Main Menu

বিভিন্ন দেশ হতে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন ৯ হাজার প্রবাসী, কোয়ারেন্টিনে মাত্র ১৪ জন

[Web-Dorado_Zoom]

১ মার্চ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশ হতে প্রায় ৯ হাজার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলায় ফিরেছেন। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়ে মেইল পাঠিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সতর্কতামূলক হিসেবে এসব প্রবাসীদের সবারই ১৪ দিন করে হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র ১৪ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। এদের মধ্যে ১২ জনই ইতালি থেকে এসেছেন। বাকি দুইজন এসেছেন সৌদি আরব ও ক্রোয়েশিয়া থেকে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ৮ হাজার ৯৭৪ জন প্রবাসী বাংলাদেশে এসেছেন। ইতোমধ্যে তারা নিজ-নিজ এলাকায় অবস্থান করছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত দেশ থেকে ফিরেছেন বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশে আগমনের তারিখ থেকে পরবর্তী ১৪ দিন তাদেরকে হোম কোয়ারান্টিনে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এছাড়া বিষয়টি নিয়ে পুলিশকে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কন্ট্রোল অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে হোম কোয়ারান্টিন বিষয়ে ও তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রেরণ করার জন্য বলা হয়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দিয়েছে জেলা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বিগত সময়ে যারা দেশে এসেছেন, মন্ত্রণালয় থেকে প্রবাসীদের এমন একটি তালিকা এসেছে; তাদের প্রতি খেয়াল রাখার জন্য বলা হয়েছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম জানান, প্রতিটি ইউনিয়নে বৃহস্পতিবার থেকে কমিটি করে দেওয়া হবে। যাদের দেশে ফেরার ১৪ দিন অতিক্রম হয়ে গেছে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার দরকার নেই। যাদের অতিক্রম হয়নি, তাদেরকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares