাস্ক ও সচেতনতামূলক লিফলেট রয়েছে। ওয়েলফেয়ার এসোসিয়েশন (ওয়ান) করোন মহামারির শুরুর দিকেই নাসিরনগরে মাস্ক,স্যানিটাইজার প্রদানসহ সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যেRead More


অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলেন সৈয়দ মিজানুর রেজা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গত সোমবার সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা তার নিজ বাড়ি থেকে এসব বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই ও দুধ। এসব খাদ্যসামগ্রী এলাকার কর্মহীন ও হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এসময় সৈয়দ মিজানুর রেজা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে অনেক পরিবারে সংকট দেখা দিয়েছে। তারা আজ অসহায়ত্ব নিয়ে জীবনযাপন করছে। এই অবস্থায় নিজের দায়িত্ববোধ থেকে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতাRead More


সরাইল উপজেলার কাটানিশার গ্রামে প্রতিহিংসার জেরে মরিচগাছ কর্তন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে প্রতিহিংসার জেরে মরিচ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে বলে জানা যায়। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের কালু মিয়ার ছেলে নূরুল আমিন (৪৫) তার কৃষি জমিতে ১৫ শতাংশ জায়গায় ঢেরশ ও কাঁচা মরিচ গাছের আবাদ করে। শনিবার ভোর রাতে সে বাড়ি থেকে বের হয়ে দেখে তার কাঁচা মরিচ ও ঢেরশ গাছ গুলো গোড়া দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। তাতে নূরুল আমিনের অনেক টাকা ক্ষতি হয়ে যায়। কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা জানতে চাইলেRead More


This site is protected by wp-copyrightpro.com