September, 2018
বাঞ্ছারামপুর উপজেলা এলাকার তিতাস নদীর ত্রিমোহনায় নির্মিত দৃষ্টিনন্দন ‘ওয়াই সেতু’র উদ্বোধন
নবীনগর প্রতিনিধি: সম্পূর্ণ ব্যতিক্রমী একটি সেতু। এর সংযোগ তিনটি। দেশে প্রচলিত সকল সেতুর চাইতে পুরোমাত্রায়ই আলাদা। এর গঠনশৈলী অনেকটাই ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের ন্যায়। আর সঙ্গতেই এর নাম হয়ে গেছে ‘ওয়াই সেতু’ কিংবা ‘ওয়াই ব্রীজ’। বাংলাদেশে এটিই প্রথম। অনেকের কাছে এশিয়া মহাদেশ কিংবা গোটা দুনিয়াজুড়েই ব্যতিক্রম। এটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এলাকায়। তিতাস নদীর উপর ত্রিমোহনায় নির্মিত দৃষ্টিনন্দন ওয়াই সেতুটি ১৬ সেপ্টেম্বর রোববার রবিবার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দীর্ঘ প্রতিক্ষিত ওয়াই সেতু উদ্বোধন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী প্রকৌশলীRead More
নবীনগরে বিষপানে এক গৃহবধুর বিষপান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল রবিবার সকালের দিকে শিল্পী আক্তার (২৬) নামে এক গৃহবধুর (কেড়ির বড়ি) বিষপান করেছে। সে নবীনগর পৌরএলাকার মাঝিকাড়া গ্রামের মো. দুলাল মিয়ার স্ত্রী। জানা যায়, পারিবারিক কলাহের জেরে গতকাল রবিবার সকালে শিল্পী ঘরে থাকা (কেড়ির বড়ি) বিষপান করে বিষয়টি পরিবারের লোকজন টের পেলে তাকে দ্রুত নবীনগর সদর হাসপাতালে নিয়ে যায়। রুগীর অবস্থা অসংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নোত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
নবীনগরে বিপুল পরিমন মাদক সহ গ্রেফতার-৩
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত দু’দিনে পুলিশেল মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, সেলিনা বেগম(৩২), মো. আমান উল্লাহ(৫০) ও মুন্নি আক্তার (৩৫)। জানা যায়, উপজেলার বাশারুক গ্রাম থেকে গত শনিবার রাতে দুই কেজি গাঁজা ও ৭৬ পিছ ইয়াবা সহ সেলিনা বেগম(৩২) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে অটক করে পুলিশ। অপরদিকে গতকাল শনিবার সকালে উপজেলার শিবপুর গ্রারে সিএনজি ষ্ট্যান্ড হতে মো. আমান উল্লাহ(৫০) ও মুন্নি আক্তার (৩৫) নামে ১২ কেঁজি গাঁজা সহ হাতেনাতে আটক করে পুলিশ। নবীনগর থানা সূত্রে জানাRead More
সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুজন মিয়া (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার সকালে উপজেলার শাহজাদাপুর গ্রামের দাস পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত ইলেকট্রিক মিস্ত্রি সুজন পশ্চিম পাড়ার আবু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, সকাল ১১টার দিকে সুজন মিয়া দাস পাড়ার সাধন দাসের বাড়ির সার্ভিস লাইনের কাজ করতে বিদ্যুতের খুঁটিতে ওঠে। কোন কিছু বুঝে ওঠার আগেই সুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে ঝুলে যায়। আশপাশের লোকজন দৌঁড়ে এসে সুজনকে বিদ্যুতের তার থেকে ছাড়িয়ে নিচে নামিয়ে আনেন। ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে সুজনের। সরাইল থানার অফিসার ইনচার্জRead More
সাজানো মামলার প্রতিবাদে সরাইলে মানববন্ধন
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিথ্যা অপহরণ ও সাজানো মামলা নাটকের প্রতিবাদে আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে গত সনিবার বিকাল অরুয়াইল বাজারে ৫ শতাধিক লোক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আ’লীগের সভাপতি মো. আবুতালেবের সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, সাবেক ইউপি চেয়ার্যমান ও আ’লীগ নেতা মো. মিজানুর রহমান, ইউপি আ’লীগের সম্পাদক মো. শফিকুল ইসলাম, আ’লীগ নেতা মো. সাহেরউদ্দিন, যুবলীগের আহবায়ক মো. বোরহানমিয়া ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম কাপ্তানমিয়া। বক্তারা বলেন, আসাদ উল্লাহ নাটকের মূল হোতা হচ্ছে কুতুবউদ্দিন, ইউপি চেয়ারম্যান মোশাররফ, আমির হোসেন ওRead More
