Main Menu

করোনা আতংকে পুলিশের মৃত্যু ! নবীনগরে নিজ গ্রামের বাড়িতে দাফন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  করোনা ভাইরাসের আতংকে রাজধানীর খিলগাঁওয়ে গতকাল সোমবার সকালে পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ কনস্টেবল ও এসবিতে কর্মরত তোফাজ্জল হোসেনের লাশ আজ মঙ্গলবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামের বাড়ি ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের নিজ বিদ্যাপিঠ কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ কনিকাড়া কেন্দ্রিয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
স্থানীয় গ্রাম বাসীরা জানান, সে ছিল অত্যন্ত ভদ্র ছেলে তার এমন মৃত্যুতে গ্রামবাসী মর্মাহত ও শোকাহত । তার অকাল মৃত্যু তারা মেনে নিতে পারছেনা।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এই নিয়ে তার স্ত্রীর কাছে পরীক্ষাটি সন্দেহ হয়। এতে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কনস্টেবল তোফাজ্জল হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares