Main Menu

September, 2018

 

নবীনগর স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোরের সর্দার আটক

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে গত ২৯/৮ বুধবার স্বর্ণ পট্টিতে মধু সুধন বর্মন এর লক্ষী ভান্ডার শিল্পালয় থেকে দিনে দুপুরে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এব্যাপারে মধু সুধন বর্মন থানায় মামলা করেন। মামলার দায়িত্ব দেওয়া হয় নবীনগর থানার সাব ইন্সপেক্টর সুখেন্দ্র বসুকে। তিনি মামলাটি তদন্ত কালে নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম শিকদার ও পুলিশ পরিদর্শক তদন্ত রাজু আহমেদের সার্বিক সহযোগীতায় ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে লাগাতার অভিযান অব্যাহত রাখেন। অবশেষে কুমিল্লার কোতয়ালী উপজেলার রাংঙ্গুরী এলাকার কুখ্যাত চোর রাসেলকে (২৮) ঘটনায় ব্যবহৃত সিএনজি গাড়ীসহ বৃহস্পতিবার ১৩/৯ কুমিল্লা জেলা সদরRead More


প্রবাসে বর আর দেশে কনে,জমকালো আয়োজনে বিয়ে

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ  প্রবাসে বর দেশে কনে বিয়ের আনন্দটা আসলে ভিন্ন।অনেকের ধারণা টেলিকনফারেন্সে দেশে বিয়ে করে লাভ কি!দেশে গিয়ে বিয়ে করায় উত্তম। তেমনি একজন ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানা বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে আব্দুল আলিমের ২য় ছেলে মোঃ মোশারফ হোসেন ২০১৪ সালে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য তেল সমৃদ্ধ দেশ কাতারে পাড়ি জমান। মা বাবার পছন্দের মেয়ে কে টেলিফোনে বিয়ে পরাতে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্তে নেয়া হয়। বর কণে দুজন-দুই দেশে হলেও প্রবাসে বরের বন্ধুরা বিয়ে কে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। বৃহস্পতিবার রাতে বরের গায়ে হলুদ সম্পূর্ণ হয়েছে এবং শুক্রবার জুম্মাRead More


বিজয়নগরে ওসি আলী আর্শাদকে বিদায় সংবর্ধনা প্রদান

বিজয়নগর প্রতিনিধি:: বিজয়নগর থানার ওসি আলী আরশাদ কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে,এ উপলক্ষে উপজেলা পরিসদ মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধায় প্রেসক্লাব বিজয়নগর এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুস্টান অনুস্টিত হয়,প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ম্রিনাল চোধুরী লিটন এর সভাপতিত্তে ও সাধারন সম্পাদক মোহাম্মদ জিয়াদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ, বিশেষ অতিথি ছিলেন নবাগত ওসি নবীর হোসেন,জেলা সেচ্ছা সেবকলীগ সভাপতি এড,লোকমান হুসেন,সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ,উপজেলা আলীগের যুগ্নসম্পাদক হুসাইন মোহাম্মদ দুলাল,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান , যুবলীগ সাধারন সম্পাদক রাসেল খান, ইছাপুরাRead More


কুনমিং থেকে কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চালাতে সক্রিয় চিন

তেমন ঘাম না ঝরিয়েই চিন থেকে চলে আসা যাবে কলকাতায়! আরও দু’টি দেশ মায়ানমার আর বাংলাদেশ পেরিয়ে। বিমানে নয়, ট্রেনে। বুলেট গতিতে। এই রুটে বুলেট ট্রেন চালু করতে চাইছে চিন। যোগাযোগব্যবস্থা, বাণিজ্য সম্পর্ক, চারটি দেশের মানুষের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনকে জোরদার করে তুলতেই ওই বুলেট ট্রেন চালুর ভাবনা। বুধবার কলকাতায় এ কথা জানিয়েছেন চিনের কনসাল জেনারেল মা ঝানয়ু। চিনা দূতাবাস ও অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে একটি ‘থিঙ্কট্যাঙ্ক’ সম্মেলনে গত কাল চিনের কনসাল জেনারেল বলেন, ‘‘আমরা এই রুটে বুলেট ট্রেন চালুর অধীর অপেক্ষায় রয়েছি। যার মাধ্যমে অনায়াসেই রেলপথেRead More


