May, 2020
নাসিরনগরে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকালে স্থানীয় সংসদস সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসনে সংগ্রাম উপজেলার তিনশ সদস্যের মধ্যে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংসদস সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসনে সংগ্রাম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় সংসদস সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসনেRead More
কসবায় ট্রাক অটোরিক্সার সংর্ঘষে নিহত-১, আহত-৩
খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা থেকেঃকুমিল্লা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বীনাউটি ইউনিয়নের তিনলাখ পীড় নামক স্থানেলড়ি (ট্রাক) ও সিএনজি অটো রিক্সার সংর্ঘষে সাজেদা বেগম(৪৫) নামে এক মহিলা যাত্রী নিহত এবং চালক সহ অপর ৩ যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনাঘটে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি।হতাহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, আজ ৫মে বিকেল কসবা থেকে একটি সিএনজি অটোরিক্সা ব্রাহ্মণবাড়িয়া আসার পথে বিপরিত দিক থেকে আসা কুমিল্লা অভিমুখি একটি লড়ির সাথে তিনলাখ পীড় নামক স্থানে সংর্ঘষ হলে সিএনজি অটোরিক্সাটি দুমরে মুচরে যায়। এতে ঘটনা স্থলেRead More
করোনা আতংকে পুলিশের মৃত্যু ! নবীনগরে নিজ গ্রামের বাড়িতে দাফন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: করোনা ভাইরাসের আতংকে রাজধানীর খিলগাঁওয়ে গতকাল সোমবার সকালে পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ কনস্টেবল ও এসবিতে কর্মরত তোফাজ্জল হোসেনের লাশ আজ মঙ্গলবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামের বাড়ি ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের নিজ বিদ্যাপিঠ কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ কনিকাড়া কেন্দ্রিয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। স্থানীয় গ্রাম বাসীরা জানান, সে ছিল অত্যন্ত ভদ্র ছেলে তার এমন মৃত্যুতে গ্রামবাসী মর্মাহত ও শোকাহত । তার অকাল মৃত্যু তারা মেনে নিতে পারছেনা। খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানRead More
নবীনগরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় নিঃস্ব হয়ে পরেছে সাধারণ মানুষ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাম্য অধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে প্রতি বছরই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষের নেতৃত্ব দেন এলাকাল ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার বাড়ির গোষ্টির হয়ে ও আজইরা বাড়ীর গোষ্টির নেতৃত্ব দেন এলাকার সর্দার কাউছার মোল্লার। তাদের নেতৃত্বে এখন পর্যন্ত এলাকাটিতে ৫টি খুনের ঘটনা ঘটেছে।অসংখ্য লোক পঙ্গুত্ব বরণ করেছেন। সর্ব শেষ গত ১২ এপ্রিল দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হন। ওইদিন করোন পরিস্থীতিতে বাড়িতে আসা রিকশাচালক মোবারক মিয়ার (৪৫) একটি পা কেটে কুপিয়ে বিচ্ছিন্ন করে পৈশাচিকভাবে আনন্দ করে প্রতিপক্ষের লোকজন। পরে ঢাকায়Read More
কসবায় বিএনপির নাছির উদ্দিন হাজারীর উদ্যোগে খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিতারণ
কসবা প্রতিনিধি:: বিএনপির সাবেক এমপি মুশফিকুর রহমান ও কেন্দ্রীয় কৃষক দলের নেতা নাছির উদ্দিন হাজারীর ব্যক্তিগত উদ্যোগে কসবা উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভার ২৫শত অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ জনপ্রতি নগদ ৪শত টাকা প্রদান করেন। আজ দুপুরে নাছির উদ্দিন হাজারীর নিজ বাসভবন থেকে তার প্রতিনিধির মাধ্যমে কসবা উপজেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাদের হাতে তুলে দেন। কসবা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম,কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশ্ররাফ,আনোয়ার হোসেন,মেহেদী হাসান রুবেল,আলমগীর হোসেন, ইয়াছিন প্রমুখ উপস্থিত থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা নেতাদের হাতে বিতরণ করার জন্যRead More
কাতারে তিন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার আকস্মিক মৃত্যু
আমিন ব্যাপারী, কাতার প্রতিনিধি:: কাতারে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইমান হোসেন নামে (২৮) এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকাল ৫ টায় মৃত্যুবরণ করা করেন।জানা গেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালি ডাঙা গ্রামের স্থানীয় বাসিন্দা।অপরদিকে মৌলভীবাজার বড়লেখা দক্ষিনভাগ কামিলপুরের বাসিন্দা তুতিউর রহমান (৫০) নামে প্রবাসী ডায়াবেটিকস ও দুরারোগ্যে আক্রান্ত হয়ে সোমবার নিজ রুমে মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে রবিবার বিল্লাল হোসেন (৩০) নামে আরেক প্রবাসী হূদরোগে আক্রান্ত হয়ে নিজ রুমে মৃত্যুবরণ করেন।জানা গেছে তিনি মাদারিপুর জেলার কালকিনি উপজেলার কাশেমপুর গ্রামের স্থানীয় বাসিন্দা। অনেকেই ধারণা দুই মাস যাবত করোনা ভাইরাসের কারণে কাজ হারিয়েRead More
করোনাভাইরাস প্রভাব!
