March, 2020
সেই বৃদ্ধদের কাছে ক্ষমা চাইলেন ইউএনও, ঘর দেয়ার আশ্বাস
যশোরের মনিরামপুরে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে মাস্ক না পরায় এসিল্যান্ডের হাতে লাঞ্ছিত বৃদ্ধদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী। তাদেরকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিয়েছেন এবং মুজিব বর্ষে ঘর বানিয়ে দেয়ার আশ্বাসও দিয়েছেন তাদের। গতকাল বিকালে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক অভিযানকালে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজারে চার ব্যক্তিকে কান ধরে উঠবস করান সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। ওই ব্যক্তিদের মুখে মাস্ক না থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন তিনি। ঘটনার ছবিও তোলেন তিনি। সরকারি ওয়েবসাইটে সেগুলো আপলোডও করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দিচ্ছে প্রশাসন
সামাজিক দূরত্ব বজায় রেখে বৃত্তের মাঝে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দোকানের সামনে সাদা বৃত্ত এঁকে দেয়া হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন দোকানের সামনে এই বৃত্ত আঁকা হয়। সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা থাকা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান গুলোতে বৃত্তের মাঝে দাঁড়িয়ে কেনাকাটার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া শনিবার দুপুরে পৌর শহরের কাউতলী এলাকায় বিভিন্ন দোকানের সামনেRead More
‘হোম কোয়ারেন্টিন’ না মানায় ২৫ জনকে চার লাখ টাকা জরিমানা'
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার পরিদর্শনে জেলা প্রশাসক হায়াৎ উদ-দোলা খান
‘হোম কোয়ারেন্টিন’ না মানায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে চার লাখ টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াৎ উদ-দোলা খান। আজ শনিবার জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক। পরে তিনি হাসপাতালের কার্যক্রম নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে হাসপাতালের পর্যাপ্ততা পর্যালোচনা করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত জেলায় ২৬৬০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিনের মেয়াদ পার হওয়ায় ১৫৩৪ জনকে হোমকায়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। বর্তমানে ১১২৬ জনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধে পুলিশের কুইক রেসপন্স টিম গঠন
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে জেলা পুলিশ। জেলার নয় থানার ৪৫ জন সদস্যকে নিয়ে এ টিম গঠন করে দেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। পুলিশের এই টিম নিজেদের সুরক্ষা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে। শুক্রবার রাতে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর্মীদের সহায়তা, জেলা প্রশাসন এবং জেলায় আগত সেনাবাহিনীর সদস্যদের সার্বক্ষণিক সহায়তা দিতে ৪৫ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। করোনায় কেউ আক্রান্ত হলেRead More
করোনা: সংক্রমণে বিশ্বে প্রথম আমেরিকা
শুরু থেকেই বিশেষ পাত্তা দিতে চাননি তিনি। করোনা-আতঙ্কে বিশ্বের সিংহভাগ দেশে লকডাউন চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলাও করে জানিয়েছেন, ইস্টারের মধ্যে অর্থাৎ আর দিন পনেরো পর থেকেই কাজে ফিরে যেতে পারবে আমেরিকাবাসী। অথচ আজই করোনাভাইরাস সংক্রমণের নিরিখে চিন-সহ বিশ্বের সব দেশকে ছাপিয়ে গেল আমেরিকা। চিন (৮১ হাজার ৩৪০) ও ইটালিকে (৮০ হাজার ৫৮৯) পিছনে ফেলে মার্কিনমুলুকে করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯২ হাজার ২০৬। তবে এর পিছনেও অন্য ব্যাখ্যা রয়েছে ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ‘‘আমরা প্রচুর পরীক্ষা করছি, তাই এত আক্রান্ত ধরা পড়ছে।’’ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, আমেরিকার ৫০টি প্রদেশেRead More
