Main Menu

কসবায় পাওনাদারের টাকার চাপে প্রবাসীর স্ত্রীর আত্নহত্যা

[Web-Dorado_Zoom]

খ.ম. হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রা‏‏হ্মণবাড়িয়া) ঃ ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় পাওনাদারের টাকার অপবাদ সইতে না পেরে খালেদা বেগম (৪০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কসবা থানা পুলিশ খালেদার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আত্মহননকারী খালেদা বেগম উপজেলার বিনাউটি ইউপির চান্দাইশার গ্রামের সৌদি প্রবাসী আবুল কাশেমের স্ত্রী এবং কসবা শীতল পাড়ার ৪তলার ভাড়াটিয়া। নিহতর লোকজন জানান; বিভিন্ন লোকজন থেকে কয়েক লাখ টাকা ধার করার পর সময়মত দিতে না পারায় পাওনাদারদের টাকার অপবাদের লজ্জা সইতে না পেরে নিজ রুমের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে খালেদা বেগম আতœহত্যা করেন। রুমের দরজা না খোলার কারণে অবশেষে দরজা ভেংগে প্রবেশ করে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো দেখে থানা পুলিশকে সংবাদ দেয়।

কসবা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ মনিরুজ্জামান জানান; গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন। তবে লাশ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে সব কিছুই জানান।এই ব্যাপারে কসবা থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares