May, 2020
সরাইলে ৮৩ জনের নমুনা পরীক্ষা পজেটিভ-১
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরূ হওয়ার পর থেকে সরাইলে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৫২ জনের। এর মধ্যে আক্রান্ত (পজেটিভ) পাওয়া গেছে ১ জন। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে আছেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৮ এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ শুরূ করেন সরাইল হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের একটি পরিবার। ১৮ এপ্রিল ওই মহিলার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাপল আসে পজেটিভ। ২০ এপ্রিল উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওইRead More
করোনা শুরূর পর সরাইলে প্রথম আসলেন এমপি আব্দুস সাত্তার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরূর পর সরাইলে প্রথম আসলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বৃহস্পতিবার (৭ মে)দুপুরে তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকালে তিনি আশুগঞ্জ উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের একটি সভায় অংশ গ্রহন করেন। এমপি হিসেবে শপথ নেয়ার পর সরাইলে এটা উনার দ্বিতীয় অফিসিয়াল আগমন। এর আগে গত বছরের আগষ্ট মাসে উপজেলা সমন্বয় কমিটির সভায় তিনি উপস্থিত হয়েছিলেন। গতকাল তিনি ইউএনও’র সাথে ত্রাণ সামগ্রি সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডRead More
নবীনগরের হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য ভক্তদের গুরুদেব পন্ডিত অমর চাঁদ আচার্য আর নেই
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক হিন্দু ধর্মীয় শিক্ষক ও অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের গুরুদেব পন্ডিত অমর চাঁদ আচার্য (৭০) আর নেই। তিনি আজ বৃহস্পতিবার দুপুর বারটা ত্রিশ মিনিটে উনার নিজ বাড়ী উপজেলার শ্রীরামপুর গ্রামে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু….)। মৃত্যু কালে তিনি স্ত্রী,তিন মেয়ে সহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেলে নবীনগর পেরৈসভার ভোলাচং মহা শ্বসানে এই মহতি বিজ্ঞ পন্ডিতের দেহ অবশেষ সমাহিত করা হয়। জানা যায়, মহামারি করোনা ভাইরাসের কারনে হাজার হাজার ভক্ত গণের সমাগনRead More
কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ধারী নারীর লাশ উদ্ধার
খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা থেকে:: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মনকশাইর এলাকার ব্রীজের কাছে অজ্ঞাত পরিচয়ধারী ষাটউর্ধ্বো এক মহিলার লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মহিলাটি ভারসাম্যহীন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে তার নাম পরিচয় জানাযায়নি। ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো যানবাহনের নিচে চাপাপরে নিহত হয়ে থাকতে পারেন। নিহতের লাশের ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলারRead More
ঈদেও বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার সব বিপণী বিতান
জনস্বাস্থ্য বিবেচনায় ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় বিপিণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোনো বিপণী বিতান খুলবে না। যদিও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় গত ২৫ মার্চ থেকেই জেলার সব বিপণী বিতান বন্ধ রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির মধ্যেই আগামী ১০ মে থেকে সারাদেশের বিপণী বিতানগুলো খুলে দেয়ার নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। মূলতRead More
কুব্বাত আস সাখরা বা ডোম অফ দ্য রক (Dome of the Rock)
