আখাউড়ায় ৭টি দোকান আগুনে পুড়ে ১০লহ্মাধিক টাকার হ্মতি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের প্রাণকেন্দ্র সড়ক বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। রবিবার(৩ জানুয়ারি) বিকাল ৪ টার সময় সড়কবাজারের ঐতিহ্যবাহী তাজমহল হোটেল ও আশপাশের দোকানগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে৷খবর নিয়ে জানা যায়, তাজমহল রেস্টুরেন্ট এর পিছনে একটি দোকানে প্রথমে আগুন লেগে পরে মুহুর্তেই আশেপাশের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুনের সুত্রপাত কোথায় থেকে হয়েছে সে ব্যপারে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
অগ্নিকান্ডে ১টি রেস্টুরেন্ট , ১টি আবাসিক হোটেল, ১টি চা-স্টল, ১টি সেলুনসহ অন্তত ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে তাজমহল হোটেলের মালিক মো. আনোয়ার হোসেন বলেন, আমার হোটেলের পিছনে একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যেই আগুন আমার দোকানে লেগে দোকানের আসবাবপত্র, ফ্রিজসহ, মালামালের গুদাম পুড়ে যায়।
আখাউড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. আলাউদ্দিন মনির বলেন, হোটেলের পেছনে একটি অটো রিক্সা চার্জ দেওয়ার গ্যারেজ ছিল। সম্ভবত রিক্সা চার্জে ছিল। অতিরিক্ত চার্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে।
« বিরোধ জায়গার মামলা নারী নির্যাতনের ! (Previous News)
(Next News) চাকুরি সরকারি করণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কর্মচারীদের মাবনবন্ধন অনুষ্ঠিত। »



