নবীনগর পানিতে ডুবে শিশুর মৃত্যু
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে মরিয়ম নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নবীনগর পশ্চিম পাড়ার শফিকল ইসলামের মেয়ে। জানা যায়, গতকাল শনিবার দুপুরে শিশুটি খেলা করার সময় বাড়ির লোকজনের অগোচরে পাশ্ববর্তী একটি পুকুরের পানিতে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে আসে।
কসবায় ভারতীয় গাঁজা-আতশবাজি-২মাইক্রোবাস সহ আটক। ৪ জন গ্রেফতার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পাচারকালে গাঁজা-আতশবাজিসহ দুই মাইক্রোবাস নিয়ে ৪জন মাদক ব্যবসায়ীকে ১৫ সেপ্টেম্বর শনিবার আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহন করা দুইটি মাইক্রেবাস ঢাকা মেট্রো-চ-১৫-৯৮০২ ও ঢাকা মেট্রো-চ- ১১-৪১৮৮ এর ভিতরে থাকা ১৮৬ কেজি গাঁজা ও ৬ হাজার পিচ আতশবাজি জব্দ করা হয়। আটক কৃত (১) মো:জাকির হোসেন (২০),পিতা-চন্নু মিয়া,কামাল পুর কসবা,(২) মো:সিয়াম (২২),পিতা-আবুল হোসেন,কাচারি কান্দি,রায়পুরা,নরসিংদী,(৩) মো:রিপন(২৪),পিতা মৃত-আব্দুল কুদ্দুছ,এতিমপুর দেবিদ্বার,কুমিল্লা,(৪) ইসমাইল মিয়া(৩০),পিতা-মো: কাইয়ুম,কসবা পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া। কসবা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ১৫লাখ টাকার মালামাল আটক করেন। কসবা আখাউড়া অফিসের এ এসপি সার্কেল আব্দুল করিম সাংবাদিকদেরকেRead More
নাসিরনগরে অভিভাবক সমাবেশ
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধিঃ নাসিরনগরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন(সংগ্রাম),সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-১ ও নৌপরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসউদ পারভেজ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিফ পান্না, জেলা পরিষদ সদস্য রেবেকা খানম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার,মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া ও গোয়ালনগরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি পালিত
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের হলরুমে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম সফিকুল্লাহ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. মনজুরুল আলম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্যRead More
দাফনের ৮ দিন পর সরাইলের আসাদুল্লাহকে জীবিত উদ্ধার
সরাইল প্রতিনিধি:: সরাইল উপজেলার আসাদুল্লাহ নামের এক ব্যক্তির লাশ দাফনের ১০ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এক সিএনজিচালক সোনারগাঁ থানায় তাকে জীবিত উদ্ধার করে নিয়ে আসে। শুক্রবার বিকালে সোনারগাঁ থানা পুলিশ সরাইল থানার এসআই জাকির হোসেন খন্দকারের কাছে জীবিত আসাদুল্লাহকে হস্তান্তর করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোনারগাঁ থানার ওসি মো. মোরশেদ আলম পিপিএম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের হাজী আলী আকবরের ছেলে আসাদুল্লাহকে গত ৯ আগস্ট সরাইলের গ্যাসফিল্ড রাস্তা থেকে অপহরণেরRead More



















