Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্ধারিত স্থানে পশু জবেহ করায় পৌর মেয়র নায়ার কবিরের অভিনন্দন

[Web-Dorado_Zoom]


ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ২০১৭ সালের ঈদুল আযহায় নির্ধারিত স্থানে কোরবাণির পশু জবেহ্, বর্জ্য অপসারণ ও পরিবেশ দূষণমুক্ত রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় কোরবানীর পশু জবাইয়ের নির্ধারিত স্থান সমূহ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

পরিদর্শনকালে যে সকল সচেতন নাগরিকগণ পৌরসভার নির্ধারিত স্থানে পশু জবেহ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, এ বছর যারা নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবেহ করেন নি, তাদেরকেও ভবিষ্যতে নির্ধারিত স্থানে পশু জবেহ করার আহবান জানিয়ে বলেন, ভবিষ্যতেও সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচীকে বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসতে হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares