March, 2020
নবীনগরে দুই মাসে খুন,আত্মহত্যাও অনান্য ঘটনায় ৮টি লাশ উদ্ধার
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সামাজিক বিশৃঙ্খলা মহামারি আকার ধারণ করেন করেছে। গত দুই মাসে খুন, আত্মহত্যা ও অনান্য ঘটনায় নবীনগর থানার পুলিশ ৮টি লাশ উদ্ধার করেছে। এ ছাড়া একটি ধর্ষণ, একটি নারী নির্যাতন, বাবাকে মারতে গিয়ে ছেলের কারাদ- ও একটি রক্তক্ষয়ী সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নবীনগরে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ২০২০ সালের প্রথম দিন ১ জানুয়ারী, এক হাজার টাকার দেনা পাওনা কে কেন্দ্র করে নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম সানি উপজেলার শ্রীরামপুর গ্রামে খুন হয়েছে। ৩ ফেব্রুয়ারী উপজেলারRead More
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ সভা অনুষ্ঠিত
ন্যায় বিচার থেকে বঞ্চিত, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল ২৯/০২/২০২০ইং রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় শহরের পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশ স্থলে, সমাবেশ করতে গেলে পুলিশ প্রচন্ড বাঁধার সৃষ্টি করে। পুলিশের বাঁধাকে উপেক্ষা করে তক্ষনাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম,Read More
যুক্তরাষ্ট্র ও তালেবানের ঐতিহাসিক চুক্তি সই
১৮ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটাতে কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ এতে করে এখন আফগানিস্তানের ভেতরের পক্ষগুলোর মধ্যে আলোচনার পথ খুলল৷ শনিবার কাতারের রাজধানী দোহায় এই চুক্তি সই হয়৷ সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবানের দোহা মুখপাত্র সোহাইল শাহীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নেবে৷ ২০০১ সালে সংঘাত শুরু হবার পর থেকে তালেবানের প্রধান দাবিগুলোর একটি ছিল এটি৷ দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন ১২,০০০ মার্কিন সেনা রয়েছে৷ সেখান থেকে ৮,৬০০ জনকে প্রত্যাহার করবে তারা৷ দীর্ঘসময় ধরেRead More



