নাসিরনগরে শিক্ষার্থীদের বইমুখী করতে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘এসো ঘরে বসে লিখি’
নিজস্ব প্রতিবেদক:: নাসিরনগর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখতে ‘এসো ঘরে বসে লিখি’ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে উপলো প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘এসো ঘরে বসে লিখি’ কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষা নেওয়া ব্যবস্থা করছে প্রশাসন। পরীক্ষার নেওয়ার জন্য প্রশ্নপত্র তৈরির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী। স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার শিক্ষকদের সঙ্গে বৈঠক করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাRead More
বিজয়নগরে দু’পক্ষের হামলায় ১২ জন আহত
বিজয়নগর সংবাদদাতা ::বিজয়নগরে আজ সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের হামলায় প্রয় ১২ জন আহত হয়েছে । আহত ।ইয়ারমিন(৩),আমজাদ খান(৫৫) ,হাসিম (৪৫),মনির (৩০),হাফিজ (২০),মিশু (২৫),আনোয়ার (৩৫),মাসুক (৩৩),ফুলনেছা ৬৫ সহ আহতের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান ,হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের সাবেক মেম্বার হাসেম ও জহির মুহুরির বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আজ সোমবার দুপুর ১২ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্র নিয়ে উভয় পক্ষের হামলায় উভয় পক্ষের প্রায় ১২ চন লোক আহত হয়েছে। খবর পেয়েRead More
ঈদের জন্য সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদের কেনাকাটার জন্য দোকানপাট সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে দোকানপাট খোলা রাখার বিষয়ে বলা হয়েছে। আজ সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা সতর্কমূলক ব্যবস্থা নিয়েছি বলেই সবাই অন্য দেশ থেকে ভালো আছি। এখন দেশের অর্থনীতির চাকাও চালু রাখতে হবে। এ জন্য সীমিত আকারে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘হাঁচি-কাশি থেকে রক্ষা পেতে সবাইRead More
কসবা থানায় জীবানু নাশক স্প্রে ব্যবহার ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না
কসবা প্রতিনিধি,:: জ্ঞান-বিজ্ঞানে আমরা এগিয়ে চলেছি তেমনি কসবা থানার ভিতরে প্রবেশকালে জ্বরের তাপ মাত্রা পরীক্ষা ও স্ব শরীরে জীবানুনাশক স্প্রে ব্যবহার ছাড়া প্রবেশকারীগণকে প্রবেশ করতে পারচ্ছেন না। “করোনা সচেতন হোন নিজেক সুস্থ্য রাখুন “এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িযার কসবা থানা পুলিশ ব্যাপক তৎপরতা অব্যাহত রেখে চলেছেন। করোনা ভাইরাসে সচেতন করতে নিজেদেরকে জীবানুমুক্ত রাখতে থানায় প্রবেশের প্রধান ফটকে জীবানুনাশক স্প্রেসহ জ্বরের তাপমাত্রা পরীক্ষা যন্ত্র দিয়ে কার্যক্রম চলমান রেখেছেন। থানায় যেকোনো লোক প্রবেশকালে স্ব দেহে জ্বরের তাপমাত্রা যন্ত্রের পরীক্ষা সহ স্প্রে ছিটানো ছাড়া কেউ প্রবেশ করিতে দেওয়া হচ্ছে না। জেলা পুলিশ সুপারেরRead More



















