সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিনের শোক প্রকাশ
প্রবীণ হোমিও চিকিৎসক ডাঃ আলহাজ্ব এস.কে আবদুল করিমের মৃত্যুতে
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ হোমিও চিকিৎসক ও বাংলাদেশ হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাঃ আলহাজ্ব এস.কে আবদুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ চৌধুরীর মৃত্যুতে
ব্রাহ্মণবাড়িয়া জেলা হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



















