Main Menu

September, 2017

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হামিদুল হক টুক্কুর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন রাজনীতিবিদ হামিদুল হক টুক্কুর ১৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় গতকাল বুধবার পালিত হয়েছে। বাদ জোহর শেরপুর কবরস্থানে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে জিয়ারত করে। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, সহ সভাপতি জিল্লুর রহমান, এডঃ সফিকুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুরRead More


নবনির্মিত আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতু শেখ হাসিনার নামে নামকরণের দাবীতে আশুগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: মেঘনা নদীর উপর নবনির্মিত দ্বিতীয় রেল সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের দাবীতে সর্বশ্রেষ্ট বাঙ্গালী পরিষদের উদ্যোগে বুধবার আশুগঞ্জ গোলচত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত উক্ত মানববন্ধন শেষে এক সভায় উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মো.হানিফ মুন্সি। এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ সদস্য মো. কবির মুন্সী,আশুগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতিRead More


সন্তানদের ভবিষ্যত চিন্তায় অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বঘাউড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে ৩ নম্বর সেক্টরে কর্ণেল শফিউল্লাহর অধীনে দেশ স্বাধীকার আন্দোলনে নিজের জান বাজী রেখে প্রাণপনে লড়াই করে গেছেন। তার মুক্তিবার্তা নং: লাল বই ০২১২০৩১৫১৩, মন্ত্রণালয় সনদ নং: ১৩১৭৪৪, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সংসদের সনদ নং: ১৩১৭। দেশ রক্ষার লড়াইয়ে পাকহানাদার বাহিনীতে পরাজিত করতে পারলেও বার্ধক্যের কাছে তিনি বার বার পরাজিত হচ্ছেন। দরিদ্র ভিটামাটিনহীন মুক্তিযোদ্ধা আবুল খায়ের নিজের চিকিৎসা চালাতেই হিমসিম খাচ্ছেন। কিন্তু সন্তানদের জন্য মাথাগুজার ঠাই করে রেখে যেতেRead More


নবীনগরে কৃষকদলের শোকসভা পালিত

নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম ইনু স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষক দলের কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক তকদীর হোসেন মো: জসীম। উপজেলা কৃষক দলের সভাপতি হোসেন আহাম্মেদেও সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি নেতা ওবাদুল হক লিটন, মোর্শেদুল ইসলাম লিটন,আবুল বাশার, বদিউল আলম খসরু প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম ইনু’র আত্মার মাগফেরাত কামনার্থে মিলাদ অনুষ্ঠিত হয়।


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্ধারিত স্থানে পশু জবেহ করায় পৌর মেয়র নায়ার কবিরের অভিনন্দন

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ২০১৭ সালের ঈদুল আযহায় নির্ধারিত স্থানে কোরবাণির পশু জবেহ্, বর্জ্য অপসারণ ও পরিবেশ দূষণমুক্ত রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় কোরবানীর পশু জবাইয়ের নির্ধারিত স্থান সমূহ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। পরিদর্শনকালে যে সকল সচেতন নাগরিকগণ পৌরসভার নির্ধারিত স্থানে পশু জবেহ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, এ বছর যারা নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবেহ করেন নি, তাদেরকেও ভবিষ্যতে নির্ধারিত স্থানে পশু জবেহ করার আহবান জানিয়ে বলেন, ভবিষ্যতেও সরকারের ঘোষিত বিভিন্নRead More


নির্ধারিত স্থানে পশু কোরবানী করলে পরিচ্ছনতা কার্যক্রম তরান্বিত হয় — জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

পবিত্র ঈদুল আযহায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কোরবানীর পশু জবেহ্ এর নির্ধারিত স্থান ৯নং ওয়ার্ডের পুনিয়াউট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পশু কোরবানী করলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মঈন উদ্দিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, স্পেশাল পিপি এডঃ তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া পিটি ইন্সটিউটের সাবেক সুপারিনটেন্ট জেসমিন খানম, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদকRead More


উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে — মোকতাদির চৌধুরী এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার সকল সেক্টরে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তিনি  মঙ্গলবার বিকালে শহরের পুনিয়াউট বালুরমাঠে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খানের সভাপতিত্বে সদস্য সংগ্রহ অভিযানে মোকতাদির চৌধুরী এমপি বলেন, আজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকেRead More


সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে গত সোমবার বিদ্যালয়টির মাঠে দিনব্যাপি এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় আকিজ উদ্দিনের কোরআন তেলাওয়াত ও সাবেক ছাত্র বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজিবের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠান পরিচালনা পর্ষদের আহবায়ক আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ আশরাফ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আরমান মিয়া। প্রতিক্রিয়া ব্যক্তমূলক বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার হেলেনা, আনিছুরRead More


সরাইলে রোহিঙ্গা মুসলমানদের হত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। সরাইল সদর সম্মিলিত ওলামা তোলাবা পরিষদের উদ্যোগে মায়ানমার নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে  মঙ্গলবার বেলা ১২টায় সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আমান উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মঈনুল ইসলামRead More


সরাইলে মেঘনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় আজ মঙ্গলবার(৫সেপ্টেম্বর) বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পাল পাড়া এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারকে মোট ১৫ বাণ ঢেউটিন ও নগদ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোহাম্মদ ইকবাল হোসেন, পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন ইসলাম, পানিশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা জাতীয় পাটির সদস্য সচিবRead More


This site is protected by wp-copyrightpro.com