September, 2018
নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেক শিশুর মৃত্যু
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু রাব্বি (৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চার দিন মৃত্যুর সাঙ্গে লড়ে গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মারা গেছে। বিস্ফোরণে এ পরিবারের আরেক শিশু আট মাস বয়সি ইমলা ঘটনাস্থলেই মারা যায়। দুই সন্তানকে হারিয়ে বাবা-মা পাগলপ্রায়। নিহতের লাশ বাড়িতে নিয়ে এলে এলাকায় শোকরে ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি গ্রামে রবিউল মিয়ার স্ত্রী রুমা আক্তার প্রতিদিনের মত ভোরে এলপি গ্যাসের চুলায় রান্না করছিল। এসময় ঘরের ভিতরে রবিউল, তার ছেলে রাব্বী ও ইলমা ঘুমিয়েRead More
সন্তান বলে কথা…!
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে সম্পত্তি পাওয়ার জন্য ফুলবারুনেছা (৯৫) নামে নিজের মাকে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর আহত করলেন আব্দুল আলিম নামের এক পাষন্ড সন্তান। গতকাল বুধবার (১২/০৯) সকাল সাড়ে ১০টার দিকে এ আলোচিত ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই মাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা ফুলবারুনেছার স্বামী আব্দুল রাজ্জাক প্রায় ৩০ বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর ৩ ছেলে ও ২ মেয়েকে নিয়ে ভালোই কাটছিল ওই বৃদ্ধার সংসার। এলাকাবাসিRead More
কসবা বর্ডার হাটের ব্যবসায়ীদের সমস্যা নিয়ে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা
কসবা প্রতিনিধি ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা বডার হাটের বাংলাদেশী ২৫ ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান। বুধবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা পৌর কাউন্সিলার আবু জাহের, কসবা বর্ডার গার্ড সুবেদার মো: পরিম উদ্দিন প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখছেন না সীমান্ত বর্ডার হাটের বাংলাদেশি ব্যবসায়ীরা। এই হাটে ভারতীয় ব্যবসায়ীরা তাদের চেয়ে ১০ গুণ বেশি টাকার পণ্যRead More
ভিডিও কনফারেন্সে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করলেন মোদি ও হাসিনা
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাাউড়া-আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করেন৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই দেশের বিদেশমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং এই প্রকল্পের সাথে যুক্ত সকলেই বিশেষভাবে অভিনন্দন জানান৷ ভারতের প্রধানমন্ত্রী বলেন, আখাউড়া- আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের কাজ শেষ হলে দুই দেশের মধ্যে ক্রস বর্ডার সম্পর্ক স্থাপন হবে৷ এই প্রকল্পে সহযোগিতা করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিশেষভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বহু বছর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আজ পরিপক্কতা লাভRead More
নবীনগরে কুখ্যাত ডাকাত ও খুনের মামলার পালাতক আসামি মাদকসহ গ্রেফতার
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত ডাকাত ও খুনের মামলার পালাতক আসামি মো. শরিফ মিয়া(৪১) কে গতকাল সোমবার রাতে মাদক বেচাকেনার সময় গ্রেফতার করেছে নবীনগর থানার পুলিশ। জানা যায়, গাপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত অনুমানিক ১০টার দিকে উপজেলার রতনপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে মাদক বেচাকেনা করার সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার জানান, গ্রেফতারকৃত শরিফ খুন,ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার পালাতক আসামি। গতকাল মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করার হয়েছে।
আখাউড়া উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান:: দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ডসহ জরিমানা
