Main Menu

March, 2020

 

ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও প্রায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা নামক স্থানে নারায়নগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী লিমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। গুরুতর আহত প্রায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদRead More


বাকবিতন্ডার জের--

সরাইলে ছুরিকাঘাতে যুবক গুরূতর আহত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বাকবিতন্ডার জেরে দা দিয়ে কূপিয়ে ও ছুরিকাঘাতে ডালিম (২৫) নামের এক যুবককে গুরূতর আহত করেছে একদল যুবক। গত বুধবার রাতে কালিকচ্ছ বাজারের পশ্চিম পাশের খালি মাঠের নির্জন স্থানে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ডালিমকে ফেলে যায়। দিপু মিয়া, ইকরাম মিয়া ও রাফসান মিয়ার নেতৃত্বে ৭-৮ জন যুবক এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত ডালিম জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ডালিম নোয়াগাঁও গ্রামের ফজলুর রহমানের ছেলে। শ্রম বিক্রি করেই জীবন যাপন করতো সে। বুধবার রাত ৯টার পর কালিকচ্ছ বাজারের পশ্চিমRead More


সিস্টার নেই, তাপসকে ওরা বেঁধে রেখেছিল বেডের সঙ্গে

সত্যিটা সকলের জানা প্রয়োজন। তাপস চলে যাওয়ার পর এত রকমের ভুল কথা শুনেছি এবং এখনও শুনে চলেছি যে, কথাগুলো না বললেই নয়। নয়তো, সোহিনী এবং আমার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। সোহিনী, আমি শুধু শুনেই যাচ্ছি… আর পারছি না আমরা! সোহিনী, মানে আমাদের মেয়ের এক মাসের জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল। সে কারণেই গত ২৮ জানুয়ারি তাপস এবং আমি মুম্বই এসেছিলাম। কে জানত, সেটাই আমাদের শেষ একসঙ্গে বেরনো! ও মেয়েকে দেখতে চেয়েছিল। আর মেয়ের যে দুটো বিড়ালছানা, তাপস যাদের নাতি-নাতনি বলত, তাদেরও ভীষণ ভালবাসত। সবাই মিলে একসঙ্গে কাটানো— একই সঙ্গে একটুRead More


আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জ্বর নিয়ে ফিরলেন হবিগঞ্জের সোহদ মিয়া, সতর্কতা অবলম্বন

ভারত থেকে জ্বর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সোহেদ মিয়া। করোনাভাইরাসে আক্রান্ত কি-না সেই সন্দেহ থাকায় ওই ব্যক্তিকে নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সোহেদ মিয়া পরিবারের পাঁচ জনকে নিয়ে ভারতের আজমীর শরীফের গিয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, আখাউড়া স্থলবন্দরে প্রবেশের পর নো-ম্যানসল্যান্ডে ওই ব্যক্তিকে পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা। গায়ের তাপামাত্রা বেশি থাকায় সাথে সাথে তাঁকে মাস্ক পড়িয়ে দেয়া হয়। পাশাপাশি সাধারণ যানবাহনে না গিয়ে ওনাকে একটি গাড়িতে করে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বিষয়টি হবিগঞ্জের জেলা সিভিল সার্জনকেRead More


তাহেরী’র পিতা মাও. ক্বারী নজিব উদ্দিন মোল্লার ইন্তেকাল

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেশবরেণ্য আলেমেদীন পীরে তরিকত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী’র পিতা ও ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতা ইউনিয়নের চাঁপুইর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাও. ক্বারী নজিব উদ্দিন মোল্লা (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহষ্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ০৫ছেলে/০৫ মেয়ে সহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলার আলেম সমাজসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। এদিকে, বেলা তিনটার দিকে চাঁপুইর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেলসহ ৬ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৬ যুবকে আটক করেছে র‌্যাব ১৪। তারা মোটরসাইকেল চোরা কারবারের সাথে জড়িত বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় র‌্যাব। র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের জানান, গোযেন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জেলা শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থান থেকে অন্যদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউটের সাইদ মিয়ার ছেলে মুসা, দানু খানের ছেলে নাদিম খান, উলচাপাড়ারRead More


সৌদি বাসিন্দাদের জন্যও ওমরাহ বাতিল

সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। নতুন ধরণের করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতা হিসাবে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গত সপ্তাহেই বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের বিরল ঘোষণা দেয় সৌদি আরব। ওমরাহ হজ করার জন্য জমা নেয়া অর্থ এজেন্সির মাধ্যমে ফেরত দেয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়া পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতেRead More


গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ ও নিজের নাম অন্তর্ভুক্ত করতে কলম তৈরি করেছেন যুবক

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: মহান আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি কলম তৈরি করেছেন আব্দুল্লাহ আল হায়দার নামে এক যুবক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত শরীফ আব্দুল্লাহ হারুনের ছেলে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ ও নিজের নাম অন্তর্ভুক্ত করতে ২৮ ফুট দৈর্ঘ্য ও ১৮ ইঞ্চি প্রস্থের ৭৮ কেজি ওজনের একটি বল পয়েন্ট কলম তৈরি করেছেন তিনি। এই কলমটি তিনি উপহার দিতে চান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে। কলমের গায়ে আল্লাহর পবিত্র ৯৯ নাম ও আল কোরআনের ১১৪টি সুরার নাম খোদাই করে আরবি নিজেই লিখেছেনRead More


নবীনগরে স্কুলে শিক্ষকদের গালিগালাজ, কক্ষ ভাংচুর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা স্কুলে রান্না করে খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। আর এতে বেজায় চটেছেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রোস্তম আহাম্মদ। তিনি শিক্ষকদের প্রতি ক্ষুব্ধ হয়ে অশ্লীল গালিগালাজ করেছেন। ভাঙচুর করেছেন থালা, বাসন ও গ্যাসের চুলা। মাটিতে ফেলে দিয়েছেন চাল-ডাল। পরে অফিসের একটি কক্ষে তালা ঝুলিয়ে বিদ্যালয় ত্যাগ করেন সভাপতি। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। অনেকে নিজেদের বাড়ির দিকে চলে যান। খবরRead More


ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েও আসামিদের হামলার শিকার বাদী

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েও আমামিদের হাতে মার খেতে হচ্ছে বাদী মো. নাজির ভূইয়া (৫০) নামে এক অসহায় বৃদ্ধার। মঙ্গলবার সকালে নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামে মো. নাজির ভূইয়াকে তার নিজ বাড়িতে অমানুষিক ভাবে পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন গুরতর আহত অবস্থায় নাজির ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত নাজির ভূইয়াও তার পরিবার সূত্রে জানা যায়,পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় বিবাদী আসামি মো. হানিফ,মো. রফিক মিয়া,মুছা মিয়া,ফিরোজ মিয়া ও তার লোক জন মঙ্গলবার সকালে নাজির ভূইয়ার উপর হামলা ওRead More


This site is protected by wp-copyrightpro.com