কুব্বাত আস সাখরা বা ডোম অফ দ্য রক কোন মসজিদ বা এবাদতখানা নয়। আরবিতে কুব্বাহ হলো গম্বুজ আর সাখরাহ হলো পাথর। বাংলায় যার অর্থ দাঁড়ায়, “পাথরের (উপর নির্মিত) গম্বুজ”; হিব্রুতে বলে কিপ্পা হা-সেলা। সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস রোমানরা ধ্বংস করে দিয়েছিল। রোমানরা সেখানে জুপিটারের মন্দির বানিয়েছিল, সেটির জায়গায় উমাইয়া খলিফা আব্দুল মালিক এই ডোম অফ দ্য রক বা কুব্বাতুস সাখরাহ নির্মাণ করেন। ৬৯১ সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক এটি নির্মাণ করেন। এই স্থাপনাটি অষ্টাভুজাকৃতির। এটা মুসলিম সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এর নকশা এবং অলংকরণে সমসাময়িক বাইজেন্টাইন স্থাপত্যশৈলীRead More
নবীনগরে নিখোঁজ হওয়ার ৩০ দিনেও খোঁজ মেলেনি উর্মি’র
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ৩০ দিনেও খোঁজ মেলেনি উর্মি (৯) নামে ৪র্থ শ্রেণিতে পড়ুযা এক ছাত্রীর। এই ঘটনায় উর্মি’র বাবা মো. আজাহার আহমেদ বাদী হয়ে নবীনগর থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে অপহরন মামলা করেন। মো. আজাহার আহামেদ স্বপরিবারে রাজধানী ঢাকাতে বসবাস করেন। জানা যায়, করোনা ভাইরাসের আতংকে তারা গ্রামের বাড়ি নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আসেন। গত ৬ এপ্রিল দুপুরে উর্মি তার বাড়িতে খেলাধূলার করছিলেন। পর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরিবারের লোকজন উর্মিকে তাদের আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর করেছেন। তাকে খোঁজ পাওয়ার Read More
ব্রাহ্মণবাড়িয়া নিয়ে স্মৃতিচারণ_ সাবেক এসপি মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম (বার) (পর্ব ২)
ভালবাসা (পর্ব-২) সালটা মনে হয় ২০১৩ কি ১৪। আমি তখন ব্রাহ্মন বাড়িয়ার এসপি। সিনিয়র পুলিশ অফিসারদের মূল কাজ হল, তদারকি বা সুপার ভিশন । তা সে মামলা, ইউনিটই, অফিস বা ফাইলপত্র যাইেহোকনা কেন। পুলিশ সুপারের কন্ট্রোলরুমে, প্রতিদিন সকালে সকল থানা ও ইউনিট থেকে মর্নিং রিপোর্ট আসে। ফোর্সের বিবরন, ঘটনার বিবরন, বিগত ২৪ ঘন্টার কার্য্যক্রম, আসামী গ্রেফতার, উদ্ধার, ওয়ারেন্ট তামিল মামলা রুজু ইত্যাদি সবই সেখানে থাকে। তার সাথে রুজুকৃত মামলা সহ অন্যান্য বিবরন, যা মূলত ষ্টাফরা পুটআপ ফাইলে অফিসারদের নিকট সকালেই উপস্থাপন করে। এসপি সাহেব মর্নিং রিপোর্ট বা পুটআপ ফাইল দেখেRead More
ব্রাহ্মণবাড়িয়া নিয়ে স্মৃতিচারণ_ সাবেক এসপি মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম (বার) (পর্ব ১)
ভালবাসা (পর্ব ১) _ নাইদার স্লিম নর স্মার্ট।। “একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি।একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙ্গালিদের সাথে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা ,অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্ব কে অর্থবহ করে তোলে।-‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী”র প্রারম্ভিকী অনেকটা এরকমই। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশ্লেষন করলে বারে বারে এ বক্তব্যেরই প্রতিচ্ছবি মিলে। বঙ্গবন্ধু তাঁর সারাটি জীবন দুঃশাসনের বিরুদ্ধে লড়েছেন, একটি পরাধীন জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব,তার ও নেপথ্যের কারন এই দেশের প্রতি ভালবাসাই। তাত্ত্বিকRead More
কসবায় ৩শত আনসার ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ৩শত দুস্থ ভিডিপি সদস্য -সদস্যাদেরকে ত্রাণ সহায়তা প্রদান। বৈশ্বিক মহামারি ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারণে ৩শত দুস্থ ভিডিটি সদস্য সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা উপহার প্রদান করেছেন বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী কসবা উপজেলা প্রশাসন। আজ দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে মহিলা কলেজের হলরুমে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন। এই সময় কসবা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হাসিনুর রহমান তালুকদার,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসান,প্রশিক্ষা নিলুফা ইয়াছমিন,উপজেলা কমান্ডার মোখলেছুর রহমান বক্তব্য রাখেন।Read More



