ভারতে ৪০ হাজার মানুষ করোনাভাইরাস ‘সংক্রমিত’ মাত্র একজনের কাছ থেকে
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের কর্তৃপক্ষ সেখানকার ২০টি গ্রামের ৪০,০০০ বাসিন্দাকে কোয়ারানটাইনে আটক করেছে। কারণ সন্দেহ করা হচ্ছে, তাদের সবার দেহে এই রোগ সংক্রমিত হয়েছে মাত্র একজনের কাছ থেকে।সত্তর-বছর বয়সী বলদেব সিং সম্প্রতি করোনাভাইরাসে মারা গেছেন। আর এই ঘটনা প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর। এই ব্যক্তি একজন শিখ ধর্মপ্রচারক। সম্প্রতি তিনি ইতালি এবং জার্মানি সফর শেষে দেশে ফেরেন।কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য স্বেচ্ছায় জন-বিচ্ছিন্ন থাকার যেসব উপদেশ রয়েছে তিনি তার কোনটাই মেনে চলেন নি বলে কর্মকর্তারা বিবিসিকে জানান। ভারতে মোট করোনাভাইরাস রোগীর নিশ্চিত সংখ্যা ৬৪০। এর মধ্যে ৩০ জন রোগী পাঞ্জাবের।Read More
নবীনগর পৌরসভার জীবানুনাশক স্প্রে ছিটানো শুরু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পেরৈসভার উদ্যোগে নোভেল করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে পৌরএলাকার বিভিন্ন ওয়ার্ড ও তার বাজার গুলিতে জীবনুনাশক ঔষধ স্প্রে ছিটানো শুরু হয়েছে। শুক্রবার দুপুরে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব সংকর দাস জীবনুনাশক ঔষধ স্প্রে ছিটানোর উদ্বোধন করেন এবং তা নিজে উপস্থিত থেকে তদারকি করেন। এসময় পৌরসভার বিভিন্ন কর্মচারি,সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
নবীনগর বাজারে নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে ভাইরাস সংক্রমন ঠেকাতে লাল বৃত্ত স্থাপন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল থেকে উপজেলার বাজার গুলির নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে লাল কালি দিয়ে জায়গা চিহ্নিত করা হয়। এসময় শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকান/ফার্মেসি ও কাঁচা বাজার গুলোতে এ কার্যক্রম চালাতে দেখা যায়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, দোকান গুলোতে ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে লাল কালি দিয়ে জায়গা চিহ্নিত করা হয়েছে।এবং সশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল তা মেনে চলার জন্য। কেউ তা অমান্য করলেRead More
আশুগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে জুয়ারিদের পিটুনীতে মো. জাহাঙ্গির আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার আশুগঞ্জ বাজারের পোড়াগুদাম এলাকায় এই ঘটনাটি ঘটে। জাহাঙ্গির চরচারতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হিলু মিয়ার ছেলে। তবে কারা তাকে পিটিয়ে হত্যা করেছে তাদের নাম জানাতে পারেনি কেউ। প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুগঞ্জের এক সময়ের শফিকুল ইসলাম ওরফে ছোট্ট আবু দীর্ঘদিন ধরে আশুগঞ্জ বন্দর সংলগ্ন পোড়াগুদাম রোডে একটি ঘর ভাড়া নিয়ে চায়ের দোকানের আড়ালে জুয়ার আসর চালিয়ে আসছে। শুক্রবার দুপুরে সেখানে জুয়া খেলতে যান জাহাঙ্গিরসহ আরো কয়েকজন।Read More
বিজয়নগরে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড
মো,জিয়াদুল হক বাবু:: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ভ্রামমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। আজ শুক্রবার বিজয়নগর উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজার গুলোতে সরকারি আদেশ মোতাবেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এবং ওষুধ এর দোকান ছাড়া বাকি সকল দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়। তবে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলায় ইদন মিয়ার দোকান ও তৌহিদ মিয়ার স্টলকে ৩০০০/- টাকা জরিমানা করা হয় এবং হরসপুর বাজারে সালমা স্টোর কে মূল্য তালিকা না থাকায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায়Read More



















