Main Menu

তাহেরী’র পিতা মাও. ক্বারী নজিব উদ্দিন মোল্লার ইন্তেকাল

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেশবরেণ্য আলেমেদীন পীরে তরিকত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী’র পিতা ও ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতা ইউনিয়নের চাঁপুইর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাও. ক্বারী নজিব উদ্দিন মোল্লা (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহষ্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ০৫ছেলে/০৫ মেয়ে সহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলার আলেম সমাজসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।

এদিকে, বেলা তিনটার দিকে চাঁপুইর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares