Main Menu

May, 2020

 

নবীনগরে চাঁদাবাজি ও পর্নোগ্রাফি মামলায় ৪ জন গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রবাসীর স্ত্রীকে বেঁধে এনে শালিস বসানো হয়েছে। শালিসে ওই নারীকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়। পরে এই ঘটনায় আজ শনিবার ঘটনায় মামলা হলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত  আসামিরা হলো- শ্যামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রঞ্জন দেবনাথ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার ও  যুবলীগ নেতা বোরহান উদ্দিন ছুট্টু, জাহিদুল ইসলাম দুলাল। মামলার অপর আসামি আওয়ামী লীগ নেতা ধনু মেম্বারের সিএনজি চালক শ্যামগ্রামের সোনা মিয়ার ছেলে জয়নাল আবেদীনকে আটক করতেRead More


নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবন সরকার (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার শ্যামনগর ইউনিয়নের শ্রীঘর এলাকায় এ ঘটনা ঘটে। শ্রাবন ওই এলাকার শ্যামল সরকারের ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ রায় জানান, সকালে নিজ বসতঘরে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শ্রাবন। পরিবারে লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কসবা উপজেলা করোনা মুক্ত

কসবা উপজেলা করোনা মুক্ত। কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনগণ করোনা ভাইরাসে মুক্ত রয়েছে। এই বিষয়ে কসবা উপজেলা হাসপাতালের ইউ এইচ সি ডাঃ মোঃ মামুনুর রহমান বলেন; কসবায় ৩ শত ১ জনের নমুনা পরীক্ষা করে ২ শত ৫১ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া যায় এবং কোনো পজেটিভ  রিপোর্ট পাওয়া যায়নি। তিনি আজ সকালে কসবা টেলিভিশন সাংবাদিকদেরকে আরও বলেন, কসবা উপজেলা স্বাস্থ্য হাসপাতালের সকল কর্মচারী ও কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কোনো করোনা পজেটিভ পাওয়া যায়নি।


আশুগঞ্জে পেট্রোবাংলা কর্মচারীকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

তুচ্ছ বিষয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পেট্রোবাংলার এক কর্মচারীকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ মে আশুগঞ্জ সারকারখানা রোডে অবস্থিত জিটিসিএলের (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড) আবাসিক কলোনির ভেতর এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, কম্পিউটার অপারেটর আব্দুল হাকিম জিটিসিএলের কলোনির ভেতর বাসার উচ্ছিষ্ট ময়লা যেখানে সেখানে ফেলতেন। ময়লা ফেলতে বাধা দিলে হাকিমের সাথে একই কোম্পানীতে সিনিয়র টেকনেশিয়ান পদে কর্মরত মিজানুর রহমানের বাদানুবাদ হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ৩রা মে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে আব্দুল হাকিম ও তার ছেলে শহিদুলRead More


কসবায় সৌদি প্রবাসী হানিফের উদ্যোগে ২৯০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভাধীন বিশারা বাড়িগ্রামের ২৯০ জন হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ দুপুরে কসবা পৌরসভার বিশারাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সৌদি প্রবাসি আবু হানিফের পক্ষ থেকে ২৯০ জন হতদরিদ্র নারী পুরুষের মাঝে চাউল, ডাল, তেল, পেয়াজ, খেজুর, আলু,ভুট,মুড়ি খাদ্য সামগ্রী বিতরন করা হয়। কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রধান অতিথি হয়ে ত্রাণ সহায়তা প্রদানকালে কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, প্রফেসার কবীর হোসেন,পৌর কাউন্সিলর আবু ছায়েদ,এনামুল হকসহ হানিফের পরিবারের সদস্যরা প্রমুখ ব্যক্তিরাRead More


হোয়াইট হাউসে করোনার থাবা, প্রেসিডেন্টকে নিয়ে বাড়ছে উদ্বেগ

ওয়াশিংটন: এবার করোনার কবলে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মী আক্রান্ত মারণ ভাইরাসে। প্রেসিডেন্ট সংস্পর্শে এসেছিলেন কিনা, তা নিয়ে উদ্বেগ বিভিন্ন মহলে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত হয়েছেন মার্কিন নৌবাহিনীর এক সদস্য। তিনি ট্রাম্পের ব্যক্তিগত কর্মী হিসেবে কাজ করতেন। মার্কিন নেভির যে ইউনিট হোয়াইট হাউসের জন্য কাজ করে, তারই সদস্য এই আক্রান্ত ব্যক্তি। বুধবার এই খবর শুনে বিমর্ষ হয়ে পড়েন ট্রাম্প। প্রথমবার রিপোর্ট পজিটিভ আসার পর ফের হোয়াইট হাউসের ফিজিশিয়ান দিয়ে টেস্ট করানো হয়। তাতেই রিপোর্ট পজিটিভ আসলে হোয়াইট হাউসের তরফে এইRead More


আপাতত করোনামুক্ত আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার করোনার ‘হটস্পট’ আখাউড়া উপজেলা আপাতত করোনামুক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে থাকা ওই নারী শুক্রবার সকালে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। উপজেলার ১৫ জন আক্রান্তের ওই নারী দীর্ঘ ২৮ দিন আইসোলেশনে ছিলেন। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন, এই মুহুর্তে আখাউড়াতে আর কোনো করোনা রোগী নেই। তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়েছেন। অন্যথায় আবারও আক্রান্তের সম্ভাবনার শঙ্কা প্রকাশ করেন তিনি। জেলায় ৫৮ জন করোনা আক্রান্তের মধ্যে আখাউড়াতে ছিলো দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন। এর মধ্যে একজন চিকিৎসকও ছিলেন শুরুর দিকে উপজেলার রাণীখারেRead More


লকডাউনেও বেতন চেয়ে সূর্যমূখী কিন্ডার গার্টেনের নোটিশ, সমালোচনার ঝড়

করোনাভাইরাসে থমকে গেছে জনজীবন, থমকে গেছে বিশ্ব।দিনে দিনে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে অর্থকষ্টে মানবেতর দিন কাটাচ্ছে বহু মানুষ। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সূর্যমুখী কিন্ডার গার্টেন কর্তৃপক্ষের এক সিদ্ধান্তে সমালোচনা শুরু হয়েছে। স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের বেতন আদায়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার অনলাইনে এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়েছে। নোটিশটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১১ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এই লকডাউনের মধ্যেই শিক্ষার্থীদের অভিভাবকদের স্কুলে গিয়ে বেতনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুইজনের করোনা সনাক্ত, জেলায় মোট আক্রান্ত ৬০জন

ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুইজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।শুক্রবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে আসা রিপোর্টের উপর ভিত্তি করে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ একরামউল্লাহ । তিনি জানান, জেলার আরো দুইজনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলার সুহিলপুরের ২৫বছরের এক যুবক ও আশুগঞ্জের লালপুরের ৩২বছরের এক ব্যক্তি। এনিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সনাক্তের সংখ্যা ৬০জনে দাঁড়িয়েছে। তবে জানা গেছে, আশুগঞ্জের লালপুরে যার নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে তিনি ঢাকায় বসবাস করেন।


সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা এম,পির খাদ্যসামগ্রী বিতরন

মোহাম্মদ মাসুদ, সরাইল , বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। বৃহস্পতিবার (৭মে) উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া,নোয়াগাঁও ইউনিয়নের কুচনী,বুড্ডা,শাহবাজপুর ইউনিয়নেরর শাহবাজপুর গ্রামে,শাহজাদাপুর ইউনিয়নের দেওড়াগ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। পাঁচ শত পরিবারে চাল,ডাল,তেল,আলু,পিয়াজ বিতরন করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে। উপজেলা যুবদল সহসভাপতি জুয়েল আলী জানান ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আজাদ,শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মুন্সি আমান মিয়া,শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির মিয়া,বিএনপিনেতা মতিউর রহমান,যুবদল নেতা লায়েছ আহমেদ,ছাত্রদলনেতা আক্তার ভুইয়াRead More


This site is protected by wp-copyrightpro.com