February, 2019
আখাউড়ায় ৭টি দোকান আগুনে পুড়ে ১০লহ্মাধিক টাকার হ্মতি
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের প্রাণকেন্দ্র সড়ক বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। রবিবার(৩ জানুয়ারি) বিকাল ৪ টার সময় সড়কবাজারের ঐতিহ্যবাহী তাজমহল হোটেল ও আশপাশের দোকানগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে৷ খবর নিয়ে জানা যায়, তাজমহল রেস্টুরেন্ট এর পিছনে একটি দোকানে প্রথমে আগুন লেগে পরে মুহুর্তেই আশেপাশের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুনের সুত্রপাত কোথায় থেকে হয়েছে সে ব্যপারে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। অগ্নিকান্ডে ১টিRead More
বিরোধ জায়গার মামলা নারী নির্যাতনের !
মোহাম্মদ মাসুদ, সরাইল : জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে হয়েছে সংঘাত সংঘর্ষ। আহতও হয়েছেন কয়েকজন। প্রতিপক্ষকে ফাঁসাতে কৌশলে দায়ের করা হয়েছে নারী নির্যাতন মামলা। এলাকায় কেউ গেলেই বাড়ি ছেড়ে পালিয়ে যান ভিকটিম ৪ সন্তানের জননী (৪৫)। ইউপি চেয়ারম্যান সহ গ্রামের একাধিক মুরব্বি এ মামলাকে মিথ্যা ও বানোয়াট বলছেন। ওই এলাকার অনেক অপকর্মের হোতা প্রভাবশালী কেফায়েত উল্লাহর (৫৫) মদদে গ্রামে অশান্তি বিরাজের অভিযোগও করেছেন তারা। নির্বাচনে পরাজিত হওয়ার বদলা নিতে ব্যস্ত কেফায়েত। উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের এ ঘটনা ভাবিয়ে তুলেছে গ্রামবাসীকে। সর্বত্রই বিরাজ করছে উদ্বেগ উৎকন্ঠা। সরজমিনে জানা যায়, গতRead More
গৌরবময় ঐতিহ্যে নাওঘাট মোক্তার বাড়ি – মো. তারিকুল ইসলাম সেলিম
গৌরবময় ঐতিহ্যে নাওঘাট মোক্তার বাড়ি। ত্রিপুরা (তদানিন্তন) জেলা ব্রাহ্মণবাড়িয়া মুহকুমার আশুগঞ্জের ঐতিহ্যবাহী নাওঘাট গ্রামের প্রখ্যাত মোক্তার বাড়ি সকল মহলের কাছে সু-পরিচিত ও সম্মানীত । ব্রিটিশ পিরিয়ড থেকেই ভাটি বাংলার সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্য, সামাজিক, রাজনীতিক, শিক্ষা-সংস্কৃতি প্রভূতি বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে মোক্তার বাড়ির অসামান্য গৌরবময় অবদানের কথা অনেকেরই অজানা। ব্রাহ্মণবাড়িয়ায় বাঙালী হিন্দু সমাজের চেয়ে পিছিয়ে থাকা বাঙালী মুসলিম সমাজকে শিক্ষা-দিক্ষায় অগ্রসরে নাওঘাট গ্রামের প্রখ্যাত মোক্তার বাড়ির অসামান্য অবদান রয়েছে। গরীব দুঃখী মানুষের আশ্রয়স্থল মোক্তার বাড়ি সব সময় মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। এই বাড়ির ঐতিহ্যের সিঁড়িতে দাঁডিয়ে সমাজে যে কোনRead More
নিখোঁজ হবার পর দুপুরে বাড়ির পাঁচ শ’ গজ দূরেই লাশ মিলল শিশুকন্যার লাশ
সকালে নিখোঁজ হবার পর দুপুরে বাড়ির পাঁচ শ’ গজ দূরেই লাশ মিলল ব্রাহ্মণবাড়িয়ার হালিমা আক্তার (০৩) নামে এক শিশুকন্যার। আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে পৌরশহরের ভাদুঘর গ্রামের ভূইয়াপাড়ার একটি বহুতল ভবনের পাশ থেকে উক্ত কন্যাশিশুর লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত হালিমা ভাদুঘর গ্রামের মুন্সিপাড়ার আমির হোসেনের মেয়ে। নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হওয়ার পর হালিমাকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়।Read More
আশুগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্রফাঁস ঠেকাতে ইউএনও’র কেন্দ্র পরিদর্শন
সারা দেশের ন্যায় কড়া নজরদারীর মধ্যে দিয়ে আশুগঞ্জে শুরু হল এসএসসি ও সমমানের পরীক্ষা-২০১৯ইং। শনিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র নকল মুক্ত, প্রশ্নপত্রফাঁস ও পরিক্ষায় নানা অনিয়ম ঠেকাতে আশুগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা। এবার আশুগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় আশুগঞ্জে ৫টি কেন্দ্রে ১ হাজার ৭ শত ৫১ শিক্ষার্থী অংশ গ্রহন করার কথা রয়েছে। তাদের মধ্যে এসএসসি ৩ টি কেন্দ্র আশুগঞ্জ সার কারখানা স্কুলে ৭শত ৬২, আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ে ৫শত ৪৭ ও তালশহরRead More
মোঃ ওসমান গণি সভাপতি ও কামরুজ্জামান মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত
সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০১৯ খ্রি. গত ৩১ জানুয়ারি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সমিতি ভবনের দোতলায় দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কার্যনির্বাহী কমিটির মূল ৬টি ও ৪টি সদস্যপদে ২০জন আইনজীবী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ঐক্যফ্রন্টের মনোনয়নে দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। মোট ৫৩৫ জন ভোটারের মধ্যে ৫২০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিছু সংখ্যক ভোটার সর্বনিম্ন ১টি হতে সর্বোচ্চ মাত্র ৩টি পদে ভোট দেন। অপর পদগুলোতে ভোট দেননি। ভোট গ্রহণ পরবর্তীতে ব্যালট বাছাই এবং গণনা শেষেRead More
নবীনগরে মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার (০১/০২) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও গভর্নিংবডির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও মো. তৌফিকুর রহমান ও খায়রুন নেসা ডেইজীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।সে সময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ,দাতা সদস্য আল আমিন ফকির ডালিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।



















