Main Menu

September, 2018

 

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উক্ত স্কুল অডিটরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু মোছা’র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিক্ষা কর্মকর্তা জনাব গৌতম চন্দ্র মিত্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, প্রেসক্লাব সভাপতি মো. মাহাবুব আলম লিটন,সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কল্লোল, সহকারি শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী, মো.খলিলুর রহমান প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী,স্কাউট কৃতিত্ব,ও মেধাবীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।


সরাইলে স্কুল সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

সরাইল প্রতিনিধি ॥ সরাইলের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠেছে। গত মঙ্গলবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অভিযোগ করেছেন দাতা সদস্য রাবেয়া বেগম ও প্রতিষ্ঠাতা সদস্য হাজী ওয়ালিউর রহমান। অভিযোগপত্র ও মাধ্যমিক কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। ফলে দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য সহ মোট ১০ সদস্যের কমিটির অনুমোদন দেন প্রিজাইডিং অফিসার সহিদ খালিদ জামিল খান। গত মঙ্গলবার সভাপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। তবে কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক দাতা সদস্যRead More


নবীনগরে সাবেক ইউপি চেয়ারম্যানের নাছির উদ্দীন সরকারের ইন্তেকাল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাছির উদ্দীন সরকার (৬০)ইন্তেকাল করেছেন (ইন্নাইলাহি….. রাজিউন)। জানা যায়,গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। গতকাল বুধবার বদিজোহর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে মহুমের নামাজের যানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। সাকেব এই ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে,সকল রাজনৈতি,সামাজিক সাস্কিৃতিক নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভির শোক প্রকাশ করেছেন।


সরাইলের সেরা বিদ্যোৎসাহী জুলকার নাঈন

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সমাজকর্মী ও সাংবাদিক জুলকার নাঈন উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে উপজেলা বাছাই কমিটি গত সোমবার তাঁর নাম ঘোষণা করেন। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান এমদাদুল্লাহ মিয়ার কনিষ্ঠ ছেলে। জুলকার নাঈন দৈনিক ইত্তেফাকের সরাইল উপজেলা সংবাদদাতা ও সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।


আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥  আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি নং-চট্ট ২৭৭৩) এর উপ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে সোনারামপুর মজিবুর রহমানের নিজস্ব বাসভবন গ্রীন টাওয়ারে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের র্কাযনির্বাহী কমিটির সদস্য ও আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রধান উপদেষ্টা মজিবুর রহমান। সভায় আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যকরি কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়ার সাঈফুর রহমান মনি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মুফতী নুরুল ইসলাম, আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যকরি কমিটির সহ-সভাপতিRead More


সাংবাদিক পুলিশের বন্ধু, প্রতিপক্ষ নয়:সহকারি পুলিশ সুপার আব্দুল করিম

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া।  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুইটি প্রেসক্লাব। এই দুই প্রেসক্লাবের মধ্যে কসবা উপজেলা প্রেসক্লাবে প্রিন্টসহ ইলিট্রনিক মিডিয়ার (টিভি) সাংবাদিক বেশি। তাই যখনই কোনো ঘটনা ঘটে তখনি তারা সংবাদ প্রকাশের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে । ঠিক তেমনি ভাবে কসবা থানা পুলিশের জনবল কম হলেও দিনরাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সচেষ্ট। তার পাশে রয়েছেন এক ঝাক টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীরা। ভাল সংবাদের পাশাপাশি অনিয়মের বিরুদ্ধেও স্থানীয় সাংবাদিকরা গর্জে ওঠেন। যখনই কোনো সংবাদ কারোর পক্ষে গেলে বলে দোস্ত আর বিপক্ষে গেলেই হয়ে ওঠে দুশমন। এই সব নানাহRead More


মৈত্রী পাইপলাইনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন হাসিনা-মোদি

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরের মধ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের নির্মাণ কাজের যৌথভাবে উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন কর্মকর্তারা। এ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি সংক্রান্ত ক্রয়-বিক্রয় চুক্তি গত বছরের ২২ অক্টোবর স্বাক্ষরের পরে চলতি বছরের ৯ এপ্রিলে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এ পাইপলাইনের মাধ্যমে প্রথম তিন বছরRead More


ডা:নজরুল হুসাইন মোল্লাকে অভিনন্দন

বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাশানী গ্রামের কৃতি সন্তান মরহুম আবুল হুসেন মাস্টারের বড় ছেলে ডা: নজরুল হুসেন মোল্লা এফসিপিএস(সার্জারি ) সার্টিফিকেট অর্জন করেছেন, তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এবং সার্জন এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে শপথ গ্রহন ও সার্টিফিকেট গ্রহণ করেন। তিনি ২৮ তম বিসিএস ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কর্মরত রয়েছেন,উনার কৃতিত্ব পূর্ন সার্টিফিকেট অর্জনে প্রেসক্লাব বিজয়নগর এর সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু সহ বিজয়নগর বাসী অভিনন্দন জানিয়েছেন


সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার লাভ জানেন?

এখন থেকেই সকালে বরং খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার অভ্যস করুন। কিন্তু সব থাকতে রসুনই বা কেন? এমন কী গুণাগুণ রয়েছে রসুনের, জানেন?   পুষ্টিবিদদের মতে, রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। সকালে প্রাতঃরাশের আগে রসুন খেলে ঠান্ডা লাগার প্রকোপ কমে অনেকটাই। রসুনের অ্যান্টিঅক্সিড্যান্ট রক্তকে পরিশুদ্ধ রাখে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রসুন খুব উপকারী। রসুন খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রসুনের রস হার্টের জন্যও খুব উপকারী। রসুন টক্সিন দূর করতে ওস্তাদ। শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন বিশেষ ভূমিকা পালন করে। তাই শরীরের দূষিত পদার্থকে বার করে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনRead More


জেনে নিন ৭ জটিল স্বাস্থ্য সমস্যার একটি সরল সমাধান!

মধুর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। এই মধু যখন দারচিনির সঙ্গে মিশে যায় তখন এটির ঔষধিগুণ আরও বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মধু ও দারচিনির মিশ্রণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। হৃদরোগ থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত প্রায় সব কিছুতেই মধু-দারচিনির মিশ্রণ অত্যন্ত কার্যকরী। আসুন জেনে নেওয়া যাক, বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে দারচিনি ও মধুর মিশ্রণের কার্যকারীতা। ১) হৃদরোগ: হার্ট সুস্থ্য রাখার জন্য দারচিনি ও মধুর জলের কোনও বিকল্প নেই। প্রতিদিন সকালে এক গ্লাস মধু ও দারচিনি মিশ্রিত জলRead More


This site is protected by wp-copyrightpro.com