১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১.৩০ ঘটিকায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আখাউড়া উপজেলাধীণ আখাউড়া উত্তর ইউনিয়ন এলাকায় অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আখাউড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামছুজ্জামান মহোদয়ের নেতৃত্বে ও বিজিবি আযমপুর ক্যাম্পের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে আযমপুর রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানে রাত ১:৫০ মিনিটে মোছা ফাতেমা বেগম (৩০) স্বামী সোহেল মিয়া সাং সৈয়দপুর থানা: কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া ও অপর মোছাঃ সারবানু (৪৫) স্বামী সাজন মিয়া গ্রাম কুইয়াপানিয়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়াকেRead More
নাসিরনগরে একই দিনে দুই লাশ উদ্ধার
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলার পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ৯ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলার ফান্দাউক ও নূরপুর হতে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর বিকালে ফান্দাউক ইউনিয়ন হতে এক মানসিক রোগীর গলায় ফাঁস দেয়া অবস্থায় শেবল মিয়া(৪০) এবং গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রাম হতে আব্দুল হামিদের(৪০) লাশ উদ্ধার করা হয়। নিহত শেবল মিয়া ফান্দাউক ইউনিয়নের মৃত উমেদ আলীর ছেলে এবং আব্দুল হামিদ গোকর্ণ ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্যRead More
একটি রত্নগর্ভা গ্রাম ‘নাওঘাট’- তারিকুল ইসলাম সেলিম
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার কৃতি-সন্তানদের প্রসূতগার খ্যাত রত্নগর্ভা একটি ছোট্র পল্লীর নাম ‘নাওঘাট । প্রকৃতিক সুন্দর্যে অপরূপ চির সবুজে ঘেরা গ্রামটির অবস্থান ঢাকা- চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে আশুগঞ্জ রেলস্টেশনের পরে তালশহর রেলস্টেশন নামক স্থানটির দুই-তৃতীয়ংশ ভূ-খন্ডই নাওঘাট । স্টেশনের উত্তরে নাওঘাট গ্রামের সীমানা প্রাচীরেই তালশহর । নাওঘাট গ্রামের ভৌগলিক সীমানা ঘেঁষা গ্রামগুলো হলো উত্তরে তালশহর-ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিনে খাকচাইল ও তারুয়া, পশ্চিমে তারুয়া ও খাড়াসার, পূর্বদিকে বড়হরন গ্রাম রয়েছে । মোট জনসংখ্যা ৩৩৬৭ জনের মধ্যে পুুরুষ ১৪৭২ জন মহিলা ১৮৯৫ জন । এ গ্রামের প্রায় নব্বই ভাগ আদিবাসী সুশিক্ষিত । শতভাগ মুসলমানRead More
নবীনগরে ইভটিজিং এর দায়ে এক বখাটের ১ মাসের কারাদন্ড
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়নর দুরুইল গ্রামে ইভটিজিং করার সময় মোঃ রাসেল মিয়া (২১) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে শিবপুর পুলিশ। সে একই উপজেলার দুরুইল গ্রামের হোসেন মিয়ার ছেলে। জানা যায়, বখাটে রাসেল তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উপজেলার দুরুইল গ্রামে জহিরুল হক বাবুল মিয়ার মেয়ে ও শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের ছাত্রী সাবরিনা কে ইভটিজিং করতো। প্রতিদিনের মতো রবিবার ৯/৯/১৮ সকালে ইভটিজিং করার সময় বখাটে রাসেল কে পুলিশ হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,ওই দিন দুপুরে বখাটেRead More
নাসিরনগরে মানসিক রোগীর আত্মহত্যা
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: নাসিরনগরে শেবল মিয়া(৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশের দাবী শেবল মিয়া একজন মানসিক রোগী। ৯ সেপ্টেম্বর রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের মৃত উমেদ আলীর ছেলে নিজ ঘরে শেবল মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নাসিরনগর থানা পুলিশকে খবর দেয়া। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। নাসিরনগর থানার ওসি মো: আবু জাফর জানান, শেবল আলী একজন মমানসিক রোগী। কি কারণে আত্মহত্যা করেছে এখনও আমরা নিশ্চিত না। তবে বিষয়টি আমরা গুরত্বের সহিতRead More



















