Main Menu

March, 2020

 

আইনমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার স্ত্রীর প্রথমে জামিন নামঞ্জুর এবং পরে জামিন দেওয়ার ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ দাবি করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক। বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। যিনি একইসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব পদে রয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আদালত জামিন বাতিলের আদেশের সাথে সাথেই আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কর্তৃক সাক্ষ্যরিত এক আদেশে তাকে(মো.আব্দুল মান্নান) পিরোজপুর জেলা ও দায়রা জজ এর পদ থেকে প্রত্যাহার করে(স্ট্যান্ডRead More


আশুগঞ্জে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড এর পূর্বপাশে মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদ এর ছেলে। পুলিশ জানায়, রাতে এসআই জহিরুল ইসলামসহ সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও ড্রাইভার আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) আশুগঞ্জ টোলপ্লাজা হতে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকেRead More


নবীনগরে গ্যাস কূপের সন্ধান, দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হাজীপুর এলাকায় নতুন একটি গ্যাস কূপের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গত আগস্ট মাসের ৬ তারিখে শ্রীকাইল ইস্ট-১ নামে এ প্রকল্পে গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু করে বাপেক্স। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে গ্যাস স্তরের বিষয়ে নিশ্চিত হয় বাপেক্স। বাপেক্স জানিয়েছে, ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ড থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাসRead More


পেটের মেদ দিন দিন বাড়ছে? এ সব খাবার পাতে রাখলেই কমবে ভুঁড়ি!

সামান্য অনিয়মেই ওজনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ভুঁড়ি। পেটের চর্বি কিন্তু শুধু যে চেহারার সৌন্দর্য কমায় তা-ইনা, ডেকে আনে নানা অসুখ। ডায়েট, শরীরচর্চা এগুলো মেদ কমাতে আবশ্যিক। তবে শুধু এটুকুই নয়, সঙ্গে খাদ্যতালিকাতেও রাখতে হবে এমন সব খাবার, যাদের জেরে জব্দ হবে ভুঁড়ি। পুষ্টিবিদ সুমেধা সিংহের মতে, ‘‘মেদ কমাতে গেলে শুধু ব্যালান্স ডায়েট নয়, পাতে রাখতে হবে এমন কিছু সব্জি, যা ক্যালোরি কাউন্ট কমায়, হজমে সাহায্য করে ও সার্বিক ভাবে মেদ ঝরায়।’’ মাশরুম: মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া এই খাবার প্রোটিনে ঠাসা। শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি জমাRead More


মাদক, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে আখাউড়ার ১৪শ’ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৪শ’ শিক্ষার্থী মাদক,ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে। আর সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার তুলাই শিমুল উচ্চবিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ আয়োজিত এক সভায় তারা এই শপথ নেয়। এ সময় শিক্ষার্থীরা মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন ও দেশপ্রেম এবং সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে। সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী। এতে বিদ্যালয়ের ম্যানেজিংRead More


সরাইলে রকেট মেম্বার হত্যা মামলার আসামী হওয়ায় শের আলমকে যুবলীগের পদ থেকে বহিস্কার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সিদ্ধান্ত ও নির্দেশে এবং ২ মার্চ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার সিদ্ধান্ত মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস এক বিবৃতিতে স্বীয় পদ থেকে শের আলমকে বহিষ্কার করেছেন। শের আলমের বিরুদ্ধে হত্যা মামলা ও দলীয়Read More


বিজয়নগরে জাতীয় ভোটার দিবস পালন

মো: জিয়াদুল হক বাবু, বিজয়নগরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুস্টিত হয়েছে।আজ সোমবার সকালে ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব এই স্লোগানে উপজেলা প্রশাসন চত্তর থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুস্টিত হয়। নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবালের সভাপতিতত্ব এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি মো: মাহবুবুর রহমান, ওসি আতিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল , আব্দুল কাদের, মো: সালেহ প্রমুখ।


সরাইলে টি ১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে রুহুল আমিন টি ১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোদন করা হয়। গতকাল বিকাল চুন্টা এসি একাডেমির মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোদন করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদাত হোসেন। সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, চুন্টা এসি একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য লুৎফর রহমান। চুন্টা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম। সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা হাফেজুল আসাদ সিজার প্রমুখ। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদাত হোসেন বলেন, খেলাধুলাRead More


বিজয়নগরে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি আতিক মোল্লাকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা-পুলিশ। রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়। আতিক মোল্লা বিজয়নগর উপজেলার দুলালপুর এলাকার মো. আইয়ুব মোল্লার ছেলে। বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার দুলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আতিক মোল্লা দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে


নবীনগর মহেশ রোড যেন মরণফাঁদ, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা,দেখার কেউ নেই

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মানুষের যাতায়তের একমাত্র মাধ্যম স্বর্গীয় দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্যের হাতে গড়া রাস্তাটির অবস্থা খুবই নাজুক।হাটের বাজারে মানুষজন জমা হওয়া যেমন স্বাভাবিক ঘটনা তেমনিভাবে প্রতিদিন এই রাস্তায় দূর্ঘটনার খবর শুনতে পাওয়া মানুষের কাছে এখন স্বাভাবিক ঘটনা। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় আমাদের ভোট নেওয়ার জন্য পতিশ্রতি দেয়,যা বাস্তবে তার বিপরীত চিত্র লক্ষ করা যায়। বছরের পর বছর পেরিয়ে গেলেও রাস্তাটির বেহাল দশা থেকে মুক্ত করার জন্য কেউ উদ্যোগ নেয় না। সরজমিনে গিয়ে দেখা যায়, কাইতলা থেকে নান্দুরা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটারের মধ্যে অসংখ গর্ত খানা-খন্দরেRead More


This site is protected by wp-copyrightpro.com