March, 2020
নবীনগরে করোনা বিরোধী জরুরি সভায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকেই খুঁজে পেলেন না প্রশাসন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: সরকারি ভাবে উপজেলা প্রশাসনসহ সকল ইউপি চেয়ারম্যানদেরকে বিদেশ থেকে আসা প্রবাসীদেরকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিনে নেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন। অথচ সেই নির্দেশ বাস্তবায়নের জন্য জেলার নবীনগর উপজেলার একটি ইউনিয়নে অনুষ্ঠিত করোনা বিরোধী জরুরি সভায় ওই ইউপির চেয়ারম্যানকেই খুঁজে পেলেন না প্রশাসনের কর্মকর্তারা। জানা যায়, শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত এক বিশেষ জরুরী সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি হায়াত-উদ-দৌলা খান সম্প্রতি বিদেশ থেকে আসা প্রায় ৯ হাজার বিদেশিকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিনে পাঠাতে জেলার সবকটি উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদেরকে নির্দেশRead More
‘তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ’, ইউরোপে নতুন ভরকেন্দ্র স্পেন
এ সপ্তাহেই করোনা-প্রকোপের চেহারা সব চেয়ে ভয়াবহ হতে চলেছে স্পেনে। বিশেষজ্ঞদের দাবি, সংক্রমণের গ্রাফ শীর্ষ স্তরে পৌঁছে যাবে বুধবারের মধ্যে। ইউরোপে করোনার মূল কেন্দ্র এ বার হয়ে উঠতে চলেছে এই দেশ। আজ স্পেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা-আক্রান্তের সংখ্যা এখন ৩৩ হাজারের বেশি। গত কালের থেকে যা অন্তত সাড়ে ৪ হাজার বেশি। মৃতের সংখ্যা দু’হাজার। গত কালের থেকে তা ৪৬২ বেশি। স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভো গত কাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর করোনা-পরীক্ষার ফল আসা এখনও বাকি। স্পেনের বেশ কিছু হাসপাতালের মেঝেতেই পড়ে রয়েছে করোনা রোগী। সোশ্যাল মিডিয়ায় ভাইরালRead More
আজ থেকে রেল যোগাযোগ বন্ধ
আজ থেকে সব ট্রেন যোগাযোগ বন্ধ করা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তবে পণ্যবাহী ট্রেন চলবে। আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রেলমন্ত্রী বলেন, ‘আমাদের সব ট্রেনের গন্তব্য এক না। সব ট্রেন কমলাপুরে থাকে না। যে ট্রেন পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে সেটা পঞ্চগড়ে ফিরে যাবে। চট্টগ্রাম থেকে যে ট্রেন ছেড়ে এসেছে সেটা চট্টগ্রামে ফিরে যাবে। এই প্রক্রিয়া শেষ হতে যেটুকু সময় লাগে। নতুন করে আমরা আর কোনো ট্রেন ছাড়বো না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে।’ এর আগে করোনাভাইরাসেরRead More
খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত, আগামীকাল মুক্তি পেতে পারেন খালেদা জিয়া: স্বরাষ্ট্র সচিব
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেওয়ার সুপারিশ করেছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, এ সংক্রান্ত সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনমন্ত্রী জানান, তিনি ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। দেশের বাইরে যেতে পারবেন না। আনিসুল হক বলেন, তার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করার শর্তে এবং ওই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এই শর্তে মুক্তি দেওয়ার জন্য আমি মতামত দিয়েছি। সেই মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে।Read More
করোনায় ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর লকডাউন করায় আখাউড়া স্থলবন্দরে রফতানি বন্ধ
এবার করোনাভাইরাসের প্রভাবে বন্ধ হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড় স্থলবন্দরের পণ্য রফতানি কার্যক্রম। করোনার কারণে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর লকডাউন করায় পণ্য না নেয়ার কথা জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। ফলে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় কোনো পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করতে না পারায় ৭০ থেকে ৮০টি ট্রাক আটকা পড়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে দুই থেকে তিন লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়ে থাকে। স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের কারণে আগরতলা শহর লকডাউন করে দেয়া হয়েছে। ফলে সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আপাদত পণ্য নিতে পারছেন না। বিষয়টি তারা আগরতলা কাস্টমসRead More
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ
করোনাভাইরাস মোকাবিলায় কোচিং সেন্টারসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়িয়ে আগামী ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার।
ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, বুধবার থেকে মাঠে থাকবে সেনারা
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ, বিস্তৃতির সম্ভাব্যতা ও প্রেক্ষাপট বিবেচনায় আজ থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে মাঠে নামছে সেনাবাহিনী। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আগামীকাল বুধবার থেকে মাঠে নামবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মূলত করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা ও সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা করবেন সেনা সদস্যরা। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন বলে জানা গেছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক প্রস্তুতি সেরে বুধবার থেকে সেনা সদস্যরা মাঠে কাজ করবেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম জানান, আগামীকাল থেকে সেনা মোতায়েন হবে। তারা প্রস্তুতিমূলক কাজRead More
কসবা পৌরসভার উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার করোনাভাইরাসের প্রাদুভাব রোধকল্পে পৌরসভার স্টাফ,সাংবাদিক ও জনসাধারণের মধ্যে মাস্ক ও সাবান করা হয়। আজ ২৪ মার্চ সোমবার সকালে কসবা পৌরসভার উদ্যোগে মেয়র এমরান উদ্দিন জুয়েল. ১হাজার মাস্ক ও ১ হাজার সাবান বিতরণের আগে স্ব -কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন। মেয়র বলেন, মহান আল্লাহ যেন করোনাভাইরাস থেকে মানুষকে জনসচেতনতা করার লক্ষে পৌরসভা এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সময় কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা থানা অফিসার ইনচার্কজ মোহাম্মদ লোকমান হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, পাক্ষিক সকালে সূর্য পত্রিকার সম্পাদক মোঃসোলেমানRead More
আখাউড়া স্থলবন্দরে চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসককে ঢাকায় প্রেরণ
আখাউড়া স্থলবন্দরে চিকিৎসা সেবা দেওয়া ডা. শাহনাজ রশিদকে ঢাকায় পাঠানো হয়েছে। গত দুই দিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। আজ মঙ্গলবার সকালে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে তাকে ঢাকায় পাঠানো হয়। এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান জানান, ওই চিকিৎসক স্থলবন্দর ও হাসপাতালের ইমার্জেন্সিতে দায়িত্ব পালন করেন। অসুস্থবোধ করলে সকালে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বেলা পৌনে ১২টা নাগাদ ওই চিকিৎসক ঢাকায় পৌঁছায়নি। ঢাকায় যাওয়ার পর খবর নিয়ে বিস্তারিত জানাবেন বলে তিনি ফোন রেখে দেন। ডা. শাহনাজ রশিদ জানান,Read More
করোনা প্রতিরোধে এবার তিতাস- কর্ণফুলী ট্রেন চলাচল বন্ধ
এবার করোনাভাইরাসের প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন। সোমবার রাতে ট্রেন দুটির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে মঙ্গলবার থেকে ট্রেন দুটি আর চলাচল করবে না। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, লিজের মাধ্যমে এসআর ট্রেডিং নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন দুটি পরিচালনা করে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী কর্ণফুলী এক্সপ্রেস (ডাউন) ট্রেনটি প্রতিদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস (আপ) যাত্রা করে। আর আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়াRead More



















