March, 2020
নবীনগরে মহান স্বাধীনতা দিবস পালন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আজ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন-সার্বোভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পরের বছর ২৬ মার্চ থেকেই পালিত হয়ে আসছে মহান স্বাধীনতা দিবস। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। মুজিববর্ষে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সারাদেশের ন্যায় নবীনগরেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও পরে তা বাতিল করা হয়। তবে দিবসটি উপলক্ষে মহান স্বাধীনতা দিবসের প্রথমRead More
নবীনগরে মুক্তিযোদ্ধার লাঞ্ছনা হওয়ার ঘটনায় বিকালে সংবাদ সম্মেলন সন্ধ্যায় মিটমাট
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধের মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচিত দপ্তর সম্পাদক আজাহারুল ইসলাম লালুকে নবীনগর থানার ওসি কাছে লাঞ্ছনা হওয়ার ঘটনায় ২৫ মার্চ বুধবার বিকেলে নবীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের ওইদিন সন্ধ্যায়ই নবীনগর থানায় বিষয়টি আবার মিটমাটের খবর পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু তার লিখিত বক্তব্যে জানান, মঙ্গলবার দুপুরে জরুরী কাজে হাসপাতালের এক ডাক্তারের এর সাথে সাক্ষাৎ করতে স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে তাকে না পেয়ে চলে আসার সময় হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মো. হাবিবুর রহমান আমকেRead More
কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।আজ বৃহম্পতিবার সকালে কসবা উপজেলা চত্বরে জাতীয় সংগতি এর সাথে সাথে পতাকা উওলোনের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত ভাবে দিবসটি পালন করা হয়েছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওছার ভুঁইয়া জীবন। এতে বিশেষ অতিখি ছিলেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন, সহকারী কমিশনার ভূমি হাসিবা খান,কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক,Read More
বিজয়নগরে মহান স্বাধীনতা দিবস পালন
মো,জিয়াদুল হক বাবু :: আজ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন-সার্বোভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পরের বছর ২৬ মার্চ থেকেই পালিত হয়ে আসছে মহান স্বাধীনতা দিবস। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। মুজিববর্ষে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সারাদেশের ন্যায় বিজয়নগরেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও পরে তা বাতিল করা হয়। তবে দিবসটি উপলক্ষে মহান স্বাধীনতা দিবসের প্রথমRead More
দায়িত্ব বুঝে নিলেন ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন সিভিল সার্জন হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ। বৃহস্পতিবার দুপুরে সদ্য বিদায়ী সিভিল সার্জন মো. শাহ আলম নতুন সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এরআগে গত ২২মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অধিনে ওএসডি করা হয় সিভিল সার্জন মো. শাহ আলমকে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। তার স্থলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ( ইন্ড্রাস্ট্রিয়াল হেলথ) ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহকে। সারাদেশে করোনাভাইরাসেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জনশূন্য রাস্তায় দিনে দুপুরে চার ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের পৃথক পৃথক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শহরের দক্ষিণ পৈরতলা ও পূর্ব মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও ভুক্তভোগীরা জানায়, সকাল ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো ট-২২-২৩৩৪) চট্রগ্রাম যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা টায়ার পাঞ্চার হয়ে যায়। টায়ার পাঞ্চার হওয়ার পর সড়কের পাশে ট্রাকটি দাড় করানো হয়। এসময় একটি সিএনজি যোগে ৩জন যুবক এসে ট্রাকের চালক মোহাম্মদ সাহেব আলী ও হেলপার সঞ্জুকে ছুড়ি ধরে সাথে থাকা ২০হাজার টাকা নিয়ে যায়। এদিকে, বেলা ১২টার দিকে দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে যানবাহন চলাচল বন্ধ থাকারRead More
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর টহল, হোম কোয়রেন্টাইনে ১৪৫৮ প্রবাসী
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। এর আগে বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাস থেকে বেঙ্গল ৬ এর সদস্যরা এসে ব্রাহ্মণবাড়িয়া পৌছায়। পরে সেনাবাহিনী শহরের টি.এ রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় টহল দেয়। এছাড়াও জেলা প্রশাসনের বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত শহরজুড়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। সকাল থেকেই হাসপাতাল, খাবারের দোকান, ফার্মেসী, মুদি দোকান ছাড়া সরকার নির্দেশিত বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় ১২৫ জন প্রবাসীকে হোম কোয়রেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে ১৫৪৮ জনকে হোম কোয়রেন্টাইনে রাখা হয়েছে বলেRead More
মানুষকে রক্ষা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
বিশ্বে মহামারী আকার ধারণা করা নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষায় সরকার এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতি এবং তাতে জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “এবারের স্বাধীনতা দিবস এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। “ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড়- সব দেশই আজ কমবেশি নভেল করোনা নামক এক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রান্ত। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এRead More
সরাইলে জরূরী সভা :: মার্কেট ও বিপণী বিতান বন্ধ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে সম্প্রতি আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টিং নিশ্চিতকরণ ও সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রি বিতরণের পক্রিয়া নিরূপনে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এক জরূরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবর সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। গুরূতাবপূর্ণ এ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার আগেই সরাইলের অধিকাংশ মার্কেট ও বিপণী বিতান বন্ধ হয়ে যায়। প্রধান সড়কে মাঝে মধ্যে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চললেও লোকজনের চলাফেরা অনেকটা কমে যায়। পিআইও মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় ওইRead More
‘দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কাউকে ছাড় দেয়া হবে না’
করোনা ভাইরাস! সরাইলে কর্মকর্তাদের প্রতি ইউএনও’র হুশিয়ারি
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরকারের কেবিনেট সচিব ও জন প্রশাসন মন্ত্রণালয়ের পত্রের বরাদ দিয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, সরকার ছুটি দিয়েছেন আপনাদের নিরাপত্তার জন্য। ভ্রমণ বা বাড়িতে যাওয়ার জন্য নয়। কারন অফিস খোলা থাকলে লোকজন আসবে যাবে। যাহা করোনা ভাইরাসের জন্য বড় ধরনের হুমকি। কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। আল্লাহর ওয়াস্তে কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করূন। কারন সরকার দায়িত্ব তুলে নেননি। কে কোথায়? কিভাবে অবস্থান করবেন? সেটা আপনাদের বিষয়। করোনা ভাইরাসের আক্রান্ত ঠেকাতে অবশ্যই সকলকে এক সাথে কাজ করতে হবে। যেটা যখন প্রয়োজন আমি চাইব। আপনাকেRead More



















