Main Menu

March, 2020

 

নবীনগরে মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি, ওসি করলেন লাঞ্চিত_ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করছেন এক বীর মুক্তিযোদ্ধা। আর এ হুমকি দেয়ার অভিযোগের তীর ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সদস্য  মাওলানাা মেহেদী বিরুদ্ধে বিরুদ্ধে।   লাঞ্ছিত করার অভিযোগ নবীনগর থানার ওসি রনোজিত রায়ে বিরুদ্ধেও। বুধবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে এসব অভিযোগ এনে নবীনগর উপজেলার মুক্তিযুুদ্ধকালীন কমান্ডার ও নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচিত দপ্তর সম্পাদক আজাহারুল ইসলাম লালু এ সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু তার লিখিত বক্তব্যে জানান, মঙ্গলবারRead More


নাসিরনগরে সরকারী আদেশ অমান্য করায় ১৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারী আদেশ অমান্য করে (ফার্মেসী, কাঁচামাল ও মুদি দোকান ব্যতিত) দোকানপাট খোলা রাখা ও দোকানে বসে আড্ডা দেয়ার দায়ে ১৮ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার ২৫ মার্চ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের দুটি টিম পরিচালনা করে তাদের এ অর্থ দন্ড প্রদান করা হয়। জানা গেছে, নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার, মুদি দোকান ও ফার্মেসি খোলা থাকবে। এছাড়া অন্য সকল দোকাপাট বন্ধ রাখতে হবে। কিন্তু এ আদেশ অমান্য করে বিভিন্ন দোকানপাট খোলা রাখার দায়ে ১৮ জন ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমানRead More


বিজয়নগরে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

মো,জিয়াদুল হক বাবু,ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ভ্রামমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। আজ বুধবার    উপজেলার সাতবর্গ বাজারের মেসার্স সুজন ফার্নিচার কে নির্দেশ অমান্য করে দোকান খুলায় ৫ হাজার টাকা ও আমতলী বাজারের ২ ব্যবসায়ীকে ৯  হাজার টাকা জরিমানা করেন  সহকারি কমিশনার ( ভূমি)  মো: মাহবুবুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন। এব্যপারে সহকারি কমিশনার (ভূমি) মো : মাহবুবুর রহমান জানান,  সরকারী নিষেধ অমান্য করে  দোকান খোলায় ৩ দোকানী ১৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখেন এবং ফার্মেসীRead More


কসবায় করোনা প্রতিরোধে জনসচেতনতায় রাস্তার মোড়ে বেসিন হ্যান্ড ওয়াশ

কসবা প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ  ও আগতদের জনসচেতনতা করতে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল নিয়েছেন অনন্য উদ্যোগ। আজ সকালে ২৫মার্চ বুধবার পৌর এলাকার প্রধান প্রধান রাস্তার মোড়ে স্থাপন করেছেন বেসিন। বেসিনের পাশেই রাখা হয়েছে স্যাভলন সাবান। প্রতিটি বেসিনে লিখা “ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন”। পৌরসভার পুরাতন বাজার,সীমান্ত মার্কেট, কদমতুলির  মূল মোড়ে সামনে বেসিন স্থাপন করা হয়।  এই করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় কসবা পৌর মেয়র মোঃএমরান উদ্দিন জুয়েলের বেসিন হ্যান্ডওয়াশ স্থাপনের যে উদ্যোগ নিয়েছেন তা  করোনা প্রতিরোধেরই একমাত্র উপায় ও প্রধান কর্তব্য। রাস্তার মোড়ে এই হ্যান্ডওয়াশRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে হাত ধোঁয়ার বেসিন স্থাপন, ১২ টি ওয়ার্ডে বসছে ২০ টি

