March, 2019
নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি,হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি’ এই প্রতিপাদ্য নিয়ে ১০ মার্চ রবিবার সকালে র্যালী,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদোক্ষিন শেষে উপজেলা পরিষদে হল রোমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, মিজানুরRead More
আখাউড়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ: বৃদ্ধ নিহত।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউপির ছতুরা চানপুর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল ওহাব (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। নিহত ওহাব ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আখাউড়া থানার তদন্ত ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই এলাকার চান মিয়ার ছেলে হানিফ মিয়াকে ব্যবসার উদ্দেশ্যে ৩ লক্ষ টাকা দেন আব্দুল ওহাব। সেই হিসেবে ৩ লক্ষ টাকা পাওনা ছিল নিহত ওই বৃদ্ধার। ১৫ দিন আগে টাকা দেওয়ার কথা থাকলেও হানিফ ঐ টাকা পরিশোধ করতে ব্যর্থRead More
দিনের বেলার একটু ঘুম যেভাবে আপনাকে সুস্থ রাখতে পারে
গবেষণা বলছে নিয়মিত ২০ মিনিটের ন্যাপ ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দিতে পারে। গ্রীসের একটি হাসপাতালের গবেষণা অনুসারে হেড ডাউন করে অর্থাৎ মাথা ঠেকিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারলে ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে। বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে এই গবেষণা চালানো হয়েছে, কিন্তু দিনের কোন একটি সময় চোখ বন্ধ করে ঝটিকা একটু ঘুমিয়ে নিতে পারলে উপকার পাবে যে কোন বয়সী মানুষ। যিনি এই গবেষণায় কার্যক্রমটি পরিচালনা করেছেন সেই কার্ডিওলজিস্ট মানোলিস কালিস্ট্রাটোস বলেন, “দিনের বেলার অল্প সময়ের ঘুম সহজেই নিয়ে নেয়া যায় এবং সাধারণত সেজন্য কিছু খরচ করতে হয় না”।Read More
আখাউড়ায় ৭ মাদক সেবনকারী ও ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক জাতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মোট ৭ জন মাদকসেবনকারী ও ব্যাবসায়ীকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।শুক্রবার (৮মার্চ)দিবাগত রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার সীমান্তবর্তী হীরাপুর ও পৌরশহরের বড় বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও আধা কেজি গাজা উদ্ধার করা হয়।। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খালাজোড়া গ্রামের আঃ রশিদের ছেলে মোঃ বাদশা মিয়া (২৪) এবং একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আঃ রশিদ (৫০)। ব্রাহ্মণবাড়িয়া সদরের বরিশল গ্রামের রতন ভূইয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া (৩৫) এবং মোঃRead More
নাসিরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া অনুষ্ঠিত
মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ ‘দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি উপলক্ষে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ৯ মার্চ নাসিরনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ভূমিকম্পে করণীয় উদ্ধার অভিযান প্রদর্শন ও আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করে। এতে শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, নাসিরনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়েরRead More
আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের পরার্মশ সভা
আশুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব আনিছুর রহমানের সর্মথনে আওয়ামী লীগের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শরীফপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। সভায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সামা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, আবু রিজবী, এসRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডেন্টিস্ট দিবস পালিত
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া শাখা ও ডেন্টাল সার্জন এসোসিয়েশন অব ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে বিশ্ব ডেন্টিস্ট দিবস। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় পৌরশহরের পাইকপাড়া সিলভার ফর্ক রেস্টুরেন্টের অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো আবু সাঈদ। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডা. মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সিনিঃ ডেল্টাল সার্জন ডা. এমRead More
বিজয়নগরে ট্রাক ও কাভার ভ্যান এর চাপায় হেলপার নিহত
বিজয়নগর প্রতিনিধি :বিজয়নগরে আজ শুক্রবার ট্রাক,কাভার ভ্যান ও ট্রাক্টর এর ত্রিমুখী সংঘর্ষ এ আনিছ মিয়া ১৮ নামের এক যুবক নিহত হয়েছে। সে মাধবপুর উপজেলার দুর্লভপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,আজ শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে সিলেটগামী কাভারভ্যান অভারট্যাকিং করার সময় ঢাকাগামী ট্রাক ও ট্রাক্টর এর সাথে ত্রিমুখী সংঘর্ষ হলে ট্রাক্টরের হেলপার আনিছ মিয়া ঘটনাস্তলে নিহত হয়। এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির উপ পরিদর্শক সুদিপ দাস জানান,সকালে পলিটেকনিকের সামনে ট্রাক অভারট্যাকিং করার সময় ট্রাক,কাভারভ্যান ও ট্রাক্টর এর ত্রিমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাক্টর এর হেলপারRead More
বাঙ্গালিয়ানা ও সংস্কৃতিকে অহ্মুন্ন রেখে এগিয়ে যাক নারী- আখাউড়ার ইউএনও শামসুজ্জামান
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলহ্মে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় এক বিশাল র্যালি আখাউড়ার প্রধান প্রধান সড়ক গুলোতে প্রদহ্মিণ করেন। । তাছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন আখাউড়া লেডিস ক্লাব,মহিলা ক্রীড়া সংস্থা ও নারী জাগরণী সংঘ। আলোচনায় নারী ক্রীড়া সংস্থার অন্যতম সভানেত্রী আইনজীবী মৌসুমী বলেন,নারীর হ্মমতায়নে পুরুষকে ও এগিয়ে আসতে হবে।একজন আইনজীবী হিসেবে আমি নারীদের সার্বিক আইনী সহযোগিতা করবো।জেন্ডার ইকুয়ালিটির জন্য সামাজিক নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীরাRead More
নবীনগরে অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই। ১০ লক্ষা টাকার ক্ষতি
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন রসুলপুর গ্রাামের বৃহষ্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগত অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। রসুলপুর গ্রামের মৃত আবু নাছের মোল্লার ছেলে আনোয়ার হোসেনের বসতঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বসতঘরের ভিতরে ঘুমন্ত আনোয়ার হোসেন গুরুত্বর আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যামে এই অগ্নিকান্ডের সূত্রপাত। দুই ঘন্টা চেষ্টা করে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনে।



