‘রোহিঙ্গা পরিস্থিতি আরও ভালোভাবে সামলানো যেত’

রাখাইন প্রদেশে সৃষ্ট রোহিঙ্গা সংকট মিয়ানমার সরকার আরও ভালোভাবে সামাল দিতে পারত বলে মন্তব্য করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি। ১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের এক আলোচনায় প্রশ্ন করা হলে সু চি এ মন্তব্য করেন। রোহিঙ্গা ইস্যুতে মানবিক আচারণের জন্য বাংলাদেশ সরকার প্রশংসিত হলেও বিশ্বব্যাপী সমালোচনায় বিদ্ধ হয় মিয়ানমার, বিশেষ করে শান্তিতে নোবেল বিজয়ী সু চি। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী হিসেবে পরিচিত সু চি বলেন, ‘কিছু উপায় অবশ্যই ছিল যার মাধ্যমে রোহিঙ্গা পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া সম্ভব ছিল।’ বিশ্বব্যপী সমালোচনা এবং চাপে থাকারRead More


নবীনগরে এক কিশোরী লাঞ্ছিত,থানায় মামলা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত বুধবার সকালে মো. ইয়াসিন মিয়া (১৯) নামে এক লম্পটের কাছে পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক কিশোরি লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের নয়াহাটি গ্রামের আব্দুল রহিম মিয়ার ছেলে। এ ঘটনায় লাঞ্ছিত হওয়া কিশোরিটির মা নার্গিস আক্তার বাদী হয়ে গত বুধবার সন্ধ্যায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন গত বুধবার সকালে মেয়েটি রাস্তাদিয়ে আসার সময় পূর্বে থেকে উৎপেতে থাকা ইয়াসিন তাকে টেনে পাসের ফসলি জমিতে নিয়ে যায়। মেয়েটির চিৎকারে পথে চলাচল রত লকজন ছোটেRead More


নবীনগরে বিষপানে এক যুবকের আত্মহত্যা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে মো. রবিউল মিয়া (১৭) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের দারেরা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি করে গত বুধাবার রাতে রবিউল তার নিজের ঘরের দরজা বন্ধ করে (কেরির বড়ি) বিষ খেয়ে ফেলে। বিষয়টি টের পেলে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথি মধ্যে সে মারা যায়। পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মৃতের লাশ উদ্ধারRead More


বাচিক শিল্পী মনির হোসেনকে অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের অভিনন্দন

প্রতিশ্রুতিশীল বাচিক শিল্পী ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন সম্প্রতি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক সাংবাদিক আবদুন নূর এবং সদস্য সচিব ওয়াহিদ শামীম । এক যুক্তবিবৃতিতে তারা বলেন, বাচিক শিল্পী মনির হোসেনের আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে ভূষিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অঙ্গন ও সংস্কৃতি কর্মীরাই সম্মানিত হয়েছে । মনির হোসেন তার মেধা ও সৃজনশীলতার মাধ্যমে ভবিষ্যতে আবৃত্তি শিল্পকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর যোগদান

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসাবে জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন গত ১০/০৯/২০১৮ইং তারিখ অপরাহ্নে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া দাঙ্গা, মাদক, ছিনতাই, চাঁদাবাজী, ডাকাতিসহ অপরাধ দমন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার জন্য সর্ব স্তরের জনগনের সহযোগিতা কামনা করেন। কর্মস্থলে যেন সফলতার সহিত দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সবার সহযোগিতা কামনা করেন।প্রেস বিজ্ঞপ্তি


ব্রাহ্মণবাড়িয়ায় তথ্যমেলা ২০১৮ অনুষ্ঠিত

“তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজনে ১২ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বর, ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপি তথ্যমেলা অনুষ্ঠিত হয়। তথ্যমেলার শুভ উদ্বোধন করেন তথ্যমেলার প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক রেজয়ানুর রহমান। সনাক সভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে তথ্যমেলার অনুষ্ঠান শুরু হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন: সেবাদানকারী কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়Read More


This site is protected by wp-copyrightpro.com