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ টি ওয়ার্ডে ২০ টি হাত ধোঁয়ার বেসিন স্থাপন করা হবে। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরজুড়ে ৮ টি হাত ধোঁয়ার বেসিন স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে টি,এ রোডে বেসিন স্থাপন কর্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হবার কিছু নেই। সরকারের নির্দেশনা মেনে সকলকে সচতেন ভূমিকা পালন করতে হবে। এছাড়াও তিনি শহরে ঘুরাফেরা করা জনসাধারণকে পরিচ্ছন্ন থাকতে বেসিনগুলো ব্যবহারের জন্য আহ্বান জানান। বেসিন কার্যক্রমRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দু’জনের অধিক চললেই গুনতে হবে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনার অংশ হিসেবে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। সরকার নির্দেশিত সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছে জেলা প্রশাসন। জানানো হচ্ছে দুই জনের অধিক চলাচল করলেই গুনতে হবে জরিমানা। বুধবার (২৫ মার্চ) থেকে করোনা প্রতিরোধে জেলায় শপিং কমপ্লেক্স, সুপার মার্কেটসহ সরকার নির্দেশিত সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি কাঁচাবাজার এবং মুদি দোকান খোলা রয়েছে। এছাড়াও সরকার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকেই জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন শপিং মল, মার্কেট ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। তারা জনসচেতনা সৃষ্টি করতে লিফলেট বিতরণ, প্রয়োজন ছাড়া ঘরRead More


২১ দিনের লকডাউনে ভারত

সারাদেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ১২টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা দেন মোদি। জনগণকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হলে এই ২১ দিনের লকডাউন মানতে হবে। তা না হলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। অনেক পরিবার চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।’ তিনি আরও বলেন, লকডাউনের জন্য হয়তো দেশকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু দেশের মানুষের সুরক্ষার জন্য এটাই করণীয়। যেসব দেশ করোনা মোকাবিলায় সফল হয়েছে সেসবRead More


সরাইলে হোম কোয়ারেন্টাইন না মানায় বিদেশ ফেরত দুইজন কে জরিমানা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল এবং পাকশিমুল ইউনিয়নের বিদেশ ফেরত দুইজন হোম কোয়ারেন্টাইন না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাতার ফেরত সেলিম মিয়া (৩৫) কে ১০,০০০হাজার এবং পাকশিমুল ইউনিয়নের ব্রাহ্মণগাও এলাকার মোঃ জাহাঙ্গীর কে ১০,০০০হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। এছাড়াও অরুয়াইল বাজারের তিন ব্যবসায়ীকে দোকানে মূল্য তালিকা না থাকায় মান্নান (৫৫),শফিকুল ইসলাম (৩২) এবং নিরঞ্জন রায় তাদের প্রত্যেককে ১০,০০০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জনসমাগম করে কোন অনুষ্ঠান করার নিষেদাজ্ঞা থাকলেও ২০০ মানুষের খাবারের আয়োজন করায়, অরুয়াইল বাগান বাড়ি এলাকারRead More


বিজয়নগরে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

মো,জিয়াদুল হক বাবু:: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ভ্রামমান আদালত পরিচালনা করে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার সাতবর্গ বাজারের মেসার্স আবু ট্রেডারস কে বেশী দামে চাল বিক্রির দায়ে ১৫হাজার টাকা ও চম্পকনগর বাজারের ভুইয়া ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার ( ভূমি) মো: মাহবুবুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন। এব্যপারে সহকারি কমিশনার (ভূমি) মো : মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত দামে ঔষধ বিক্রি করায় এবং দ্রব্য মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যেRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার আহবান

মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, বুধবার সকাল থেকে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগণস্টিক সেন্টার, ফার্মেসী এবং কাঁচাবাজার ছাড়া বাকি দোকানপাট বন্ধ থাকবে। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। অতি প্রয়োজন ছাড়া জেলার কোন নাগরিক নিজ বাসা থেকে বের হবেন না। ফুটপাতে কোন হকার বসবে না, কোন চায়ের স্টলে আড্ডা বা খোশগল্প করা যাবে না। তিনি বলেন, ২৫ মার্চ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় তিনি জেলার সর্বস্তরের নাগরিকদেরRead More


This site is protected by wp-copyrightpro.com