Main Menu

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৩

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ আরো ১৩ জন করোনায় আক্রান্ত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকসহ আরো ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৭ মে) বিকেলে আসা প্রায় ৩শ জনের নমুনা ফলাফলে ১৩ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে একজন সাংবাদিক রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মরত ডা.সানজিদা জানান, জেলার নবীনগরের সাত জন, কসবার তিন জন, সরাইলের দুই জন ও সদর উপজেলার এক জনের করোনা পজেটিভ এসেছে। তাদেরকে আইসোলেশনের আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১৩ জনে দাঁড়ালো।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্ জানান, জেলায় আক্রান্তদের মধ্য থেকে ইতিমধ্যেই ৫৭ জন আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এখনো বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন ৪১ জন। এর মধ্যে ঢাকায় ছয় জন ও কুমিল্লায় একজন রয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত জেলায় ৩ হাজার ৫৯১ জনের জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২ হাজার ৯৪৬ জনের ফলাফল পাওয়া গেছে। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় ২ জন মারা যায়। তাদের মধ্যে একজন নাসির নগরের মালয়েশিয়া প্রবাসী অন্যজন নারায়ণগঞ্জ থেকে আখাউড়ায় স্বামীর বাড়ীতে ফিরে আসা গার্মেন্টস কর্মী।সূত্র: সময়নিউজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares