March, 2020
ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর টহল -জুম্মা নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি:: করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। আইনমন্ত্রী করোনা থেকে পরিত্রাণের জন্য ইমামদের কাছে দোয়া প্রার্থনা করেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাস থেকে সদস্যরা এসে ব্রাহ্মণবাড়িয়া পৌছায়। পরে সেনাবাহিনী কসবা উপজেলা সদরে , হাসপাতাল রোড,পুরাতন বাজার,স্টেশনসহ বিভিন্ন এলাকায় টহল দেয়। এছাড়াও উপজেলা প্রশাসনও পুলিশ প্রশাসনেরর বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত উপজেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। সকাল থেকেই হাসপাতাল, ফার্মেসী, কাচাবাজার,মুদি দোকান ছাড়া সরকার নির্দেশিত বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে। এদিকে আজ সকাল থেকে শুক্রবার বিকালে সেনাবাহিনী সদস্য টহল প্রদানRead More
নবীনগরে স্থানীয় এনজিও হোপের উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও হোপের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নিম্নআয়ের মানুষের মাঝে ৩০০ ব্যাগ খাবার বিতরণ করা হয়েছে। প্রতিটি ব্যাগে রয়েছে ১ কেজি পিয়াজ,১ লিটার তেল,২ কেজি আলু ও ১ কেজি ডাল। শুক্রবার পৌর এলাকার আলিয়াবাদ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার সভাপতি হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল। পরিচালক (অর্থ) মোহাম্মদ নিয়াজ উদ্দিন। হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল জানান, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ যারা ঘর থেকে বের হতে পারছেন না, তাদের ঘরে ঘরেRead More
দৈনন্দিন রুজি বন্ধ :: মানবেতর দিন পার করছেন খুচরা পান বিক্রেতা খোকন চন্দ্র দাসের পরিবার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারি নির্দেশনা মোতাবেক নিজ দোকান খুলতে না পেরে দৈনিন্দ রুজি বন্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার খোকন চন্দ্র দাস (৪৭) তার পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। জানা যায়, নবীনগর উপজেলা পরিষদ রোডের ভাগ্যলক্ষী মিষ্টন্ন ভান্ডারের সামনে পান-সিগারেটের খুচরা দোকানের প্রতিদিনের আয় দিয়ে বৃদ্ধা মা ও স্ত্রী( বর্তমানে গর্ভবতী) সহ দুই সন্তান নিয়ে পৌরএলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার পৈতৃক ভিটায় ভাঙ্গাচুরা একটি ঘরে কোন রকমে সংসার চালাচ্ছেন খোকন চন্দ্র দাস। নোভেল করোনা ভাইরাসের কারনে সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৫ মার্চ থেকেRead More
সরাইলে ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য মিজান মিয়া এবং নূর মিয়ার লোকজনের সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় মনসুর আহমেদ জানায়, ভোরে ফজরের নামাজ শেষে তার এক ভাই ডোবার পানি সেচের মাধ্যমে অন্য জমিতে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ইউপি সদস্য মিজান মিয়ার একRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার বিক্রির দায়ে এক ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে পৌর এলাকার উওর পৈরতলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, সারাদেশ যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কের সুযোগে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার বিক্রি করার খবরে অভিযান চালানো হয়। এ সময় মের্সাস জিলানী মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি উদ্ধারকৃত স্যানিটাইজার গুলো পরে সবার সামনে ধ্বংস করা হয়।
আজানে মুখরিত বিজয়নগর
বিজয়নগর প্রতিনিধি, আজানে মুখরিত হয়েছে বিজয়নগর। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা উপজেলার বিভিন্ন মসজিদে করোনা ভাইরাস থেকে জাতীকে রক্ষা করতে আল্লাহ নিয়ামত লাভের আসায় আজান দেয় এবং জিকির আজগার করেন। এ উপলক্ষে বিভিন্ন মুসল্লি এবং হুজুর জানান বিপদে পরলে আল্লাহকে বেশী বেশী ডাকতে হয় এবং বালা মছিবত বাচতে থেকে বেশী বেশি করে আজান দিলে আল্লাহ রহমত করেন।
সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাশে ময়লার ভাগার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাশে সরাইল অংশে ময়লার ভাগার। গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সরাইল উপজেলার উছালিয়া পাড়া সড়কের পূর্ব পাশে হাঁস মুরগীর উচ্ছিষ্টাংশ ফেলে স্তুপ করে রাখা হয়েছে। এর পাশ দিয়ে যাতায়াত ব্যবস্থা দুরহ হয়ে পরেছে। জনসাধারণের চলাচল ব্যহত হচ্ছে, এ সড়কে যাওয়ার সময় নাক চেপে ধরে যেতে হয় পথচারিদের । এদিকে সারাবিশের¦ মত বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণে সকলে আতংকিত, সরাইলেও পরেছে এর প্রভাব। সারা উপজেলায় চলছে নীরবতা যান চলাচল খুবই কম। অনেকে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বাড়ি থেকে বেড়িয়ে এসে এই সড়ক দিয়েRead More
নাসিরনগরে করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থানে মরণব্যাধী নভেল করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকাস্থ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন,ঢাকা কর্তৃক মাক্স ও সাবান বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে । ২৬ মার্চ বৃহস্পতিবার যুব এসোসিয়েশন ঢাকার সভাপতি সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম মানিকের নির্দেশে ভয়ানক মরণ ব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে উপজেলা সদর, গোকর্ণ, ভলাকুট, চাতলপাড়,পূর্বভাগ, ফান্দাউক, চাপরতলা ইউনিয়নের জনগণের মাঝে মাক্স ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল হাসান চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফায়েজুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃRead More
যারা ঢাকা ছেড়েছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে
মহামারী করোনা মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে ফিরে গেছেন ঢাকার অস্থায়ী বাসিন্দারা। যারা ঢাকা ছেড়ে বাড়ি ফিরে গেছেন তাদের প্রত্যেকের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে আরো ফ্লোরা জানান, গেল ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে পাঁচজনের শরীরে।Read More
বিজয়নগরে গাড়ী চালককে জরিমানা
মো,জিয়াদুল হক বাবু, বিজয়নগরে গাড়ী চালককে জরিমানা প্রদান করছে ভ্রাম্যমান আদালত।আজ বৃহষ্পিতবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার ঢাকা সিলেট মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবাহী গাড়ী চালানোর অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় নজরুল ইসলাম নামের এক চালককে ১০০০/- অর্থদন্ড করে। সে যাত্রাবাড়ী এলাকার রতন মিয়ার ছেলে। গাড়িটি সিলেট হতে ঢাকা যাচ্ছিল। এছাড়াও তিনি অতিরিক্ত দামে পন্য বিক্রি এবং বাজারে নির্দেশ অমান্য করে দোকান খোলা ঠেকাতে আমতলি সাতবর্গ, ইসলামপুর বাজার মনিটরিং করেন।



















