Main Menu

আখাউড়ায় ৭ মাদক সেবনকারী ও ব্যবসায়ী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক জাতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মোট ৭ জন মাদকসেবনকারী ও ব্যাবসায়ীকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।শুক্রবার (৮মার্চ)দিবাগত রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার সীমান্তবর্তী হীরাপুর ও পৌরশহরের বড় বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও আধা কেজি গাজা উদ্ধার করা হয়।।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খালাজোড়া গ্রামের আঃ রশিদের ছেলে মোঃ বাদশা মিয়া (২৪) এবং একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আঃ রশিদ (৫০)। ব্রাহ্মণবাড়িয়া সদরের বরিশল গ্রামের রতন ভূইয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া (৩৫) এবং মোঃ মতিন ভূইয়ার ছেলে আঃ বাতেন ভূইয়া (৩০)। আখাউড়া পোরশহরের রাধানগর গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে রাসেল জুবায়ের (৩১), ইকবাল হোসেন বেল্লালের ছেলে মোঃ নাদিম হোসেন (৩০)এবং তারাগন গ্রামের মোঃ ফয়েজ উদ্দিন আহাম্মদ প্রঃ ফয়েজ ডাঃ এর ছেলে মাহিন উদ্দিন বাবু (৩১)।

আখাউড়া থানার ওসি নিজামী সাংবাদিককে এ খবরটি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে উপযুক্ত মাদক মামলা দিয়ে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares