February, 2019
ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের সভায় মোকতাদির চৌধুরী এমপি
নাগরিক সুবিধা বৃদ্ধিতে পৌরসভাকে নান্দনিকভাবে সাজাতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি ঐহিত্যবাহী পৌরসভা। এই পৌরসভার উন্নয়নে পৌর মেয়র নায়ার কবিরের নেতৃত্বে বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। তাদের এই উন্নয়ন অগ্রযাত্রায় আমার সার্বক্ষনিক সহযোগিতা সবসময় থাকবে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে পৌরসভাকে নান্দনিকভাবে সাজাতে রাস্তাঘাট উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্বলিত নতুন নতুন আধুনিক মার্কেট নির্মাণসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ সকল কর্মকান্ড বাস্তবায়নে পৌর পরিষদকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষেRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি সস্ম্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারী ২০১৯ খ্রিঃ মঙ্গলবার বিকাল ৪.৩০ ঘটিকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের অন্তগত চিনাইর চকবাজারে কৃষি অফিসার জনাব শাহানা বেগমের সভাপতিত্বে উপ সহ-কারী অফিসার আনোয়ারুল হক এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মুন্সী তোফায়েল হোসাইন, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আমজাদ চৌধুরী রুনু, মাছিহাতা ইউনিয়ন কৃষি অফিসার শাহাদাত হোসেন, উপ সহকারী কৃষি অফিসার আলী হোসেন, মাহাবুবুর রহমান,হাবিবুর রহমান খাঁন । উক্ত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য জনাব মুন্সী তোফায়েল হোসাইন কৃষকদের উদ্দেস্য বলেন এক সময়ের আমাদের দেশে সব কৃষকরাই শরিষা চাষ করতেRead More
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পদকে ভূষিত
‘বাংলাদেশ পুলিশ মেডেল’ পেলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। “পুলিশ সপ্তাহ ২০১৯” উপলক্ষে গতকাল ৪ ফেব্রুয়ারি সোমবার ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সেবা মূলক কর্মকান্ডের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম, পিপিএম’কে বাংলাদেশ পুলিশের সর্ব্বোচ রাষ্ট্রীয় পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোপূর্বে তিনি কর্ম জীবনে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, সেবা প্রদান ও সততার জন্য রাষ্ট্রিয় পদক বিপিএম ও পিপিএম পদকে ভূষিত হয়েছেন। উল্লেখ্য, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম গত ২০১৮ ইং সনের ২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানেরRead More
কসবা আওয়ামী লীগের বর্ধিত সভায় আইনমন্ত্রী আনিসুল হক
বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনী পক্রিয়া ব্যাহত হবে না
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা মিলনায়তনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলার ৭৭ জন সদস্য অংশ গ্রহণ করেন। এই সময় উপজেলা চেয়ারম্যান এ্ড.রাশেদুল কাওয়ার ভূইয়া জীবন ও ভাইস চেয়ারম্যান মনির হোসেন এই দুই প্রার্থীর শত শত সমর্থকরা উপজলা পরিষদ চত্বরে ব্যানার,ফ্যাষ্টুন নিয়ে শ্লোগান দিতে থাকেন। বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,বিএনপি বাংলাদেশের উন্নয়ন চান না,বাংলাদেশে গণকন্ত্র থাকুক তারা চান না,সেই জন্যRead More
দলীয় নেতা-কর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ছাত্রলীগ নেতার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় নেতা-কর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় মধ্যে দিয়ে ১১ ছাত্রলীগ নেতাসহ ১২জনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু স্বয়ারের সামনে জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নিহত ছাত্রনেতাদের স্মৃতিরক্ষায় নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নায়ারRead More
৪৮ ঘণ্টার মধ্যে হালিমা হত্যার রহস্য উদঘাটন
মরদেহ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার শিশু হালিমা আক্তার (৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। হালিমার মা খাদিজা বেগম কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচা হেলাল মিয়া শিশুটিকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গত ২ ফেব্রুয়ারি শহরের ভাদুঘর থেকে তিন বছর বয়সী শিশু হালিমার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন সদর মডেল থানায়। পুলিশের অনুসন্ধানে একপর্যায়ে একই বাড়ির হালিমার চাচা হেলাল মিয়াকে আটক করা হয়। আটকের পরে জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের দায় স্বীকারRead More
কসবায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
কসবা প্রতিনিধি,:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকা কালিকাপুর গ্রামের নিরহ একটি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে আইনমন্ত্রীর কাছে ন্যায় বিচার চেয়ে এলাকাবাসী মানববন্ধন করেন। (০৪-০২-২০১৯ইং) সোমবার দুপুরে কসবা রেলষ্টেশন রাস্তায় আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের তাজু মিয়ার কন্যা কেয়ামনি একই গ্রামের রবিনের সাথে পরকিয়া আসক্ত হয়ে অবশেষে আদালতে একটি মিথ্যা যৌতুকের মামলা দায়ের করেন বলে মানববন্ধনকারীরা জানান। এই বিষয়ে ভোক্তভুগি পরিবারের হোসেন মিয়া গত ৬ ডিসেম্বর ২০১৭ইং কসবা থানায় একটি সাধারণ ডাইরীভুক্ত করেন। যার নম্বর ১৯১। কেয়ামনির অবৈধ প্রেম ও পরকিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য পরিকল্পিতRead More
আজ শোকাবহ ৪ ফেব্রুয়ারী:: ১১ ছাত্রলীগ নেতার অষ্টম মৃত্যুবার্ষিকী
৪ ফেব্রুয়ারি সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জন্য শোকাবহ দিন। সড়ক দূর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতাসহ ১২জনের অষ্টম মৃত্যু বার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে জেলা ছাত্রলীগ। কর্মসূচীর মধ্যে রয়েছে সোমবার বেলা ১১টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে ১২ শহীদ ছাত্রনেতার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ২০১১ সালের এইদিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ নেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সফরসঙ্গী হয়ে টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধুRead More
১০ মার্চ ১ম ধাপের উপজেলা নির্বাচন
প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুয়ায়ী আগামী ১০ মার্চ প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার আগারগাঁওয়ের কমিশন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানান। ইসি সচিব বলেন, তফসিল অনুয়ায়ী উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারি। বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। তিনি আরও বলেন, পাঁচটি ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০ মার্চ চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থRead More
চাকুরি সরকারি করণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কর্মচারীদের মাবনবন্ধন অনুষ্ঠিত।
বাংলাদেশের সরকারি কলেজ সমূহে কর্মরত বে-সরকারি কর্মচারীদের চাকুরি স্থায়ী করে তাদের বেতন ভাতা রাজস্ব খাত থেকে প্রদান করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বে-সরকারি কর্মচারী ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কমিটি। আজ দুপুর ২টা থেকে ১ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি সমীর কুমার দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুমন উদ্দিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মুুজিবুর রহমান, দপ্তর সম্পাদক হাবুল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মোঃ ইলিয়াছ মিয়া, সহ-কোষাধ্যক্ষ মোঃ আল আমিন, প্রচার সম্পাদক মোঃRead More



















