আখাউড়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ: বৃদ্ধ নিহত।
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউপির ছতুরা চানপুর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল ওহাব (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। নিহত ওহাব ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
আখাউড়া থানার তদন্ত ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই এলাকার চান মিয়ার ছেলে হানিফ মিয়াকে ব্যবসার উদ্দেশ্যে ৩ লক্ষ টাকা দেন আব্দুল ওহাব। সেই হিসেবে ৩ লক্ষ টাকা পাওনা ছিল নিহত ওই বৃদ্ধার। ১৫ দিন আগে টাকা দেওয়ার কথা থাকলেও হানিফ ঐ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে নিহত হয় পাওনাদার আব্দুল ওহাব।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
« দিনের বেলার একটু ঘুম যেভাবে আপনাকে সুস্থ রাখতে পারে (Previous News)
(Next News) নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত »



















