September, 2017
৬ সেপ্টেম্বর সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৫ তম মৃত্যুবার্ষিকী
মিঠু সূত্রধর পলাশ, ব্রাহ্মনবাড়িয়া,নবীনগর,প্রতিনিধি : ৬ই সেপ্টেম্বর মঙ্গলবার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র ৪৫ তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৭২ সালের ৬ই সেপ্টেম্বর এই দিনে ভারতের মাইহার রাজ্যে মদীনা ভবনে ১১০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পাক-ভারত উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতকে ক্ষণজন্মা এই শিল্পী নিজ সাধনাবলে বিশ্ববাসীর দরবারে মহিমান্মিত রূপে তুলে ধরেন। তিনি ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছরের মতো গতকাল (৫ই সেপ্টেম্বর) নবীনগর স্বজন সমাবেশেরে উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯১৮ সালে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরুকরেন। ব্রিটিশ সরকারRead More
আপনার সন্তানকে যদি ভাল এবং বড় স্বপ্ন দেখান তাহলে অবশ্যই সে ভাল পর্যায়ে পৌঁছতে পারবে ……..উপসচিব মোঃ শরিফুল ইসলাম
নবীনগর প্রতিনিধি: শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো। শিক্ষাই জ্ঞান, জ্ঞানই শক্তি। শিক্ষা ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনায় উদ্বুদ্ধ করে তুলতে প্রতি বছরের ন্যায় এবারও ডাঃ হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি ২০১৬ প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (০৩/০৯) সন্ধ্যায় শিক্ষা বৃত্তি ২০১৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃশরিফুল ইসলাম বলেন, আমরা যদি আমাদের সন্তান/ছাত্রকে যদি ভাল এবং বড় স্বপ্নRead More
নবীনগরের বহুমুখী শিক্ষার মান উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গুণীজন সম্মাননা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত নবীনগরের জল্লি বাড্ডা গ্রামের শতাধিক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ৬ বছর আগে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘বহুমুখী শিক্ষার মান উন্নয়ন ফাউন্ডেশন’ নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। গতকাল সোমবার সন্ধ্যায় ওই ‘বহুমুখী শিক্ষার মান উন্নয়ন ফাউন্ডেশন’ এর উদ্যোগে জমকালো এক অনুষ্ঠানে এলাকার ০৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ৮৩ জন কৃর্তী শিক্ষার্থীকে ঘটা করে সংবর্ধনা দেয়া হয়। জল্লিবাড্ডা নতুন বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ শিক্ষক হারুন-অর-রশীদ বিএসসি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক ওরফে মোহনRead More
নবীনগরে ৪০ বছর পর দখলমুক্ত হলো স্কুলের খেলার মাঠ
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ প্রায় ৪০ বছর উপজেলার ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি দখল মুক্ত হয়েছে। রবিবার (০৩/০৯) বিকেলে ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মাঠটি দখল মুক্ত করা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃশরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হীরা,Read More
নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকারের শ্বাশুরির ইন্তেকাল
নবীনগর প্রতিনিধি: নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকারের শাশুড়ি শামসুরনাহার বেগম শিরিন (৯০) গতকাল সোমবার দুপুরে ঢাকার সোহরাওয়রদী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….রাজেউন)। মৃত্যুকালে তিনি এক মেয়ে, তিন ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে জানাজা শেষে মরহমার নিজ বাড়ি শ্রীকাইলের ভুতাইল গ্রামের কবস্থানে তাকে দাফন করা হয়।
কসবায় পাওনাদারের টাকার চাপে প্রবাসীর স্ত্রীর আত্নহত্যা
খ.ম. হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনাদারের টাকার অপবাদ সইতে না পেরে খালেদা বেগম (৪০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কসবা থানা পুলিশ খালেদার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্মহননকারী খালেদা বেগম উপজেলার বিনাউটি ইউপির চান্দাইশার গ্রামের সৌদি প্রবাসী আবুল কাশেমের স্ত্রী এবং কসবা শীতল পাড়ার ৪তলার ভাড়াটিয়া। নিহতর লোকজন জানান; বিভিন্ন লোকজন থেকে কয়েক লাখ টাকা ধার করার পর সময়মত দিতে না পারায় পাওনাদারদের টাকার অপবাদের লজ্জা সইতে না পেরে নিজ রুমের ফ্যানের সাথে গলায়Read More
নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের স্থানিয় সাংবাদিকদের সাথে গতকাল রবিবার সন্ধ্যায় মতবিনিময় করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম শিকদার। প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, ওসি মো: আসলাম শিকদার,জেলা প্রেসক্লাবের সভাপতি মো: আরজু,আওয়ামীলীগ নেতা ডা. মো: হুমায়ুন কবির,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,বিশিষ্ট্য শিক্ষা অনুরাগী মো: খবির উদ্দিন,এস আই মো: হারুনোর রশিদ, মো: তাজুল ইসলাম,গৌরাঙ্গ দেবনাথ অপু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,জালাল উদ্দিন মনির,মো: সাইদুল আলম সোহরাফ, মিঠু সূত্রধর পলাশ,ক খ ম হযরত আলী, পিয়ল হাসন রিয়াজ প্রমুখ। বক্তব্য শেষে অতিথিরা স্থানিয়Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মানুষদের ত্রান সামগ্রী নিয়ে কুড়িগ্রাম ও লালমনিরহাট যাবে স্বেচ্ছাসেবীরা
“অার্তমানবতার সেবায় পাশে দাঁড়াই সবাই” এই স্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মানুষদের ত্রান সামগ্রী নিয়ে কুড়িগ্রাম ও লালমনিরহাট যাবে স্বেচ্ছাসেবীরা। আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বন্যার্ত মানুষদের মাঝে পৌছে দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাট এর উদ্দেশ্যে রওয়ানা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বিশেষ অতিথি হিসেবে জনাব রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম(বার), পুলিশ সুপার,Read More
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্টানে মোকতাদির চৌধুরী এমপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থাশীল হয়ে প্রত্যেক আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে
দেশ ও জনগনের উন্নয়নে আওয়ামীলীগ প্রতিষ্টালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মোক্তাদির চৌধুরী এমপি আরো বলেন, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখRead More
ইশা ছাত্র অান্দোলনের জেলা সাধারণ সম্পাদক আবু হানিফ নোমানের ঈদ শুভেচ্ছা
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক, অাহবান শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান পরিচালক এম আবু হানিফ নোমান ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে পবিত্র ঈদুল অাযহা উপলক্ষ্যে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদুল অাযহা সবার জীবনে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে অানার কামনা করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে নতুন জীবন যাপনের আহবান জানিয়েছেন।



















