March, 2020
ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ সচেতনতার বিকল্প নেই_পৌর মেয়র
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ সচেতনতার বিকল্প নেই। তাই সকলকে পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ডেঙ্গুর ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সচেতন করতে হবে। আমাদের সবার দায়িত্বশীলভাবে এখনই ডেঙ্গুকে মোবাবিলায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, করোনা ভাইরাস সম্পর্কে গুজব ছড়িয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। কেউ গুজবে কান দিবেন না। বর্তমান সরকার দেশকে এই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।Read More
পথচারীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার হাসপাতাল মোড়ে পথচারীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা হয়। হৃদয়ে সরাইল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পথচারীদের জন্য এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। বুধবার সকালে সরাইল হাসপাতাল মোড়ে সম্রাট ফার্নিচারের সামনে পথচারীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। হৃদয়ে সরাইল সংগঠনের আহবায়ক ফয়সাল আহমেদ দুলাল মৃধা। সমাজকর্মী রৌশন আলী প্রমুখ। এমন একটি মহতী উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানান স্থানীয়রা।
সততার পরিচয় দিলেন অটোচালক আশ্রাফ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মোঃ আলিম উদ্দিনের ছেলে আশ্রাফ উদ্দিন (১৭) সততার পরিচয় দিলেন। আশ্রাফ পেশায় অটো চালক, প্রতিদিনের মতো আজও সে অটো নিয়ে বেড়িয়ে পরে জীবিকার তাগিদে। বৃহস্পতিবার দুপুরে সে সরাইল বাজার থেকে এক যাত্রী নিয়ে যাওয়ার সময় তার অটোর সীটে একটি মানিব্যাগ পরে থাকতে দেখে। পরে সে ব্যাগটা হাতে নিয়ে দেখে এতে কিছু টাকা ও অন্যান্য কাগজ পত্র রয়েছে। মানিব্যাগের মধ্যে একটি ছবিও রয়েছে, তখন সে ছবির লোকটাকে খুজতে থাকে। পরে তার মনে হয়েছে সে ছবির লোকটাকে তার অটোতে করে সরাইল বনিকপাড়া মোড়েRead More
সরাইলে সুন্দর আলী মেম্বারকে মারধর : মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত র্অধশত
মোহাম্মদ মাসুদ, সরাইল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া ও রাণীদিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ এতে অন্তত ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। কাকরিয়া গ্রামের পক্ষ অংশ নেয় পাশ্ববর্তী গ্রাম রাজাপুর। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ৯ মার্চ মোটর সাইকেল ও সিএনজি চালকের মধ্যের বাকবিতন্ডার জেরে কাঁকরিয়া গ্রামের সুন্দর আলী মেম্বারকে মারধোর করে রাণীদিয়া গ্রামের মোটর সাইকেল চালকরা। এরেই জের ধরে আজ বৃহ¯পতিবার দু”গ্রামবাসীরা মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের হাজারো লোক সংঘর্ষে লিপ্ত হয়।Read More
করোনা ভাইরাসের কারনে আশুগঞ্জে ২১ মার্চের হরতাল স্থগিত
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের মর্যাদা ‘বি’ গ্রেড পুণঃবহালসহ ১১ দফা দাবিতে ডাকা পূর্ব ঘোষিত হরতাল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এক তাৎক্ষনিক সভা থেকে এই সিদ্ধান্ত নেয় জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ। এতে আশুগঞ্জ উপজেলার সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, ও পেশাজীবি সংগঠনের নেতারা উপিস্থত ছিলেন। এর আগে ৮ জানুয়ারি আশুগঞ্জ রেলস্টেশনের সামনের এক জনসভা থেকে আশুগঞ্জ রেল স্টেশনের মর্যাদা ‘বি’ গ্রেড পুণঃবহাল ও দিনের বেলায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ ১১ দফা দাবিতে এই হরতালের ডাকRead More
সরকারের টাকা ছয় নয়ে মল্লিকা গ্রুপ
লোভের মিছে ঘর : খালি জমি রেখে আঁকা-বাঁকা করে পাঁচ গ্রামের উপর দিয়ে চারলেনের নকশা করায় ক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কের গাজীর বাজার হয়ে দ্বিজয়পুর গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে নতুন একটি নির্মাণাধীন ভবন। চার লেন সড়ক হবে জেনেও ওই স্থানে কেন ভবন নির্মাণ করছেন- এমন প্রশ্নের জবাবে জায়গার মালিক আব্দুল আজিজ জানালেন, মল্লিকা গ্রুপ নামে একটি কম্পানি তাঁর কাছ থেকে ২০ শতক জায়গা তিন বছরের জন্য ভাড়া নিয়েছেন এক লাখ ২০ হাজার টাকায়। শর্ত অনুসারে তিন বছর পর ঘরটি সরিয়ে নিবেন সংশ্লিষ্ট নির্মাণকারিরা। এর মধ্যে সরকার জমি অধিগ্রহণ করলে সংশ্লিষ্টরা পাবেন নির্মাণের ক্ষতিপূরণের টাকা। দ্বিজয়পুর থেকে পশ্চিমে প্রায় এক কিলোমিটারের পথ সাতপাড়া গ্রামের শেষাংশ। সেখানে খামার আকারেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ জন হোম কোয়ারেন্টাইনে, বিদেশ ফেরতদের পর্যবেক্ষণে ইউনিয়ন ভিত্তিক কমিটি
ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরে আসা ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার বিভিন্ন স্থানের এসব বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে রাখার তথ্য নিশ্চত করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। আর করোনার প্রস্তুতি হিসেবে জেলায় ৩৭ আইসোলেশন বেড ও কোয়ারেন্টাইনের জন্য ১শ বেড প্রস্তুত রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে। এদিকে, সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ১থেকে ১৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় আসা প্রবাসীদের বিস্তারিত সংখ্যা জানা গেছে। ৯ হাজার ২শত ৮ জন প্রবাসীর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ২৪ জন, আশুগঞ্জে ৩৬০ জন, সরাইল ৫৫৮জন, নাসিরনগর ২২৩ জন, নবীনগরRead More
ঘাটুরায় যাত্রীবাহি বাসে দুর্বৃত্তদের হামলা, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো- ব ১৪- ০২৮৬) একটি যাত্রাবাহি বাসে দুর্বৃত্তদের হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে কুমিল্লা- সিলেট মহাসড়কের শহরতলীর ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বাসের ডান পাশে সবকটি জানালার গ্লাস ভেঙ্গে দেয়। আহতরা হলেন, ওয়াসেল মিয়া (৫৫), বাচ্চু মিয়া (৩৫), শরীফুল মিয়া (২৬), আমবিয়া বেগম (৫৩), মর্জিনা খাতুন (৪০), মাবিয়া খাতুন (৪৫),। বাকিদের নাম জানা যায় নি। তারা সবাই সুনাগঞ্জ জেলার বাসিন্দা। আহত বাসের যাত্রী বাচ্চু মিয়া জানান, আমরা সবাই কুমিল্লার জেলার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামে আমাদের পীরেরRead More
ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ
করোনা ভাইরাসের বিস্তার রোধে ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়। ভিডিও কনফারেন্সে মাঠ প্রশাসনকে কঠোরভাবে এ নির্দেশের বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়। সোয়া ৪টায় শুরু হওয়া এ ভিডিও কনফারেন্স এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে। সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সে সংযুক্ত আছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সেRead More
ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় ৭০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় বিদেশ ফেরত দুই ব্যক্তিকে ৭০হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া । তিনি জানান, সিঙ্গাপুর ও ওমান থেকে আসা ওই দুই ব্যাক্তি প্রকাশ্যে ঘুরাফেরা করছিল। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ভ্রাম্যমান আদালত শহরের পাইকপাড়ায় ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করতে দেখে সংক্রম ব্যাধি নিয়ন্ত্রণ আইনে জরিমানা করে। এদিকে পুলিশের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিলি করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্তRead More



















