Main Menu

কাতারে তিন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার আকস্মিক মৃত্যু

[Web-Dorado_Zoom]
আমিন ব্যাপারী, কাতার প্রতিনিধি:: কাতারে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইমান হোসেন নামে (২৮) এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকাল ৫ টায় মৃত্যুবরণ করা করেন।জানা গেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালি ডাঙা গ্রামের স্থানীয় বাসিন্দা।অপরদিকে মৌলভীবাজার বড়লেখা দক্ষিনভাগ কামিলপুরের বাসিন্দা তুতিউর রহমান (৫০) নামে প্রবাসী ডায়াবেটিকস ও দুরারোগ্যে আক্রান্ত হয়ে সোমবার নিজ রুমে মৃত্যুবরণ করেছেন।
অন্যদিকে রবিবার বিল্লাল হোসেন (৩০) নামে আরেক প্রবাসী হূদরোগে আক্রান্ত হয়ে নিজ রুমে মৃত্যুবরণ করেন।জানা গেছে তিনি মাদারিপুর জেলার কালকিনি উপজেলার কাশেমপুর গ্রামের স্থানীয় বাসিন্দা।
অনেকেই ধারণা দুই মাস যাবত করোনা ভাইরাসের কারণে কাজ হারিয়ে কর্মহীন হয়ে অর্থ সংকটে পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে এসব আকস্মিক মৃত্যু হচ্ছে প্রবাসীদের।
তিন প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যুদ্ধার মৃত্যুতে চলমান মহামারী করোনা সংকটে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।সেই সাথে প্রবাসী বাংলাদেশীদের কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares