March, 2020
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উপলক্ষে স্বাচিপের ফ্রি চিকিৎসাসেবা ও বৃক্ষরোপণ
অসহায় ও গরীব রোগীদের ফ্রি চিকিৎসাসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবাষির্কী সকল কার্যক্রম শুরু করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)। সকালে বঙ্গবন্ধু জন্মশতবাষির্কী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্দোগ্যে জেনারেল হাসপাতালের প্রাঙ্গণ হতে প্রথমে চিকিৎসকদের একটি বিশাল র্যালী বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে হাসপাতাল প্রাঙ্গনে (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি- ডাঃ মোঃ আবু সাঈদ এবং সংগ্রামী সাধারন সম্পাদক- সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলমের নেতৃত্বে স্বাচিপের সকল সদস্যবৃন্ধের উপস্থিতিতে একটি ফ্রি হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়। ফ্রি হেলথ ক্যাম্পে গাইনী, মেডিসিন,Read More
মুজিব বর্ষের প্রথমদিনে দুর্যোগ সহনীয় ঘর পেলেন হতদরিদ্ররা
মিঠু সূত্রধর পলাশ : শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হতদরিদ্র ও যাদের জমি আছে ঘর নাই এমন ২৪টি পরিবারকে দেয়া হচ্ছে দূর্যোগ সহনীয় বাসগৃহ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় টিআর/কাবিটার কর্মসূচির আওতায় ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে এই বাসগৃহ নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুজিব বর্ষের প্রথম দিনে নবীনগর উপজেলার ২৪টি পরিবারের মাঝে এই দূর্যোগ সহনীয় বাসগৃহের চাবি হস্থান্তর করা হয়েছে। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামন মনির। এসময় আরো উপস্থিত ছিলেন,সহকারিRead More
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরাইলে ৭০ জন ভূমিহীনকে ভূমি প্রদান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার র্কাযালয়ে ৭০ জন ভূমিহীন লোকের হাতে সরকারি ভূমি প্রাপ্তির কাগজপত্র তুলে দিয়েছেন । নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এ দেশে কেউ গৃহহীন থাকবে । তাই মুজিব বর্ষে অসহায় ভূমিহীনদের মাঝে কাগজ ও জায়গা বুঝিয়ে দিয়েছি। চাষাবাদের পাশাপাশি তারা গৃহ নির্মাণও করতে পারবে। আমরা আজ ভূমি প্রদানের শুভ সূচনা করলাম।
কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযপান ও শিশু দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম শতবার্ষিকী উদযপান ও শিশু দিবস পালিত হয়েছে। ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে কদমতুলি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। জাতির জনকের প্রতিকৃতিতে কসবা উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলী, যুবলীগ, ছাগলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানগণ পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওছার ভুইয়া জীবন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকি,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদRead More
নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,ওসি রনোজিত রায়,আবু কামাল খন্দকার,আসাদুজ্জামান কল্লোল,সাংবাদিক শ্যামা প্রশাদ চক্রবর্তী শ্যামল, জালাল উদ্দিন মনির, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেইক কাটা হয়।
মুজিববর্ষ উপলক্ষে নাসিরনগরে ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি দলিল হস্তান্তর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরকে ভূমিহীনমুক্ত করতে ২০ জন গৃহহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে এ দলিল প্রদান করা হয়। ১৭ মার্চ দুপুর ১ টার সময় মুক্তিযোদ্ধা হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান, ভাইসRead More
বিজয়নগরে মুজিব শতবর্ষ উদযাপিত
মোঃ জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যেমে দিবসটির সূচনা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণলায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান নাছিমা মোকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে কেক কাটা হয় এবং ৩২ টি গৃহহীন পরিবারের মাঝে বাসগৃহের চাবি হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানেRead More
বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর বাজারের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় চরইসলামপুর বাজারের মুদি দোকানি নবীর মিয়া সিএনজি চালিত অটোরিকশায় করে পার্শ্ববর্তী রামপুর বাজার থেকে তেল নিয়ে আসেন। তেলের কারণে অটোরিকশার দুই আসনে যাত্রী তুলতে না পারায় চালক শরীফ মিয়া দুই আসনের জন্য ২৫ টাকা করে ৫০ টাকা ভাড়া দাবি করেন নবীরের কাছে। এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাবারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ ভিক্ষুককে পুনর্বাসন, ভূমিহীনদের খাস জমি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব বর্ষ উপলক্ষে ১০০ ভিক্ষুককে পূনর্বাসন করা হয়েছে। মঙ্গলবার সকালে সার্কিট হাউজে জেলা প্রশাসক হায়্তা উদ দৌলা খান পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাহেদুজ্জামান, সদর উপজেলাৈ নির্বাহী কর্মকর্তা পংকজ কুমার বড়–য়া উপস্থিত ছিলেন। ভিক্ষকদের মাঝে দুধেল গাভী, ভ্যান, দোকান , ড্রাম প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ১ হাজার ভিক্ষুককে পুনর্বাসন করা হবে জেলা প্রশাসক জানিয়েছেন। এদিকে সদর উপজেলা প্রশাসন ১২০ জন ভূমিহীনকে প্রায় ৫৪ একর জমি প্রদান করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে মুজিববর্ষ পালিত হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে ৩১ বার ত্বপোধ্বনির মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আ, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির। পরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগনসহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা পুলিশেরRead More



















