Main Menu

March, 2020

 

“বাংলার শ্রেষ্ঠ মানব”

সুজলা সুফলা শস্য শ্যামলা ভূখন্ডে জন্ম গ্রহণ করেন এমন একজন মানব যাঁর নাম শুনে বাঙালির হৃদয় গৌরবে ভরে যায়। স্বপ্নের মতো দেখতে জায়গাটি। জায়গাটির নাম টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ বর্তমান সাবেক ফরিদপুর জেলার মধুমতী নদীর তীরে অবস্থিত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহন করেন বাংলার শ্রেষ্ঠ মানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁর নাম বাংলার প্রতিটি সন্তাদেন মুখে শুনা যায়। যাঁর স্মৃতি বাংলার প্রতিটি প্রানে অমর হয়ে আছে। ১৯২০ সালের ১৭ই মার্চ বাঙালি জাতির মুক্তির প্রদীপ জন্মগ্রহন করেন। শেখ লুৎফুর রহমান ও সায়েরা খাতুনের তৃতীয় সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর চার বোন ও দুই ভাই।Read More


হোম কোয়ারেন্টাইন আদেশ না মানা লন্ডন প্রবাসীকে নিয়ে আখাউড়ার ইউএনও’র ভ্রাম্যমান আদালত

হোম কোয়ারান্টাইন আদেশ না মানা এক প্রবাসীকে সঙ্গে নিয়েই অন্য প্রবাসীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃহস্পতিবার আখাউড়া পৌর শহরের দূর্গাপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা দূর্গাপুরে বাহরাইন প্রবাসী রাসেল মিয়াকে (৩৪) হোম কোয়ারেন্টাইন নিয়ম ভঙ্গ করায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ইউএনও’র সঙ্গে ছিলেন সদ্য লন্ডন থেকে আগত স্থানীয় জাহনারা হক মহিলা কলেজের অধ্যক্ষ মো: শাহজাহান। তিনি স্বস্ত্রীক ৮ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। হোম কোয়ারান্টাইনে থাকার নিয়মRead More


আখাউড়ায় কোয়ারেন্টাইন অমান্য করায় ইতালি প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইতালি প্রবাসী কোয়ারেন্টাইনে থাকার আদেশ অমান্য করায় ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নস্থ ছতুরা শরীফ গ্রামে ভ্রাম্যমাণ আদালতে তাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। এসময় তিনি ধরখার ইউনিয়নস্থ ছতুরা শরীফ গ্রামে ৫টি পরিবারের বিভিন্ন দেশ থেকে আগতদের পরিদর্শন করেন। তাদেরকে লিফলেট, মাস্ক, সেনিটাইজার ইত্যাদি বিতরন এবং পাশাপাশি ১৪দিন কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা সাংবাদিকদের বলেন, এক ইতালি প্রবাসী কোয়ারেন্টাইন আইন অমান্যRead More


করোনার লক্ষণ থাকায় সদর হাসপাতাল থেকে পালিয়েছে রোগী

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) চিকিৎসা নিতে আসা করোনার প্রাথমিক লক্ষণের কথা শুনে হাসপাতালে চিকিৎসা না নিয়ে পালিয়ে গেছে এক রোগী। দীর্ঘদিন যাবত জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা ৩০ বছর বয়সী ওই ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসে। ব্যক্তিটি শ্বাসকষ্টের সমস্যা জনিত নিউমনিয়ার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি আসে। তার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ এবিএম মুসা করোনা সিনড্রোম থাকতে পারে বলে সন্দেহ করেন এবং মেডিসিন ওয়ার্ডে ভর্তি হতে বলেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করার আগেই করোনার ভয়ে নাসিরনগর উপজেলারRead More


হোম কোয়ারেন্টাইনে না থাকায় বাঞ্ছারামপুরে ওমান ফেরত প্রবাসীকে ৫হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ওমান ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার রুপসদী গ্রামে মনির হোসেন নামের ওই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার তাকে এই দণ্ড প্রদান করেন। প্রবাসী মনির হোসেন ওই এলাকার অলি হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ওই প্রবাসী চলতি মাসের ৮ তারিখে ওমান থেকে দেশে ফিরেছে। করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে দেশে ফেরার কারণে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা তাকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা প্রদান করেন। কিন্তুRead More


করোনা ভাইরাস : বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে চীন

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানিয়েছে চীনা দূতাবাস। চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসা-সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে। এর আগেও করোনাভাইরাস শনাক্তে বাংলাদেশকে ৫০০ কিট উপহার দেয় চীন। ফেব্রুয়ারিতে এসব কিট বাংলাদেশে পৌঁছায়। চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশিRead More


বিভিন্ন দেশ হতে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন ৯ হাজার প্রবাসী, কোয়ারেন্টিনে মাত্র ১৪ জন

১ মার্চ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশ হতে প্রায় ৯ হাজার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলায় ফিরেছেন। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়ে মেইল পাঠিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্কতামূলক হিসেবে এসব প্রবাসীদের সবারই ১৪ দিন করে হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র ১৪ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। এদের মধ্যে ১২ জনই ইতালি থেকে এসেছেন। বাকি দুইজন এসেছেন সৌদি আরব ও ক্রোয়েশিয়া থেকে। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ১৭ মার্চRead More


শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতি মোদির শ্রদ্ধা

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) এক টুইটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ফাইল ছবি দিয়ে মোদি লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। বাংলাদেশের উন্নয়নে তার সাহসিকতা ও অবিস্মরণীয় অবদানের জন্য তিনি চিরজীবী থাকবেন। এদিকে রাতে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নিম্নে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের সারাংশ তুলে ধরা হলো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশকে আপনাদের ১৩০ কোটি ভারতীয় ভাই-বন্ধুদের পক্ষ থেকে অনেকRead More


পরিচ্ছন্ন শহর বিনির্মাণে পৌরনাগরিকদের ইতিবাচক মন নিয়ে এগিয়ে আসতে হব_মোকতাদির চৌধুরী এমপি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, একটি পরিচ্ছন্ন শহর বিনির্মাণে পৌরবাসিকে ইতিবাচক মন নিয়ে এগিয়ে আসতে হবে। পৌরবাসির অংশগ্রহণ, সচেতনতা ছাড়া পরিচ্ছন্ন নগর গড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একার পক্ষে সম্ভব নয়। তাই পৌর নাগরিকদের গৃহস্থলীর ময়লা আর্বজনা নেওয়ার জন্য পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করতে হবে।’ তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিংসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। বর্তমানে উন্নত পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে পৌর পরিষদ। তাই এ শহরকে শতভাগRead More


মুজিব বর্ষে সকল সিজারিয়ান ও বিভিন্ন জটিল অস্ত্রোপচার ফ্রিতে করবে সদর হাসপাতাল

জন্মশতবাষির্কী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের অন্ত:বিভাগে কিছু গুরুত্বপূর্ণ সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য ইমারজেন্সী অপারেশন করা হয়। আগামী এক বছরের সকল সিজারিয়ান ও বিভিন্ন জটিল অস্ত্রোপচার ফ্রিতে করার কর্মসূচি হাতে নেন হাসপাতাল কর্তৃপক্ষ । ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ২৬ই মার্চ পর্যন্ত (১ বছরের) জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি ও সিজারিয়ানে জন্মানো নবজাতকের সকল খরচ বহন করবেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া। দুপুর ১ ঘটিয়ায় কেককেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সময় এ ঘোষণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তও্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন ও হাসপাতালের সহ:পরিচালক ডা: মোঃ মাসুম ইফতেকার, চক্ষু বিশেষজ্ঞRead More


This site is protected by wp-copyrightpro.com