নবীনগরে মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ
[Web-Dorado_Zoom]
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার (০১/০২) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও গভর্নিংবডির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও মো. তৌফিকুর রহমান ও খায়রুন নেসা ডেইজীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।সে সময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ,দাতা সদস্য আল আমিন ফকির ডালিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
« বিএনপি নেতা শ্যামলের মায়ের মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের শোক (Previous News)
(Next News) সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত »



















