September, 2018
কসবায় জামায়াতের নেতা গ্রেফতার
কসবা উপজেলা থেকে আল আমীন (৫৩) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন কসবা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। কসবা থানার ওসি (তদন্ত) মৃণাল দেবনাথ জানান, নাশকতাসহ বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডের গোপন বৈঠক করার অভিযোগের ভিত্তিতে আল আমিনকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কসবা থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আখাউড়া সীমান্তে ১০ বাংলাদেশী আটক
আখাউড়ায় অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ঘাগুটিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়ীয়া জেলা কারাগারে পাঠানো হয়। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, রাজশাহীর তানোর উপজেলার বদলপুর গ্রামের মাহবুল হকের ছেলে আব্দুল মালেক, একই এলাকার মুসফুর আলীর ছেলে রুহুল আমিন, রফিকুল ইসলামের ছেলে আব্দুল জব্বার, আশরাফুল মিয়ার ছেলে খলিলুর রহমান, লুৎফুর রহমানের ছেলে ইমন মিয়া, শিস মোহাম্মদের ছেলে সেলিম রেজা, মিস্ত্রী পাড়ার আতাউর রহমানের ছেলে আরিফুর রহমান, হামিদRead More
প্রজেক্ট স্বাবলম্বী-৪’র আওতায় ৭ জনকে সেলাই মেশিন বিতরণ
অবিরাম ফাউন্ডেশন’র বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন অন্নদা স্কুল
ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অবিরাম ফাউন্ডেশন’র উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিতর্ক প্রতিযোগীতা। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সামান্য নম্বরের ব্যবধানে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে প্রতিযোগীতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর এ বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন হয়। প্রতিযোগীতার বিষয় ছিল এতে জেলা শহরের আটটি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় রানার্স আপ হয়েছে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় রানার্স আপ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়। প্রতিযোগতার ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিRead More
সরাইলে মামলায় আসামী ৬ শতাধিক। জামাতের আমীর সহ ৭ নেতা কর্মী গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে অতিসম্প্রতি ২টি মামলা দায়ের হয়েছে। একটি শাহবাজপুরে ও অপরটি অরুয়াইলে। বিএনপি’র নেতা কর্মীরা বলছে এ গুলো গায়েবী মামলা। মামলা ২টিতে নামীয় অজ্ঞাতনামা মিলিয়ে আসামী ৬ শতাধিক। এরই ধারাবাহিকতায় উপজেলা জামাতের আমীর মাওলানা কুতুব উদ্দিন (৪৫) সহ ও ৭ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে সদর ইউনিয়ন সহ অন্যান্য এলাকা থেকেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রোববার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাজীপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে সদর মডেল থানার পুলিশ সরাইল উপজেলা জামাতের আমীর মাওলানাRead More
ব্রাহ্মণাবড়িয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপে আখাউড়াকে হারিয়ে আশুগঞ্জ সেমিতে
জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে আশুগঞ্জ উপজেলা সেমি ফাইনালে উঠেছে। সোমবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে, জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অধিদপ্তরের সহায়তায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্ণামেন্টের খেলাটি অনুষ্ঠত হয়। খেলায় আশুগঞ্জের পক্ষে প্রথম গোলটি করেন অন্তু, দ্বিতীয় গোলটি করেন রাতুল ও তৃতীয় গোলটি করেন জয়। টুর্ণামেন্টে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও উপজেলা থেকে মোট ১০টি দল অংশগ্রহন করেন। ২৩ সেপ্টম্বর নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
নাসিরনগরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা হাফেজ যুবায়ের আহমেদ আনসারীর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জাতীয় পার্টির সাথে জোটগত ভাবে আগামী জাতিয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনে অংশ গ্রহণের ঘোষণা দেন। ১৭ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় রমিজিয়া মাদরাসা হলরুমে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আল্লামা যুবায়ের আহমেদ আনসারী বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক। সাংবাদিকরাই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। বাংলাদেশ খেলাফত মজলিস হল একটি ইসলামিক দল। আমরা ইসলামিক দল হলেও সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। জাতীয় পার্টিকে নিয়েRead More
সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিনের শোক প্রকাশ
প্রবীণ হোমিও চিকিৎসক ডাঃ আলহাজ্ব এস.কে আবদুল করিমের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ হোমিও চিকিৎসক ও বাংলাদেশ হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাঃ আলহাজ্ব এস.কে আবদুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জেলা হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ চৌধুরীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ চৌধুরীরRead More
কসবায় সার্চ অর্গানাইজেশন জন্মদিন পালন ও সনদ পত্র বিতরণ
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় “মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ,আমরাই কল্যাণে মানবতার কলাণে” এই শ্লোগানকে সামনে রেখে ২০১১ সালে ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয় সার্চ নামে সামাজিক সংগঠনটি। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্থানীয় দি ফুড প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে জলকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্চ’র শুভু জন্মদিন পালিত হয়েছে। সার্চ অর্গানাইজেশন কসবা উপজেলা সভাপতি রাকিবুল হক রোমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী উপ পরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন;কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,টি আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকএকে আজাদ,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতিRead More
কসবা সীমান্ত হাটে অতিথি কার্ড বন্ধ থাকায় দুই দেশের ব্যবসায়ীরা হতাশ
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি,:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুর-কমলা সাগর সীমান্ত হাটে ভারতের বিপুল পরিমান ক্রেতা ও অতিথি প্রবেশ পত্র বন্ধ রাখায় বাংলাদেশ ও ভারতের দোকানীদেরব্যবসায়ী ভাবে হতাশ। ব্যবসায়ীরা দুই দেশের প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশী দোকানী জমির মিয়া ও সমুন মিয়া বলেন,উক্ত সীমান্ত হাটে বিপুল পরিমান ক্রেতা বা ভারতীয় নাগরিকদেরকে আগের মত অতিথি কার্ড না দেওয়ার ফলে বাংলাদেশী দোকানীরা মালামাল বিক্রি করতে পারছে না। হাটে আসা ভারতে ক্রেতা মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রী দিশা দেব বলেন,হাটে আমি প্রথম এসেছি। তবে হাটের মাধ্যমে দুই দেশের পরিকাঠামোটা সামনে আসলেই এই মিলন মেলার মাধ্যমে দুই দেশেরRead More
নাওঘাট কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
ঢাকা প্রতিনিধি।। নাওঘাট কল্যাণ সমিতি, ঢাকা-বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গত শক্রবার বিকার ৫ টায় বায়তুল মোকারাম ইসলামিক ফাউন্ডেনের কেন্দ্রীয় লাইব্রেরীর কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে । নাওঘাট কল্যাণ সমিতির মোঃ আহসানউল্লাহ ফরিদ এর সভাপতিত্বে সভায় সংগঠনটি সমাজ কল্যাণ সম্পাদক- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলউদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান, ডাঃ মোঃ উবায়দুল হক, মোঃ সানাউল্লাহ মিয়া, মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল, মোঃ নুরুজ্জামান ভূইঁয়া মাসুম, মোঃ হাবিব ভূইয়া, রায়হান উদ্দিন, মোঃ রায়হান ভূঁইয়া, মোঃ নাদিম ভূঁইয়া সহ প্রমুখগণ উপস্থিতRead More



















